জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে ১৬টি গ্রামের মানুষ ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।শুক্রবার (২০ মার্চ) সকাল ৮টায় পৌরসভার দক্ষিণ বলারদিয়ার জামে মসজিদ মাঠে এই ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। বলারদিয়ার জামে মসজিদ মাঠের ইমাম মাওলানা আজিম উদ্দিনের ইমামতিতে এই নামাজ অনুষ্ঠিত হয়।নামাজ পড়তে আসা মুসুল্লিরা জানান, সরিষাবাড়ী পৌরসভার দক্ষিণ বলারদিয়ার আজিম উদ্দিন মাস্টারের বাড়ি জামে মসজিদ মাঠে প্রতি বছরের মতো এ বছরও মুলবাড়ি, বলারদিয়ার, হাটবাড়ি, সাতপোয়া, সাঞ্চারপাড়, পঞ্চপীর, পাখাডুবি, বালিয়া, বনগ্রাম, হোসনাবাদ ও বাউসী, পুঠিয়ারপাড়, বগারপাড়, পাটাবুগা-সহ ১৬টি গ্রামের নারী ও পুরুষ ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। দক্ষিণ বলারদিয়ার জামে মসজিদ মাঠে নামাজে মাওলানা আজিম উদ্দিন ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন।নামাজে হাটবাড়ি গ্রামের মো. আপন মিয়া, আমানুল্লাহ ও আশরাফ বলেন, কেউ ১২ বছর, কেউ ৫ বছর, আবার কেউ জন্ম থেকেই সৌদিআরবের সাথে রোজা রেখে তাদের সাথেই চাঁদের সংবাদ শুনে ঈদের নামাজ আদায় করেন। এই নামাজ পড়ে তারা অনেক আনন্দ উপভোগ করেন বলেও তারা প্রকাশ করেন।এ বিষয়ে মাওলানা আজিম উদ্দিন বলেন, ‘১৬টি গ্রামের কয়াক শতাধিক মুসল্লি ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। আমরা প্রতিবছর এখানে নামাজ আদায় করে থাকি। এবছরও সুন্দর নিরাপদ পরিবেশে নামাজ আদায় করেছি।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পঞ্চগড়ে ছাত্রীকে যৌন হয়রানি, শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
পঞ্চগড়ে ছাত্রীকে যৌন হয়রানি, শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

পঞ্চগড় শহরের মসজিদপাড়া এলাকায় কোচিং সেন্টারে নবম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মোস্তাফিজুর রহমান (৩২) নামের এক শিক্ষককে জনতা Read more

ইনস্টাগ্রামে আসছে প্রিমিয়াম সাবস্ক্রিপশন
ইনস্টাগ্রামে আসছে প্রিমিয়াম সাবস্ক্রিপশন

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন আয়ের পথ খুঁজছে মেটা। এর অংশ হিসেবে কয়েকটি দেশে প্রিমিয়াম সাবস্ক্রিপশন সেবা পরীক্ষামূলকভাবে চালু করেছে প্রতিষ্ঠানটি। যার Read more

ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা
ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা

ইসরাইলের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি যোদ্ধারা। এক সংক্ষিপ্ত টেলিভিশন ভাষণে গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, তারা সিয়োনি Read more

হতাশ হতে চাই না, তবুও হতাশ হতে হচ্ছে: মির্জা ফখরুল
হতাশ হতে চাই না, তবুও হতাশ হতে হচ্ছে: মির্জা ফখরুল

আমি আশাবাদী, হতাশ হতে চাই না। তবে তারপরও হতাশ হতে হচ্ছে জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমি Read more

আজ দেশের বাজারে অপরিবর্তিত স্বর্ণের দাম
আজ দেশের বাজারে অপরিবর্তিত স্বর্ণের দাম

বিশ্ব বাজারে কয়েক দফা দাম বাড়ার পর কমলেও অপরিবর্তিত রয়েছে দেশের বাজারে স্বর্ণের দাম। গত বুধবার (১৪ জানুয়ারি) ভরিতে ২ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন