টাঙ্গাইলের ভূঞাপুরে উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু।সোমবার (১৬ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে ভূঞাপুর উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রতিমন্ত্রী টুকুর বড় ভাই টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টুও উপস্থিত ছিলেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুব রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাব্বির রহমান, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাজিব হোসেনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।সভায় সরকারি সেবার মান উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা তাদের খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন।প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ভূঞাপুরে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে যেসব সমস্যা রয়েছে, সেগুলো সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এ খাতে যুব ও তরুণ উদ্যোক্তাদের সম্পৃক্ত করে খামারিদের সহায়তা এবং জেলেদের জীবনমান উন্নয়নে কাজ করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।তিনি আরও বলেন, জনগণ যেন কোনোভাবেই তাদের ন্যায্য সেবা থেকে বঞ্চিত না হয়। সরকারি সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রশাসনের সব পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।এর আগে প্রতিমন্ত্রী উপজেলা পরিষদ প্রাঙ্গণে পৌঁছালে উপজেলা প্রশাসন ও ভূঞাপুর থানার পক্ষ থেকে তাকে পৃথকভাবে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে ২০২৫-২০২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) প্রকল্পের আওতায় উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন ও নলকূপ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।মতবিনিময় সভায় ভূঞাপুর উপজেলার চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও সেবামূলক কার্যক্রমের বর্তমান অবস্থা নিয়েও বিস্তারিত আলোচনা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, প্রতিমন্ত্রীর এ সফরের মাধ্যমে ভূঞাপুরে প্রশাসনিক কার্যক্রম ও জনসেবামূলক কাজে নতুন গতি সঞ্চার হবে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মধ্যরাতে ঢাকায় ভূমিকম্প অনুভূত
মধ্যরাতে ঢাকায় ভূমিকম্প অনুভূত

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় হালকা ভূকম্পন অনুভূত হয়েছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মঙ্গলবার দিবাগত মধ্যরাত ২টা ২৪ Read more

ইরাকের কিরকুক বিমানবন্দরে রকেট হামলা
ইরাকের কিরকুক বিমানবন্দরে রকেট হামলা

ইরাকের উত্তরাঞ্চলীয় কিরকুকের প্রধান বিমানবন্দরে রকেট হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (০১ জুলাই) বেলা ১১টা ৩০ মিনিটের দিকে কিরকুকে দু’টি বিস্ফোরক Read more

ভাতার দাবিতে আন্দোলন করা সচিবালয়ের ১৪ কর্মচারী বরখাস্ত
ভাতার দাবিতে আন্দোলন করা সচিবালয়ের ১৪ কর্মচারী বরখাস্ত

ভাতার দাবিতে আন্দোলনের ঘটনায় গ্রেপ্তার হওয়া সচিবালয়ের ১৪ জন কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর আগে তাদের সন্ত্রাসবিরোধী Read more

লক্ষ্মীপুরে নির্মাণের বছর না যেতেই ভবনে ফাটল, ছাদ ছুঁয়ে পড়ছে পানি
লক্ষ্মীপুরে নির্মাণের বছর না যেতেই ভবনে ফাটল, ছাদ ছুঁয়ে পড়ছে পানি

লক্ষ্মীপুরে বিদ্যালয়ের ভবন নির্মাণের বছর না যেতেই ফাটল দেখা দিয়েছে। ছাদ দিয়ে পড়ছে পানি। ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে চতুর্থ তলার Read more

জীবননগরে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা ৫০ হাজার টাকা
জীবননগরে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা ৫০ হাজার টাকা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জীবননগর উপজেলায় অভিযান চালিয়েছেন।  রোববার (০৭ সেপ্টেম্বর) দুপুরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন