সৌদি আরব আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে, ২০২৬ সালের ঈদুল ফিতরের প্রথম দিন হবে শুক্রবার (২০ মার্চ)। বুধবার (১৮ মার্চ) শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। খবর গালফ নিউজের।দেশটির চাঁদ দেখা কমিটি সন্ধ্যায় বৈঠকে বসে চাঁদ দেখার বিষয়টি যাচাই করে এবং নিশ্চিত করে যে আজ চাঁদ দেখা যায়নি। ফলে পূর্ণ ৩০ দিন রোজা সম্পন্ন করে রমজান মাস শেষ হবে এবং তার পরদিন উদযাপিত হবে ঈদুল ফিতর। ইসলামী শরিয়াহ অনুযায়ী নতুন মাস শুরুর জন্য চাঁদ দেখা অপরিহার্য-এই ঐতিহ্যের সঙ্গেই সিদ্ধান্তটি সামঞ্জস্যপূর্ণ।এর আগে চলতি মাসের শুরুতেই সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানায়, বেসরকারি ও অলাভজনক খাতের কর্মীদের জন্য ঈদের ছুটি শুরু হবে বুধবার (১৮ মার্চ) সন্ধ্যা থেকে এবং তা চার দিন পর্যন্ত চলবে। সৌদি শ্রম আইনের বিধান অনুযায়ী এই ছুটি নির্ধারণ করা হয়েছে।মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আল রুজাইকি জানান, আগাম এই ঘোষণা দেয়ার উদ্দেশ্য ছিল কর্মী ও প্রতিষ্ঠানগুলোকে ছুটির সময়সূচি সম্পর্কে স্পষ্ট ধারণা দেয়া, যাতে জরুরি সেবা খাত সচল রেখে অন্যান্য ক্ষেত্রে কর্মীদের ঈদের ছুটি নিশ্চিত করা যায়।এবি  

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাতেই আসতে পারে তারেক রহমানের ভারমুক্তের ষোঘণা
রাতেই আসতে পারে তারেক রহমানের ভারমুক্তের ষোঘণা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ভার থেকে মুক্ত হয়ে চেয়ারম্যানের দায়িত্ব পেতে যাচ্ছেন তারেক রহমান। আজ শুক্রবার (৯ জানুয়ারি) Read more

টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন কোহলি
টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন কোহলি

টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর ছোট ফরম্যাটের ক্রিকেটকে বিদায় বলেছিলেন বিরাট কোহলি। এবার লাল বলের টেস্ট ক্রিকেট থেকে ইতি টানলেন তিনি।ইন্সটাগ্রামে Read more

চরমোনাই দরবার শরীফে এনসিপির কেন্দ্রীয় প্রতিনিধি দল
চরমোনাই দরবার শরীফে এনসিপির কেন্দ্রীয় প্রতিনিধি দল

দেশব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতৃবৃন্দ বর্তমানে বরিশাল বিভাগে পদযাত্রা করছেন। তারই অংশ হিসেবে সোমবার (১৪ Read more

বিমানের পরিচালনা পর্ষদে নিয়োগ পেলেন ফয়েজ তৈয়্যবসহ ৩ জন
বিমানের পরিচালনা পর্ষদে নিয়োগ পেলেন ফয়েজ তৈয়্যবসহ ৩ জন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গাবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান, Read more

আজ দুপুর থেকে ৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
আজ দুপুর থেকে ৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের জরুরি পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আজ দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৪ ঘণ্টা Read more

দাবানলের মতো ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলন ছাড়াচ্ছে অতীতের সব রেকর্ড
দাবানলের মতো ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলন ছাড়াচ্ছে অতীতের সব রেকর্ড

শনিবার যুক্তরাষ্ট্রের সব ৫০টি অঙ্গরাজ্যে ৩ হাজার ৩০০-এরও বেশি সমাবেশে রাস্তায় নেমেছেন লাখো মানুষ। ‘নো কিংস’ আন্দোলনের এটি তৃতীয় বড় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন