রাজবাড়ীর করিম ফিলিং স্টেশন থেকে পাঁচ হাজার টাকার তেল নেয়ার পর টাকা না দিয়ে পালানোর সময় পাম্পের শ্রমিক রিপন সাহাকে (২৫) গাড়ি চাপা দিয়ে হত্যার অভিযোগে জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাসেম সুজনসহ দু’জনকে আটক করেছে রাজবাড়ী সদর থানা পুলিশ।শুক্রবার (১৬ জানুয়ারি) ভোরে সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।নিহত রিপন সাহা (২৫) সদর উপজেলার খানখানাপুর সাহাপাড়া এলাকার বাসিন্দা পবিত্র সাহার ছেলে।রাজবাড়ীর আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, সিসিটিভি ফুটেজে দেখা যায়, শুক্রবার ভোর রাতে করিম ফিলিং স্টেশন থেকে তেল নেয়ার পর দ্রুতগামী একটি জিপ গাড়ি পাম্পের কর্মচারী রিপন সাহাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে রিপন সাহা ঘটনাস্থলেই নিহত হন।পাম্পের কর্মচারীদের তথ্য অনুযায়ী, ওই জিপটি প্রায় পাঁচ হাজার টাকার তেল নিয়ে টাকা না দিয়ে দ্রুত সেখান থেকে পালানোর চেষ্টা করছিল। টাকা দাবি করার সময় রিপন সাহা গাড়ির সামনে দাঁড়িয়ে বাধা দিলে গাড়িটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিপন সাহা নিহত হন।পাম্পের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, জিপটিতে তেল নেয়ার সময় রাজবাড়ী জেলা যুবদলের সাবেক সভাপতি ও ঠিকাদার আবুল হাসেম সুজন উপস্থিত ছিলেন। তিনি তেল নেয়ার পর টাকা না দিয়ে পালিয়ে যাওয়ার দৃশ্য ফুটেজে ধরা পড়েছে।রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান জানান, নিহতের লাশ স্থানীয়দের সাহায্যে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে তদন্তের জন্য আবুল হাসেম সুজন ও তার ড্রাইভারকে আটক করা হয়েছে। এ ঘটনায় হাইওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালিয়াকৈরে জুলাই বিপ্লবের মামলার আসামি গ্রেফতার
কালিয়াকৈরে জুলাই বিপ্লবের মামলার আসামি গ্রেফতার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাটিকাটা রেললাইন এলাকা থেকে জুলাই বিপ্লবের মামলার আসামি জেলাল উদ্দিনকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল সাড়ে Read more

পোশাকবিধি নিয়ে গভর্নরের ক্ষোভ, সিদ্ধান্ত প্রত্যাহার
পোশাকবিধি নিয়ে গভর্নরের ক্ষোভ, সিদ্ধান্ত প্রত্যাহার

কর্মীদের পোশাক নিয়ে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন ব্যাংকটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। আজ বৃহস্পতিবার Read more

রাজধানীতে এনসিপির দুই পক্ষের সংঘর্ষ
রাজধানীতে এনসিপির দুই পক্ষের সংঘর্ষ

পূর্ব লেনদেন সংক্রান্ত বিরোধের জের ধরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন আহত Read more

ইসরায়েলের পারমাণবিক গোপন নথি শিগগিরই প্রকাশ পাবে: ইরান
ইসরায়েলের পারমাণবিক গোপন নথি শিগগিরই প্রকাশ পাবে: ইরান

ইরানের গোয়েন্দাবিষয়ক মন্ত্রী ইসমাইল খাতিব বলেছেন, পারমাণবিক স্থাপনা, যুক্তরাষ্ট্র, ইউরোপসহ বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক এবং প্রতিরক্ষা সক্ষমতাসংক্রান্ত ইসরায়েলের সংবেদনশীল গোপন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন