ঢাকা থেকে বান্দরবানের উদ্দেশ্যে ছেড়ে আসা পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে যাওয়ার ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।রোববার (২২ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার সুয়ালক ইউনিয়নে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটেজানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা সৌদিয়া পরিবহনের একটি বাস পাহাড়ি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।সুয়ালক কেন্দ্রীয় জামে মসজিদের মাইকিং করে এলাকাবাসীকে সহযোগিতার জন্য আহ্বান জানানো হয়। পরে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যান।পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরাও ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে যোগ দেন। বাসটিতে চালক, সুপারভাইজার ও হেলপারসহ মোট ৪৩ জন যাত্রী ছিলেন, যারা বান্দরবানে ভ্রমণের উদ্দেশ্যে যাচ্ছিলেন।স্থানীয় বাসিন্দা মোহাম্মদ সুমন জানান, বাসে থাকা বেশিরভাগ পর্যটকই কমবেশি আহত হয়েছেন।অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে বলেন, ভোরে বাসটি খাদে পড়ে যায়। এতে অনেকে আহত হন। তবে এখনও পর্যন্ত কেউ মারা যায়নি। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গলাচিপায় জ্বালানি সংকটে ভোগান্তি
গলাচিপায় জ্বালানি সংকটে ভোগান্তি

পেট্রল ও অকটেন সংকট তীব্র আকার ধারণ করায় পটুয়াখালীর গলাচিপায় জ্বালানি নিতে গাড়ির কাগজ যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। যাদের গাড়ির Read more

শিক্ষার্থীদের দিয়ে উত্তরপত্র মূল্যায়ন, ৮ পরীক্ষককে আজীবন অব্যাহতি
শিক্ষার্থীদের দিয়ে উত্তরপত্র মূল্যায়ন, ৮ পরীক্ষককে আজীবন অব্যাহতি

এসএসসি ও এইচএসসি পরীক্ষার উত্তরপত্র (ওএমআর) মূল্যায়নে দায়িত্বহীনতা ও অবহেলার কারণে আট পরীক্ষককে আজীবনের জন্য অব্যাহতি দেয়া হয়েছে।শনিবার (২৬ জুলাই) Read more

যশোরে দলীয় বিরোধে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যার চেষ্টা
যশোরে দলীয় বিরোধে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যার চেষ্টা

রাজনৈতিক বিরোধে যশোরের শার্শা উপজেলার উলশী ইউনিয়নের কন্যাদহ গ্রামে ইদ্রিস আলী (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ।ঘটনাটি Read more

বিভিন্ন মাধ্যমে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে: আমির হামজা 
বিভিন্ন মাধ্যমে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে: আমির হামজা 

ইসলামিক বক্তা মুফতি আমির হামজা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগ করেছেন।রোববার (১৮ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক Read more

পাবনার ফরিদপুরে চরমপন্থী নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা
পাবনার ফরিদপুরে চরমপন্থী নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা

পাবনার ফরিদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক চরমপন্থী নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে চারটার Read more

কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি নিশাদ, সম্পাদক ওয়াকিউর
কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি নিশাদ, সম্পাদক ওয়াকিউর

কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের পাঁচ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।বৃহস্পতিবার (১৫ মে) কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন