ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড জানিয়েছে, দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পরও তাদের অস্ত্র ভাণ্ডার অক্ষত রয়েছে। এছাড়া এ মুহূর্তে এক যুগ আগে বানানো পুরনো মিসাইল ব্যবহার করা হচ্ছে। গত এক বছরেরও কম সময় যেসব মিসাইল বানানো হয়েছে সেগুলো এখনো ছোড়াই হয়নি।বিপ্লবী গার্ডের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলি মোহাম্মদ নাইনি বলেছেন, আমাদের বেশিরভাগ অস্ত্র ভাণ্ডার অক্ষত রয়েছে। আরও উন্নতমানের অস্ত্র রিজার্ভে রাখা হচ্ছে।তিনি দেশটির রাষ্ট্রায়াত্ত্ব সংবাদমাধ্যম আইআরআইবিকে জানিয়েছেন, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু পর ইরান এখন পর্যন্ত প্রায় ৭০০টি মিসাইল এবং ৩ হাজার ৬০০ ড্রোন নিক্ষেপ করেছে। যার সবই ব্যবহার করা হয়েছে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে এবং যুক্তরাষ্ট্রের সামরিক অবকাঠামোকে টার্গেট করে।বিপ্লবী গার্ডের এ মুখপাত্র আরও জানিয়েছেন, গত বছরের জুনে ইসরায়েলের বিরুদ্ধে ১২দিনের যুদ্ধের পর তারা তাদের আক্রমণাত্মক সক্ষমতা বাড়িয়েছেন।“বর্তমানে যেসব মিসাইল ব্যবহার করা হচ্ছে সেগুলো এক যুগ পুরোনো। গত বছরের ১২ দিনের যুদ্ধের পর থেকে এই রমজানের যুদ্ধ শুরুর আগ পর্যন্ত যেসব মিসাইল উৎপাদন করা হয়েছে সেগুলো এখনো মোতায়েনই করা হয়নি।”— বলেন নাইনি।সূত্র: আলজাজিরাএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
 আনোয়ারায় সড়কে সিএনজি-অটোর দখলদারিত্বে নাকাল জনজীবন
 আনোয়ারায় সড়কে সিএনজি-অটোর দখলদারিত্বে নাকাল জনজীবন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় প্রধান সড়কজুড়ে সিএনজি চালিত অটোরিকশার দখলদারি এবং রাস্তার পাশে গড়ে ওঠা অবৈধ পার্কিংয়ের কারণে প্রতিদিনই তীব্র যানজটে Read more

ভাঙ্গুড়ায় পঞ্চগড় এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ
ভাঙ্গুড়ায় পঞ্চগড় এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

দিনাজপুরগামী আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ৪টার দিকে ঈশ্বরদী-ঢাকা রেলপথের পাবনা জেলার ভাঙ্গুড়া Read more

জীবননগরে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
জীবননগরে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

চুয়াডাঙ্গার জীবননগর বাঁকা ইউনিয়নের প্রতাপপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানকে (৭০) পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। শনিবার (০৬ সেপ্টেম্বর) Read more

আজ মহানায়ক আলমগীরের ৭৬ তম জন্মদিন
আজ মহানায়ক আলমগীরের ৭৬ তম জন্মদিন

আজ বরেণ্য অভিনেতা আলমগীর-এর জন্মদিন। ১৯৫০ সালের ৩ এপ্রিল এই দিনে তার জন্ম। ১৯৭৩ সালে আলমগীর কুমকুম পরিচালিত ‘আমার জন্মভূমি’ সিনেমার মাধ্যমে Read more

১৫ মে থেকে রাজশাহীতে আম পাড়া শুরু
১৫ মে থেকে রাজশাহীতে আম পাড়া শুরু

রাজশাহীর আমচাষিদের জন্য সুখবর নিয়ে এসেছে জেলা প্রশাসন। আগামী ১৫ মে থেকে শুরু হচ্ছে রাজশাহীর আম পাড়ার মৌসুম। বুধবার (৭ মে) Read more

মেহেরপুরে ভোক্তা অধিকারের অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা
মেহেরপুরে ভোক্তা অধিকারের অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা

মেহেরপুরের গাংনীতে নকল গুল ও নিষিদ্ধ নাইট ক্রিম বিক্রয়ের অপরাধে দুই ব্যবসায়ীকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।সোমবার (২৮ এপ্রিল) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন