চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় স্ত্রীর মৃত্যুর মাত্র ১০ দিনের ব্যবধানে ১১৪ বছর বয়সী স্বামী মফিজুর রহমান মারা গেছেন। একই পরিবারের স্বল্প সময়ের ব্যবধানে এই দম্পতির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।বুধবার (১৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের উত্তর গুয়াপঞ্চক এলাকার তোতাবাপের বাড়িতে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে গত ৯ মার্চ বার্ধক্যজনিত কারণে তাঁর স্ত্রী আসমা খাতুন (৮২) মারা যান।পারিবারিক সূত্র জানায়, মফিজুর রহমান দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে চিকিৎসকদের পরামর্শে তাঁকে বাড়িতে নিয়ে এসে চিকিৎসা দেওয়া হচ্ছিল। তবে স্ত্রীর মৃত্যুর পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে।মফিজুর রহমান স্থানীয় নবনূর জামে মসজিদ পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। ধর্মপ্রাণ ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় এলাকায় তিনি একজন সম্মানিত প্রবীণ ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।তাঁর ভাতিজা মো. নাজিম উদ্দীন বলেন, ‘বড় আব্বু দীর্ঘদিন অসুস্থ ছিলেন। আজ দুপুরে তিনি ইন্তেকাল করেন।’ নবনূর জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম শাবলু বলেন, ‘তিনি নিয়মিত জামাতে নামাজ আদায় করতেন এবং এলাকার সবার কাছে প্রিয় একজন মুরুব্বি ছিলেন। একই পরিবারের দুইজনের মৃত্যুতে এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।’মৃত্যুকালে তিনি পাঁচ মেয়ে, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার রাত ১০টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে। তাঁর মৃত্যুতে নবনূর জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি কাজী জাকের হোসাইন আনসারীসহ স্থানীয় মুসল্লিরা গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সরিষাবাড়ীতে মসজিদ সংস্কারের বরাদ্দ নিয়ে দুই সমাজের দ্বন্দ্ব
সরিষাবাড়ীতে মসজিদ সংস্কারের বরাদ্দ নিয়ে দুই সমাজের দ্বন্দ্ব

জামালপুর সরিষাবাড়ীতে মসজিদ সংস্কারের সরকারি বরাদ্দ আসে বনগ্রাম পশ্চিমপাড়া জামে মসজিদের নামে। আর সেই বরাদ্দ কৌশলে গ্রহণ করে নেন একই Read more

কারা সেফ এক্সিট চায় তা নাহিদকে স্পষ্ট করতে বললেন রিজওয়ানা হাসান
কারা সেফ এক্সিট চায় তা নাহিদকে স্পষ্ট করতে বললেন রিজওয়ানা হাসান

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে কারা সেফ এক্সিট নিতে চায় এটি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামকে পরিষ্কার করতে হবে বলে Read more

গাজার ১০ লাখ বাসিন্দাকে লিবিয়া পাঠানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
গাজার ১০ লাখ বাসিন্দাকে লিবিয়া পাঠানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার ১০ লাখ বাসিন্দাকে লিবিয়া পাঠানোর পরিকল্পনা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। পরিকল্পনা অনুযায়ী, এসব ফিলিস্তিনি স্থায়ীভাবে লিবিয়ায় থাকবেন।মার্কিন সংবাদমাধ্যম Read more

পাকুন্দিয়ায় মসজিদে ইতিকাফ অবস্থায় মুসল্লির মৃত্যু
পাকুন্দিয়ায় মসজিদে ইতিকাফ অবস্থায় মুসল্লির মৃত্যু

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় মসজিদে ইতিকাফ পালনরত অবস্থায় আবুল হাশিম (৬৫) নামের এক মুসল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ মার্চ) সকালে উপজেলার সুখিয়া Read more

নাগরপুর থানার ওসি রফিকুল জেলার সেরা অফিসার ইনচার্জ নির্বাচিত
নাগরপুর থানার ওসি রফিকুল জেলার সেরা অফিসার ইনচার্জ নির্বাচিত

টাঙ্গাইল জেলার নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম ২০২৫ সালের এপ্রিল মাসের জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন। এ Read more

উখিয়ায় ৬০ লাখ টাকার ইয়াবাসহ দুই নারী আটক
উখিয়ায় ৬০ লাখ টাকার ইয়াবাসহ দুই নারী আটক

কক্সবাজারের উখিয়া উপজেলার মরিচ্যা চেকপোস্টে তল্লাশি চালিয়ে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ দুই নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন