ইরান নিয়ে এ মুহূর্তে যুক্তরাষ্ট্রকে সহায়তা না করলে সামরিক জোট ন্যাটোর ভবিষ্যত সামনে খারাপ হবে বলে সতর্ক করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।তিনি মূলত চান তাদের ইউরোপীয় মিত্র ও ন্যাটো সদস্যভুক্ত দেশ যুক্তরাষ্ট্রকে এখন সহায়তা করুক।সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে সোমবার তিনি বলেছেন, “যারা হরমুজ প্রণালীর সুবিধাভোগী, হরমুজে যেন খারাপ কিছু না ঘটে সেটি নিশ্চিত করতে সেসব দেশের সহায়তা করা সবচেয়ে ভালো বিষয় হবে। ইউরোপ আর চীন আরব উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর তেলের ওপর অনেক বেশি নির্ভরশীল।”“যদি তারা কোনো সহায়তা না করে এবং তাদের প্রতিক্রিয়া নেতিবাচক হয়। আমি মনে করি এটি ন্যাটোর সামনের ভবিষ্যতের জন্য খুবই খারাপ হবে।”এরআগে গতকাল ট্রাম্প চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্যকে আহ্বান জানিয়েছিল, তারা যেন হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠিয়ে সেটি ইরানের অবরোধ থেকে মুক্ত করে।যুক্তরাষ্ট্র যুদ্ধের শুরু থেকেই হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চালানোর চেষ্টা করছে। কিন্তু তাদের এ চেষ্টা কোনো কাজে দেয়নি। যুদ্ধের দুই সপ্তাহ পার হতেই প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ১০৬ ডলার ছাড়িয়েছে।সূত্র: ফিন্যান্সিয়াল টাইমসএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্থায়ী বেড়িবাঁধ না থাকায় উপকূলীয় অঞ্চলের মানুষের কাটেনি আতঙ্ক
স্থায়ী বেড়িবাঁধ না থাকায় উপকূলীয় অঞ্চলের মানুষের কাটেনি আতঙ্ক

আজ ভয়াল ২৯ এপ্রিল। ১৯৯১ সালের এইদিনে ঘূর্ণিঝড় ও জলোচ্ছাসে লন্ডভন্ড করে বিরানভূমিতে পরিণত হয়েছিল বৃহত্তর চট্টগ্রামের উপকূলীয় অঞ্চল। এই Read more

বুধবার-বৃহস্পতিবার ঢাকা সিটি কলেজ বন্ধ ঘোষণা
বুধবার-বৃহস্পতিবার ঢাকা সিটি কলেজ বন্ধ ঘোষণা

সংঘর্ষ এবং সহিংসতা এড়াতে বুধবার (২৩ এপ্রিল) এবং বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ঢাকা সিটি কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার Read more

ফের আরাকান আর্মির হাতে অপহৃত ১৩ জেলে
ফের আরাকান আর্মির হাতে অপহৃত ১৩ জেলে

মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) সদস্যরা কক্সবাজারের টেকনাফের নাফ নদের মোহনা থেকে আবারও ১৩ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে Read more

ট্রাম্পের কাছে মাদুরোর বেঁচে থাকার প্রমাণ চাইলেন ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট
ট্রাম্পের কাছে মাদুরোর বেঁচে থাকার প্রমাণ চাইলেন ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে নিকোলাস মাদুরোর বেঁচে থাকার প্রমাণ চেয়েছেন ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। শনিবার (৩ জানুয়ারি) একটি টেলিভিশন Read more

আজাদ কাশ্মিরে ভয়াবহ বিক্ষোভ-সহিংসতা, নিহত ৮
আজাদ কাশ্মিরে ভয়াবহ বিক্ষোভ-সহিংসতা, নিহত ৮

পাকিস্তান অধিকৃত আজাদ কাশ্মিরে সহিংস বিক্ষোভে অন্তত ৮ জন নিহত হয়েছেন। পুলিশের সঙ্গে সংঘর্ষে আরও বহু মানুষ আহত হয়েছেন বলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন