পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁদপুরে প্রায় সাড়ে ৫ হাজার নিম্নআয়ের পরিবার ও মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।জিএম বাংলা লিমিটেডের সহায়তায় এবং খাদিজা ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় মঙ্গলবার (১৭ মার্চ) দিনব্যাপী চাঁদপুর সদর উপজেলার কল্যানপুর ইউনিয়নের কল্যান্দী গ্রামের খাদিজা মহলে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।উপহার বিতরণের আগে কয়েকটি মাদ্রাসার এতিম শিক্ষার্থী ও আলেমদের অংশগ্রহণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন বাবুরহাট বায়তুল ফালা জামে মসজিদের ইমাম মুফতি মাওলানা ফারুক আহমেদ।পরে শাড়ি, লুঙ্গি, থ্রিপিস, পাঞ্জাবি ও নগদ অর্থ বিতরণ করা হয়। চাঁদপুর সদর, হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলব ও হাইমচরসহ বিভিন্ন উপজেলার নারী-পুরুষ এ উপহার গ্রহণ করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদিজা ফাউন্ডেশনের চেয়ারম্যান খাদিজা বেগম, জিএম বাংলা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মজিবুর রহমান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শাকিলা জাহান সেতুসহ অন্যান্য কর্মকর্তারা।অনুষ্ঠানে মজিবুর রহমান বলেন, ‘ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজের সামর্থ্যবানরা এগিয়ে এলে সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন সম্ভব।’অনুষ্ঠানে সমাজে সহমর্মিতা ও সাম্য প্রতিষ্ঠায় এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চুনারুঘাট সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি
চুনারুঘাট সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি

সম্প্রতি দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে রোহিঙ্গা ও বিদেশি নাগরিকদের পুশইন (জোরপূর্বক প্রবেশ) করার একাধিক ঘটনার পরিপ্রেক্ষিতে হবিগঞ্জ সীমান্তে Read more

‘কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব’ বক্তব্যের ব্যাখ্যা ‍দিলেন সারজিস
‘কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব’ বক্তব্যের ব্যাখ্যা ‍দিলেন সারজিস

সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত এক কর্মসূচিতে নিজের বক্তব্য চলাকালীন সময়ে বিদ্যুৎ চলে যাওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের Read more

আনোয়ারায় ৮ বছরের শিশুকে আছাড় দিয়ে জখমের অভিযোগ
আনোয়ারায় ৮ বছরের শিশুকে আছাড় দিয়ে জখমের অভিযোগ

চট্টগ্রামের আনোয়ারায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আট বছর বয়সী এক শিশুকে মারধর ও আছাড় দিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে Read more

বোমার ভয়ের চেয়েও ক্ষুধায় কাতর গাজাবাসী
বোমার ভয়ের চেয়েও ক্ষুধায় কাতর গাজাবাসী

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন ও অবরোধে দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে মানবিক সংকট। এমন পরিস্থিতিতে  গাজায় ফিলিস্তিনি Read more

এবার ৭৩ ধাপ এগিয়ে থাকা মিয়ানমারকে হারালো বাংলাদেশ
এবার ৭৩ ধাপ এগিয়ে থাকা মিয়ানমারকে হারালো বাংলাদেশ

এএফসি উইমেন্স এশিয়ান কাপ বাছাই পর্বে বাহরাইনকে ৭-০ গালে বিধ্বস্ত করার পর এবার র‌্যাঙ্কিংয়ে ৭৩ ধাপ এগিয়ে থাকা মিয়ানমারকে তাদেরই Read more

নওগাঁয় অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার
নওগাঁয় অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

নওগাঁর পোরশায় অজ্ঞাত এক মহিলা (৫৩) এর লাশ উদ্ধার করেছে পোরশা থানা পুলিশ। সোমবার (১৯ মে) সকালে ছাওড় ইউনিয়নের বন্ধুপাড়া মোড়ের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন