‘মব’ শব্দ ব্যবহারের আগে সংযত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।আজ রবিবার (১৮ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়নে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘বিচার বিভাগের স্বাধীনতা এবং আইনের শাসন’ শীর্ষক নীতি সংলাপে বক্তব্য দেয়ার সময় তিনি এ মন্তব্য করেন।তিনি বলেন, ‘মব’ যারা ব্যবহার করছেন, তাদের পেছনে ‘ইনহ্যারেন্ট বায়াস’ আছে কিনা। এটা বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার প্র‍য়াস কিনা দেখতে হবে। বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার কোনো আয়োজন বরদাশত করা যাবে না।তাজুল বলেন, মামলাজট কমাতে দক্ষ বিচারক দরকার। হাইকোর্ট বিভাগে সমান সংখ্যক বেঞ্চ বাড়াতে হবে। বিচার বিভাগের স্বাধীনতার কথা বলে অনেকে নিজেদের ‘শপথবব্ধ রাজিনীতিক’ ভাবতেন। আমাকে ওপেন কোর্টে একজন বিচারপতি বলেছিলেন, ‘মনে রাখবেন আল্লাহর পর শেখ হাসিনা, তারপর আমরা’। নিজেদের ‘শপথব্ধ রাজনীতিবিদ’ ভাবতেন, এমন অনেকে বিচার বিভাগে এখনো অনেকে রয়ে গেছে। কেনো সরানো যায়নি, এটা পর্যালোচনা করা উচিৎ।তিনি আরও বলেন, রিমান্ডের পর ১৬৪ ধারার জবানবন্দি দেয়ার জন্য আদালতে নেয়া ভিকটিম যখন বিচারককে একা পেয়ে বলেছিলেন, স্যার আমি এসবে জড়িত নই। আমাকে নির্যাতন করা হয়েছে। তারপর ওই বিচারক পুলিশকে ডেকে বলেছিলেন ‘ওকে তো ঠিক মতো বানানো হয়নি’, এমন বিচারকও এখনো রয়ে গেছে। আমরা সুদিনের জন্য একটা রক্তাক্ত পথ পাড়ি দিয়ে এসেছি।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চবি ছাত্রলীগ থেকে শিবির সভাপতি: বিতর্কিত আসন বণ্টনে ভিপি প্রার্থী নিয়ামত
চবি ছাত্রলীগ থেকে শিবির সভাপতি: বিতর্কিত আসন বণ্টনে ভিপি প্রার্থী নিয়ামত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল বরাদ্দের ক্ষেত্রে নিয়ম অনুযায়ী শিক্ষার্থীদের ফলাফলের ভিত্তিতেই আসন দেওয়া হওয়ার কথা। তবে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলে এর Read more

ধর্ষণ চেষ্টায় বাধা দেয়ায় ছাত্রদল নেতাকে হত্যাচেষ্টা, গ্রেপ্তার ১
ধর্ষণ চেষ্টায় বাধা দেয়ায় ছাত্রদল নেতাকে হত্যাচেষ্টা, গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জের ফতুল্লায় ধর্ষণের চেষ্টায় বাধা দেওয়ায় ছাত্রদল নেতাকে হত্যাচেষ্টার আসামি নুর ইসলাম (৪৮)-কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।  সোমবার (২৫ আগস্ট) সিদ্ধিরগঞ্জের জালকুড়ি Read more

গোপালগঞ্জে ৪ হত্যা মামলা, আ.লীগের ৬ হাজার কর্মী আসামি
গোপালগঞ্জে ৪ হত্যা মামলা, আ.লীগের ৬ হাজার কর্মী আসামি

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির পদযাত্রা ও সমাবেশ ঘিরে সহিংসতার ঘটনায় ৪ দিনের মাথায় ৪টি হত্যা মামলা করা হয়েছে। গোপালগঞ্জ সদর থানার Read more

বৈরী আবহাওয়ায় ভোলা থেকে ১০ রুটে নৌযান চলাচল বন্ধ
বৈরী আবহাওয়ায় ভোলা থেকে ১০ রুটে নৌযান চলাচল বন্ধ

বৈরী আবহাওয়ায় ভোলা থেকে ১০টি রুটে নৌযান চলাচল বন্ধ করেছে বিআইডব্লিউটিএ। এর মধ্যে ইলিশা-মজুচৌধুরীর হাট রুটটি বন্ধ চার দিন ধরে। Read more

নিরাপত্তার নতুন সুবিধায় আসছে ক্রোম ব্রাউজার
নিরাপত্তার নতুন সুবিধায় আসছে ক্রোম ব্রাউজার

সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট, ইমেইল ও কম্পিউটারের জন্য সবাই একাধিক পাসওয়ার্ড ব্যবহার করে থাকি। কিন্তু দুর্বল পাসওয়ার্ড ব্যবহার করলে সাইবার অপরাধীরা Read more

ভারতে করোনায় একদিনে মৃত্যু ৪, বাড়ছে আক্রান্তের সংখ্যা
ভারতে করোনায় একদিনে মৃত্যু ৪, বাড়ছে আক্রান্তের সংখ্যা

ভারতে ফের শুরু হয়েছে প্রাণঘাতী রোগ করোনার প্রাদুর্ভাব। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন