চাঁদ দেখা সাপেক্ষে দেশে আগামী ২০ মার্চ (শুক্রবার) অথবা ২১ মার্চ (শনিবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। এ দুই দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।বুধবার (১৮ মার্চ) দেয়া এক পূর্বাভাসে অধিদপ্তর জানায়, ২০ মার্চ রংপুর, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা কিংবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসময় দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। পাশাপাশি সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে জানানো হয়েছে।অন্যদিকে, ২১ মার্চও প্রায় একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। ওই দিন ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।এদিনও দেশের কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে দিনের তাপমাত্রা কিছুটা কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা বাসসকে জানান, আগামী তিন দিনে দেশের কোথাও কোথাও দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া বিক্ষিপ্তভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যৎচমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে, বর্ষাকালের মতো টানা বৃষ্টিপাত নয় থেমে থেমে হতে পারে বৃষ্টি। অন্যদিকে যে সব স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সেখানে তুলনামূলক তাপমাত্রার তারতম্য থাকতে পারে।এদিকে, আজ দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে,  রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, যশোর, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুমিল্লা ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিমে/উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহে ২ নম্বর নৌ হুশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নোয়াখালীতে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৫
নোয়াখালীতে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৫

নোয়াখালীর হাতিয়া উপজেলার সুখচর ইউনিয়নে জলদস্যুদের দুই পক্ষের মধ্যে ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত Read more

ভোলায় জোয়ারের পানিতে ভেসে এলো মৃত হরিণ
ভোলায় জোয়ারের পানিতে ভেসে এলো মৃত হরিণ

ভোলার মনপুরায় সংরক্ষিত বন থেকে জোয়ারের পানিতে একটি মৃত হরিণ ভেসে এসেছে। শনিবার (৩১ মে) বিকেলে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের বাতিরখালে Read more

কারামুক্ত হলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া
কারামুক্ত হলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া

জুলাই ছাত্র-জনতার আন্দোলনে রাজধানীর ভাটারা থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার নুসরাত ফারিয়া কারামুক্ত হয়েছেন।মঙ্গলবার (২০ মে) বেলা সাড়ে ৩ টার Read more

সরিষাবাড়ীতে বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু
সরিষাবাড়ীতে বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু

জামালপুরের সরিষাবাড়ীতে বজ্রপাতে সিফাত মিয়া (১৭) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভাটারা ইউনিয়নের ধোপাদহ এলাকায় এই Read more

চকরিয়ায় ঘুমন্ত অবস্থায় দুই ভাইকে ছুরিকাঘাতে এক ভাইয়ের মৃত্যু
চকরিয়ায় ঘুমন্ত অবস্থায় দুই ভাইকে ছুরিকাঘাতে এক ভাইয়ের মৃত্যু

কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালীতে মাছ ধরার জাল বসানোকে কেন্দ্র করে ঝগড়ার জেরে ঘুমন্ত অবস্থায় দুই ভাইকে ছুরিকাঘাত করা হয়েছে। ঘটনাস্থলে Read more

নাজমুল ইসলাম পদত্যাগ না করলে খেলা বয়কটের ঘোষণা ক্রিকেটারদের
নাজমুল ইসলাম পদত্যাগ না করলে খেলা বয়কটের ঘোষণা ক্রিকেটারদের

একের পর এক বিস্ফোরক মন্তব্য করে যাচ্ছেন বিসিবি পরিচালক নাজমুল ইসলাম। সবশেষ আজ বুধবার করলেন ক্রিকেটারদের বেতন প্রসঙ্গে। যে কারণে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন