সীতাকুণ্ডে অভিযান চালিয়ে অতিরিক্ত মূল্যে পোশাক বিক্রির অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জামা-কাপড়ের বাজার সহনীয় রাখতে উপজেলার পৌর সদর এলাকায় সোমবার (১৬ মার্চ) এই মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।ভ্রাম্যমাণ আদালত জানায়, ক্রয়মূল্যের তুলনায় অতিরিক্ত দামে পোশাক বিক্রি করা এবং কাপড় ক্রয়ের সুনির্দিষ্ট তথ্য ও রশিদ প্রদর্শন করতে না পারায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ‘ক্ল্যাসিক কালেকশান’ নামে একটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা এবং ‘পোশাক বাজার’ নামে অপর একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন জানান, ঈদকে সামনে রেখে বাজারে অতিরিক্ত মূল্য আদায় রোধে এই অভিযান পরিচালনা করা হয়েছে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের তদারকিমূলক অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডাকসু নির্বাচন মডেল হিসেবে কাজ করবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ডাকসু নির্বাচন মডেল হিসেবে কাজ করবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন মডেল হিসেবে কাজ করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি Read more

শাহজাদপুরে গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল
শাহজাদপুরে গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার রামবাড়ি মহল্লার যুবদল নেতা বিপুলকে পিটিয়ে হত্যার প্রতিবাদে এলাকাবাসি বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করেছে । মঙ্গলবার(২২ Read more

বাকৃবিতে পিএইচডি আবেদন শুরু
বাকৃবিতে পিএইচডি আবেদন শুরু

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বাউ-পিএইচডি ফেলোশিপের জন্য যোগ্য প্রার্থীদের নিকট থেকে আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র Read more

ঢাকাসহ ৯ জেলার জন্য দুঃসংবাদ, সিলেটে ঝড়ের শঙ্কা
ঢাকাসহ ৯ জেলার জন্য দুঃসংবাদ, সিলেটে ঝড়ের শঙ্কা

সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে। একই সময়ে ঢাকাসহ Read more

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৮৬ ফিলিস্তিনি
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৮৬ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ৮৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। নিহতদের মধ্যে ক্ষুধার্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন