আফ্রিকা কাপ অব নেশনসের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে অভিজ্ঞ সেনেগাল ও স্বাগতিক মরক্কো। রাবাতে অনুষ্ঠেয় এই ম্যাচে একদিকে রয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের ধারাবাহিকতা, অন্যদিকে রয়েছে বিশ্বকাপের সাফল্যে উজ্জীবিত মরক্কোর স্বপ্ন।এক অমর কাব্যের শেষ চরণে এসে দাঁড়িয়েছে স্বাগতিক মরক্কো। কাতার বিশ্বকাপে আফ্রিকার ইতিহাসে প্রথমবার চতুর্থ স্থান অধিকার করার পর থেকে তারা মহাদেশের সেরা দল হয়ে উঠেছে। এবার দেশের মাটিতে সোনালি শিরোপা ছুঁয়ে এই গল্পের রাজকীয় সমাপ্তি চাইছে ১৯৭৬ সালের আফ্রিকান চ্যাম্পিয়নরা। সেমিফাইনালে ১২০ মিনিট গোলশূন্য থাকার পর নাইজেরিয়াকে পেনাল্টি শুটআউটে হারিয়েছে আশরাফ হাকিমির দল। এবার অর্ধশতাব্দী পর পুনরায় আফ্রিকার সিংহাসন দখলের হাতছানি ওয়ালিদ রেগরাগির শিষ্যদের সামনে। অন্যদিকে সেনেগাল দলটির প্রতিটি রন্ধ্রে মিশে আছে অভিজ্ঞতার ছাপ। আফকনের শেষ চার আসরের মধ্যে তিন বারই ফাইনালে উঠেছে তারা। ২০২২ সালে মিশরকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবার আফকনের ট্রফি জিতেছিল সেনেগাল। এবারও ফাইনালে আসার পথে সেই মিশরকেই পরাজিত করেছে তারা। আর সেই জয়ের নায়ক আবারও সাদিও মানে। তার একমাত্র গোলই বর্তমান চ্যাম্পিয়নদের ফাইনালে তুলেছে।মরক্কোর শিবিরে অবশ্য বড় কিছু অনুপস্থিতি আছে। ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন আজেদিন উনাহি। অধিনায়ক রোমাঁ সাইস ও মাঝমাঠের নেতা সফিয়ান আমরাবাতও খেলবেন না ফাইনালে। অন্যদিকে সেনেগাল দলে বড় কোনো ইনজুরি নেই। তবে টুর্নামেন্টের নকআউট পর্বে দুটি করে হলুদ কার্ড পাওয়ায় ফাইনালে নিষিদ্ধ হয়েছেন অধিনায়ক কালিদু কুলিবালি ও মিডফিল্ডার হাবিব দিয়ারা। অন্যদিকে ম্যাচের আগে মাঠের বাইরের উত্তেজনাও বাড়িয়ে দিয়েছে সেনেগাল। তাদের ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিক অভিযোগ করেছে, রাবাতে দল পৌঁছানোর পর পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হয়নি। হোটেল নিয়ে জটিলতা, অনুশীলনের মাঠ নির্ধারণে দেরি, এমনকি সমর্থকদের জন্য টিকিট বরাদ্দ নিয়েও অসন্তোষ প্রকাশ করেছে তারা।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম
দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

সবশেষ দাম সমন্বয়ে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, আজ সোমবার (২৬ মে) সবশেষ সমন্বয়কৃত দামেই দেশের বাজারে Read more

ত্রিশালে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ গ্রেফতার ৩
ত্রিশালে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ গ্রেফতার ৩

ময়মনসিংহের ত্রিশাল থানা পুলিশের দুঃসাহসিক এক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ  তিন ব্যক্তিকে গ্রেফতার  করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের Read more

ফিলিস্তিনিকে আজ স্বীকৃতি দিচ্ছে অস্ট্রেলিয়া
ফিলিস্তিনিকে আজ স্বীকৃতি দিচ্ছে অস্ট্রেলিয়া

ফিলিস্তিনকে আজ স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে যাচ্ছে অস্ট্রেলিয়া। একইদিন ফিলিস্তিনিদের স্বীকৃতি দেবে যুক্তরাজ্য ও পর্তুগালও।রবিবার (২১ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম টাইমস অব Read more

কুষ্টিয়ায় যুবককে গুলি করে হত্যা, অস্ত্র ও গুলি জব্দ
কুষ্টিয়ায় যুবককে গুলি করে হত্যা, অস্ত্র ও গুলি জব্দ

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের মধুপুরে টুটুল হোসেন (৪০) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত টুটুল হোসেন (৪০) ওই গ্রামের Read more

শ্রীপুরে পিস্তল ঠেকিয়ে স্কুলছাত্র অপহরণ
শ্রীপুরে পিস্তল ঠেকিয়ে স্কুলছাত্র অপহরণ

গাজীপুরের শ্রীপুর উপজেলার হাজী মার্কেট এলাকা থেকে পিস্তল ঠেকিয়ে এক স্কুলছাত্রকে অপহরণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৮ জুলাই) বিকেল পৌনে ৫টার Read more

আলোচনায় সন্তুষ্ট না শিক্ষার্থীরা, আন্দোলন কঠোর করার ঘোষণা
আলোচনায় সন্তুষ্ট না শিক্ষার্থীরা, আন্দোলন কঠোর করার ঘোষণা

শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনায় সন্তুষ্ট নন জানিয়ে কর্মসূচি আরও কঠোর করার ঘোষণা দিয়েছেন ছয় দফা দাবিতে আন্দোলনরত কারিগরির শিক্ষার্থীরা।শিক্ষা মন্ত্রণালয়ের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন