খাগড়াছড়ির রামগড়ে পবিত্র রমজান মাস ও আসন্ন ঈদকে কেন্দ্র করে বাজারে মাংসের দাম লাগামহীনভাবে বৃদ্ধি পেয়েছে। বাজারে চাহিদা বাড়ার সুযোগে গরু ও মুরগির মাংসের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাওয়ায় ক্রেতারা চরম হিমশিম খাচ্ছেন।স্থানীয় বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি গরুর মাংস (হাড়সহ) ৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২২০ টাকা কেজি দরে। সুমন নামে এক স্থানীয় ক্রেতা আক্ষেপ করে বলেন, “রমজানে বাজারে মাংসের চাহিদা বেশি থাকে। ঈদ আসলে দাম বাড়ে—এটা তো পুরোনো কথা। সাধারণ মানুষের কিছু করার নেই।”নাম প্রকাশে অনিচ্ছুক এক গরু ব্যবসায়ী বলেন, “সবাই সুযোগের অপেক্ষায় থাকে। হাটে গরুর দাম অনেক বেশি, তাই আমাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।” অন্যদিকে, রামগড়ের পোল্ট্রি ব্যবসায়ী জাহিদ বলেন, “সারা বছরের অধিকাংশ সময় মুরগির খামারিরা লোকসান দেন। ঈদ মৌসুমে কোম্পানিগুলো বাচ্চার দাম ৫ গুণ বৃদ্ধি করে। যে বাচ্চা পূর্বে ছিল ৩০ টাকা, সেই বাচ্চা কোম্পানি থেকে ৯৫-১১০ টাকায় কিনতে হয়েছে। তাই খামারিরাও এখন নিরুপায়।”উল্লেখ্য, বছরজুড়ে সাড়ে ৭০০ টাকায় গরুর মাংস বিক্রি হলেও বর্তমানে আকস্মিক দাম বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের জন্য মাংস কেনা এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। এই অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং ঈদের আগমুহূর্তে বাজার তদারকি নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আনোয়ারা-কর্ণফুলীতে শিয়ালের কামড়ে আহত ৪
আনোয়ারা-কর্ণফুলীতে শিয়ালের কামড়ে আহত ৪

চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলায় একদিনে শিয়ালের কামড়ে শিশুসহ চারজন আহত হয়েছেন। হঠাৎ শিয়ালের এ আক্রমণে গ্রামীণ এলাকায় আতঙ্ক ছড়িয়ে Read more

টিভিতে আজকের খেলা (৩১ অক্টোবর ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩১ অক্টোবর ২০২৫)

তৃতীয় টি-টোয়েন্টিতে আজ মুখোমুখি বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। যুব ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ অ-১৯ দলও।ক্রিকেট২য় যুব ওয়ানডেবাংলাদেশ-আফগানিস্তানসরাসরি, সকাল ১০টা, টি স্পোর্টস৩য় টি-টোয়েন্টিবাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজসরাসরি, Read more

নান্দাইলে ইমাম ও মোয়াজ্জিনদের মাঝে ঈদ উপহার বিতরণ
নান্দাইলে ইমাম ও মোয়াজ্জিনদের মাঝে ঈদ উপহার বিতরণ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ময়মনসিংহের নান্দাইলে একশত ইমাম ও মোয়াজ্জিনের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।সামাজিক উন্নয়নে সৎ ও যোগ্য Read more

১৮ জানুয়ারি: নামাজের সময়সূচি
১৮ জানুয়ারি: নামাজের সময়সূচি

ঈমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। কেয়ামতের Read more

রাশিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত
রাশিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত

রাশিয়ার পূর্ব উপকূলে ৭.৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) দেশটির কামচাটকা অঞ্চল ভূমিকম্পে কেঁপে ওঠে। যুক্তরাষ্ট্রের ভূতাত্তিক Read more

টঙ্গীতে আবাসিক প্রকল্প থেকে পোশাক শ্রমিকের লাশ উদ্ধার
টঙ্গীতে আবাসিক প্রকল্প থেকে পোশাক শ্রমিকের লাশ উদ্ধার

গাজীপুরে টঙ্গীতে ছুরিকাঘাতে এক পোশাক শ্রমিক নিহতের ঘটনা ঘটেছে। রবিবার (৬ এপ্রিল) আনুমানিক সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটের দিকে বড় দেওড়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন