যশোরের মণিরামপুরে শ্যালিকাকে ধর্ষণ ও আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগে ডা. রাফসান জানির বিরুদ্ধে মামলা হয়েছে।মঙ্গলবার (১৭ মার্চ) কলেজছাত্রী শ্যালিকা মণিরামপুর থানায় মামলাটি করেন। বুধবার (১৮ মার্চ) যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভিকটিমের পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে। ডা. রাফসান জনি যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের ঘুরুলিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার হিসেবে কর্মরত।মামলার সূত্রমতে, ভুক্তভোগী তরুণী লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার বাসিন্দা ও রংপুরের একটি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। ২০২০ সালের শেষের দিকে তার মেজো বোন সাজেদা আফরোজ অন্তঃসত্ত্বা হলে তাকে দেখভালের জন্য দুলাভাই রাফসান জানি যশোর শহরের নিউমার্কেট এলাকার ভাড়া বাসায় নিয়ে যান। বাসায় পড়ানোর ছলে রাফসান তাকে নিয়মিত কুপ্রস্তাব দিতেন, খাতায় আপত্তিকর কথাবার্তা লিখতেন। বিষয়টি বোনকে জানালেও সংসার টিকিয়ে রাখতে তিনি কোনো পদক্ষেপ নেননি। পরবর্তীতে বোন চাকরিতে যোগ দিলে বাসায় একা পেয়ে রাফসান তাকে শারীরিক নির্যাতনে বাধ্য করেন। একপর্যায়ে তরুণী তার প্রতি দুর্বল হয়ে পড়েন।ভুক্তভোগী জানান, নিজের সুবিধা অনুযায়ী রাফসান তাকে যশোরের একটি হোস্টেলে পাঠিয়ে দেন এবং বিভিন্ন স্থানে ঘুরতে নিয়ে যেতেন। ২০২৫ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত মনিরামপুর পৌর শহরের মোহনপুর এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে তারা স্বামী-স্ত্রী পরিচয়ে তিন মাস অবস্থান করেন। সে সময় বিয়ের প্রলোভন দেখিয়ে বারবার ধর্ষণের পাশাপাশি রাফসান তার মোবাইলে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে রাখেন।গত মাসে সরকারি চাকরিতে যোগদানের পর থেকেই রাফসান যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। বর্তমানে ওই ছবি ও ভিডিও পাঠিয়ে তরুণীকে ব্ল্যাকমেইল করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। বাধ্য হয়ে প্রথমে হাতিবান্ধায় জিডি ও পরে মনিরামপুর থানায়  মামলা করেছেন। এই বিষয়ে মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রজিউল্লাহ খান জানান, ডা.রাফসান জনির বিরুদ্ধে তার শ্যালিকা ধর্ষণ মামলা করেছেন।  আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হাবীবা সিদ্দিকা ফোয়ারা জানান, বুধবার ভিকটিমের পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হয়েছে। প্রতিবেদন আসলে ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।  মনিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাইয়াজ আহমেদ ফয়সাল জানান, রাফসান জানি ৪৮তম বিসিএসে উত্তীর্ণ হয়ে গত ১৯ ফেব্রুয়ারি মণিরামপুর কমপ্লেক্সে যোগদান করেন। শ্যালিকাকে ধর্ষণ ও মামলার কোন তথ্য তার জানা নেই। যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা জানান,মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. রাফসান জনির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হওয়ার বিষয়টি শুনেছেন। বিষয়টি সত্য হলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে, বুধবার প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করে ধর্ষণের ঘটনাটি মিথ্যা দাবি করেছেন ডা. রাফসান জনি। তিনি জানান, তার শ্যালিকা সামিয়া আফরুজের একটি অভিযোগকে কেন্দ্র করে গত ১০ দিন ধরে একটি চক্র তার কাছে ৩০ হাজার থেকে শুরু করে ২০ লাখ টাকা পর্যন্ত চাঁদা দাবি করে আসছে। টাকা দিতে অস্বীকৃতি জানালে ১৫/২০ জন কথিত সাংবাদিক পরিচয়ে তার ও পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হুমকি ও মানসিক হয়রানি করছে। চক্রটি তার শ্যালিকাকে ব্যবহার করে মিথ্যা অভিযোগ ও ভিডিও তৈরি করে তাকে চাপ সৃষ্টি করেছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সীতাকুণ্ডে পিকআপের ধাক্কায় বৃদ্ধ নিহত
সীতাকুণ্ডে পিকআপের ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পিকআপের ধাক্কায় আবুল হোসেন (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও Read more

মৃত্যুর আগে গাজায় ইসরায়েলি হামলা বন্ধ করে যুদ্ধবিরতি চেয়েছিলেন পোপ
মৃত্যুর আগে গাজায় ইসরায়েলি হামলা বন্ধ করে যুদ্ধবিরতি চেয়েছিলেন পোপ

খ্রিস্টান ধর্মের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস (৮৮) মারা গেছেন। স্থানীয় সময় সোমবার (২১ এপ্রিল) ভোরে ভ্যাটিকানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন Read more

জীবনযুদ্ধ থেমে নেই দৃষ্টি প্রতিবন্ধী গণি মিয়ার!
জীবনযুদ্ধ থেমে নেই দৃষ্টি প্রতিবন্ধী গণি মিয়ার!

চোখে আলো নেই ১৮ বছর। তবুও হাত থেমে নেই আব্দুল গণি মিয়ার। বয়সের ভার, অন্ধত্ব কিংবা অসুস্থ স্ত্রী, কোনো কিছুই Read more

আজ রাজধানীসহ আশপাশের এলাকার আকাশ মেঘলা থাকবে, সম্ভাবনা বৃষ্টির
আজ রাজধানীসহ  আশপাশের এলাকার আকাশ মেঘলা থাকবে, সম্ভাবনা বৃষ্টির

রাজধানী এবং আশপাশের এলাকার আকাশ সকাল থেকে দুপুর পর্যন্ত মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সঙ্গে সম্ভাবনা রয়েছে হালকা বৃষ্টির। আর দিনের Read more

ছাগলদের কমেন্টের আর রিপ্লাই দেবো না: স্বস্তিকা
ছাগলদের কমেন্টের আর রিপ্লাই দেবো না: স্বস্তিকা

ওপার বাংলার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে তিনি সবসময়ই নিজেকে রেখেছেন আলোচনা ও জনপ্রিয়তার কেন্দ্রে। ব্যক্তিগত Read more

কুলিয়ারচরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
কুলিয়ারচরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বজ্রপাতে মো. আসমত আলী (৬৩) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার গোবরিয়া আবদুল্লাহপুর ইউনিয়নের কাজীর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন