পোস্টাল ব্যালটে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এনিয়ে নির্বাচন কমিশনের কাছে সরাসরি অভিযোগ জানিয়েছে দলটি। রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান তিনি।বিএনপি মহাসচিব বলেন, পোস্টাল ব্যালটের বিষয়টি এখনো পুরোপুরি সমাধান হয়নি। বিশেষ করে, বিদেশে যারা নিবন্ধিত ভোটার তাদের কাছে ব্যালট পেপার পৌঁছানোর ক্ষেত্রে এবং যেভাবে ব্যালট পেপারটি মুদ্রণ করা হয়েছে, সে ক্ষেত্রে আমরা আমাদের অভিযোগ তাদের (নির্বাচন কমিশন) দিয়েছি।মির্জা ফখরুল বলেন, ‘আমরা মনে করি, এই ব্যালট পেপারটি সঠিক নয়, এখানে পক্ষপাতিত্ব করা হয়েছে। কোনো একটি দলকে বিশেষভাবে সুবিধা দেয়ার চেষ্টা করা হয়েছে। আমরা নির্বাচন কমিশনকে এটি পরিবর্তনের আহ্বান জানিয়েছি।’বিএনপি মহাসচিব অভিযোগ করেন, জামায়াতের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এনআইডির কপি, বিকাশ নম্বর এবং মোবাইল নম্বর সংগ্রহ করছে। যা ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গ ও ক্রিমিনাল অফেন্স। এ বিষয়ে ইতোপূর্বে আমরা আচরণবিধি ভঙ্গের আপত্তি জানিয়েছি। তবে এ বিষয়ে জরুরি পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন বলে আমরা মনে করছি এবং নির্বাচন কমিশনকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছি।এর আগে বিকেল পৌনে ৫টার দিকে সিইসির সঙ্গে বৈঠক করতে বিএনপি মহাসচিবের নেতৃত্বে ৩ সদস্যের একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনে আসে। প্রতিনিধি দলে থাকা অন্যরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ ও ইসির সাবেক ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জকরিয়া।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খানসামায় লাম্পি স্কিন ডিজিজ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
খানসামায় লাম্পি স্কিন ডিজিজ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

দিনাজপুরের খানসামা উপজেলায় প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে লাম্পি স্কিন ডিজিজ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২৭ এপ্রিল) সকালে Read more

ঢাবি ছাত্ররাজনীতির রূপরেখা প্রণয়নে কমিটি
ঢাবি ছাত্ররাজনীতির রূপরেখা প্রণয়নে কমিটি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রেখে গঠনমূলক ছাত্র রাজনীতির জন্য একটি সমন্বিত রূপরেখা প্রণয়নে পাঁচ সদস্যের কমিটি গঠন Read more

বৌভাত থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, নিহত ৩
বৌভাত থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, নিহত ৩

রংপুরের পীরগাছায় বৌভাতের দাওয়াত খেয়ে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে পড়ে তিনজন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছে। বুধবার Read more

সিইসিসহ ৫ ইসির পদত্যাগ না করা পর্যন্ত বিক্ষোভ চলবে: এনসিপি
সিইসিসহ ৫ ইসির পদত্যাগ না করা পর্যন্ত বিক্ষোভ চলবে: এনসিপি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ ৫ নির্বাচন কমিশনারের পদত্যাগ না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলে Read more

ঢাকায় বাড়তে পারে শীতের তীব্রতা
ঢাকায় বাড়তে পারে শীতের তীব্রতা

ঢাকায় দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। ফলে আগের তুলনায় দিনে শীতের তীব্রতা কিছুটা বাড়তে পারে। তবে আবহাওয়া শুষ্কই থাকবে। শনিবার Read more

ভারতের তীব্র সমালোচনা করলেন ড. ইউনূস
ভারতের তীব্র সমালোচনা করলেন ড. ইউনূস

নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফাঁকে এক বৈঠকে ভারতের তীব্র সমালোচনা করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন