রাজবাড়ী গোয়ালন্দে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টায় রফিকুল নামে এক যুবকের কোমরের নিচ থেকে দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে।শনিবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে গোয়ালন্দ বাজার রেল ক্রসিংয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে।গুরুতর আহত মোঃ রফিকুল ইসলাম (৪০) রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার নতুন পাড়া এলাকার মৃত শামচুর রহমান মিয়ার ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে আসা কুষ্টিয়া পোড়াদাহ গামী শাটল ট্রেন গোয়ালন্দ বাজার রেল ক্রসিং অতিক্রম করছিল। এসময় ওই যুবক চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেয়। এতে ট্রেনে কাটা পড়ে ওই যুবকের কোমরের নিচ থেকে দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশন কর্মীরা ঘটনাস্থল থেকে ওই যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।পারিবারিক সূত্রে জানা গেছে, রফিকুল ইসলামের মাথায় দীর্ঘদিন যাবত সমস্যা ছিল। তার তিনটি ছেলে রয়েছে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক বলেন, ‘‘ট্রেন দুর্ঘটনায় ওই যুবকের দুই পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়েছে।’’গোয়ালন্দ ঘাট রেলওয়ে পুলিশ ফাঁড়ীর ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, ‘‘ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের মাধ্যমে তাকে আমারা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছি।’’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অন্তর্বর্তী সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম, দাবি না মানলে ‘লং মার্চ টু ঢাকা’
অন্তর্বর্তী সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম, দাবি না মানলে ‘লং মার্চ টু ঢাকা’

ছয় দফ দাবি মেনে নিতে অন্তর্বর্তী সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। ৪৮ ঘণ্টার মধ্যে দাবি না মানলে ‘লং Read more

মোগো যাওয়ার যায়গা নাই, বিচার না পাইলে মইরা যামু: বিধবা আরেফা বেগমের আর্তনাদ
মোগো যাওয়ার যায়গা নাই, বিচার না পাইলে মইরা যামু: বিধবা আরেফা বেগমের আর্তনাদ

মোগো যাওয়ার যায়গা নাই, বিচার না পাইলে মোরা মইরা যামু, ওরা মোর পোলাডারে মামলা দিয়া বাড়ি থেইকা খেদাইছে এভাবে আক্ষেপ Read more

ঢাবি শিক্ষার্থী সাম্যের হত্যাকারীদের বিচারের দাবিতে বাকৃবিতে বিক্ষোভ
ঢাবি শিক্ষার্থী সাম্যের হত্যাকারীদের বিচারের দাবিতে বাকৃবিতে বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন Read more

৮ জনকে জীবিত উদ্ধার, পানির নিচে এখনও ৩৩ জন
৮ জনকে জীবিত উদ্ধার, পানির নিচে এখনও ৩৩ জন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট থেকে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় এখনও ৩৩ জনের মরদেহ পানির নিচে রয়েছে Read more

বিশ্বে বায়ু দূষণে শীর্ষে বাগদাদ, ঢাকাও ‘অস্বাস্থ্যকর’
বিশ্বে বায়ু দূষণে শীর্ষে বাগদাদ, ঢাকাও ‘অস্বাস্থ্যকর’

বিশ্বজুড়ে বায়ু দূষণ এখন জনস্বাস্থ্যের এক ভয়াবহ হুমকি হয়ে দাঁড়িয়েছে। শহরের বাতাসে বিষাক্ত কণার মাত্রা দিন দিন এমনভাবে বাড়ছে যে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন