বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একটি ড্রেজার জব্দ করেছে উপজেলা প্রশাসন।একই সঙ্গে  ড্রেজার মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাড়ে তিন লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।রবিবার (১৫ মার্চ) বিকেলে উপজেলার কেদারপুর ইউনিয়নের পূর্ব ভূতেরদিয়া মোল্লারহাট সংলগ্ন সন্ধ্যা ও আড়িয়াল খাঁ নদীর মোহনার উত্তর পাশে এই অভিযান চালানো হয়।বৃহস্পতিবার সকাল বিষয়টি নিশ্চত করেন অভিযানে নেতৃত্ব দেওয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কামরুন নাহার তামান্না।এ সময় অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত  মনির হোসেন প্যাদা ও এনামুল শিকদারকে জরিমানা করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পূর্ব ভূতেরদিয়া এলাকায় বালু মহালের ইজারা বাতিল থাকলেও দীর্ঘদিন ধরে একটি চক্র নদীর তলদেশ কেটে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন নাহার তামান্না বলেন, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে ভয়াবহ নদীভাঙনে অনেক মানুষের ঘরবাড়ি, কৃষিজমি ও দোকানপাট নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। তাই ঘনবসতিপূর্ণ এলাকায় এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসনের। তাই এধরণের  অভিযান ভবিষ্যৎতে অব্যাহত থাকবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বৃহস্পতিবার থেকে অনলাইনে জবির বিশেষ বৃত্তির আবেদন
বৃহস্পতিবার থেকে অনলাইনে জবির বিশেষ বৃত্তির আবেদন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির আবেদন গ্রহণ শুরু হবে আগামী বৃহস্পতিবার (৯ অক্টোবর) থেকে। বুধবার (৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর Read more

গাজায় যুদ্ধবিরতি পরও ইসরায়েলের হামলা অব্যাহত, একই পরিবারের ১১ জনসহ নিহত ৩৮
গাজায় যুদ্ধবিরতি পরও ইসরায়েলের হামলা অব্যাহত, একই পরিবারের ১১ জনসহ নিহত ৩৮

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরায়েলি বাহিনীর বিক্ষিপ্ত হামলা অব্যাহত রয়েছে। গত শুক্রবার একটি বাসে গোলাবর্ষণ করে একই পরিবারের অন্তত Read more

মানবতার গল্পে বদলে গেছে অসহায় দম্পতির জীবন
মানবতার গল্পে বদলে গেছে অসহায় দম্পতির জীবন

জীর্ণশীর্ণ কুঁড়েঘরে অনাহারে–অর্ধাহারে দিন কাটাচ্ছিলেন টাঙ্গাইলের ভূঞাপুরের মতিয়ার ও রহিমা বেগম দম্পতি। দীর্ঘদিন ধরে বেঁচে থাকার লড়াই চালিয়ে গেলেও তাদের Read more

ঢাকাসহ সারাদেশে ঝড় ও শিলাবৃষ্টির আভাস
ঢাকাসহ সারাদেশে ঝড় ও শিলাবৃষ্টির আভাস

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচদিন অস্থায়ীভাবে ঝোড়ো বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসময় দেশের কোথাও কোথাও Read more

খালেদা জিয়ার জানাজা-দাফন ঘিরে নিরাপত্তায় ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন
খালেদা জিয়ার জানাজা-দাফন ঘিরে নিরাপত্তায় ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন

বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা ও দাফন ঘিরে রাজধানীর বিভিন্ন পয়েন্টে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা Read more

ঈদের দিন কারাগারে ভিন্ন আয়োজন, বিশেষ আপ্যায়নে মমতাজ-আইভীরা
ঈদের দিন কারাগারে ভিন্ন আয়োজন, বিশেষ আপ্যায়নে মমতাজ-আইভীরা

সাবেক আইজিপি এ কে এম মো. শহীদুল হক, নারায়ণগঞ্জের সাবেক মেয়র ডা. আইভী রহমান, সাবেক এমপি মমতাজ বেগমসহ বেশ কয়েকজন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন