ইরানজুড়ে ছড়িয়ে পড়া সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে কানাডার এক নাগরিকের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করে, ইরান কর্তৃপক্ষের দমন-পীড়নের সমালোচনা করছে অটোয়া।সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া এক পোস্টে কানাডার পররাষ্ট্রমন্ত্রী নিতা আনন্দ বলেন, ‘আমি এইমাত্র জানতে পেরেছি যে ইরানি কর্তৃপক্ষের হাতে সেখানে এক কানাডার নাগরিক নিহত হয়েছেন।’ কানাডার কনস্যুলার কর্মকর্তারা কানাডায় অবস্থানরত নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছেন বলেও জানানো হয়। তবে নিহতের নাম-পরিচয় উল্লেখ জানা যায়নি।‘সহিংসতা’ বন্ধের আহ্বান জানিয়ে অনিতা বলেন, ‘ইরানি জনগণের শান্তিপূর্ণ বিক্ষোভ–যেখানে তারা দমন-পীড়ন ও চলমান মানবাধিকার লঙ্ঘনের মুখে নিজেদের কণ্ঠস্বর শোনানোর দাবি জানাচ্ছে­–তার জবাবে শাসকগোষ্ঠী নির্লজ্জভাবে মানবজীবনকে উপেক্ষা করেছে।’ এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বারবার ইরানের বিক্ষোভকারীদের পাশে থাকার অঙ্গীকার করে যাচ্ছেন। তার প্রশাসনের দাবি, ইরান কর্তৃপক্ষের দমন-পীড়নের ফলে সেখানে হাজার হাজার মানুষ হতাহত হয়েছেন। কানাডাসহ জি–৭ দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরাও বিক্ষোভকারীদের বিরুদ্ধে ‘ইচ্ছাকৃত সহিংসতা’র নিন্দা জানিয়েছেন। তারা ইরানি কর্তৃপক্ষকে সংযম ও মানবাধিকারের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানান এবং প্রয়োজনে ‘অতিরিক্ত পদক্ষেপ’ নেয়ার হুঁশিয়ারিও দেন।  তবে বিক্ষোভ-সংশ্লিষ্ট অস্থিরতা ও সন্ত্রাসবাদের পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মদদ রয়েছে বলে অভিযোগ করেছেন ইরানি কর্মকর্তারা।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কিশোরগঞ্জে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
কিশোরগঞ্জে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

কিশোরগঞ্জের কটিয়াদীতে অনুষ্ঠিত হয়ে গেল গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী খেলা ঘোড়দৌড় প্রতিযোগিতা। কালের বিবর্তনে হারিয়ে যাওয়া এই খেলা দেখতে Read more

‘অস্বাস্থ্যকর’ অবস্থায় আজও ঢাকার বাতাস
‘অস্বাস্থ্যকর’ অবস্থায় আজও ঢাকার বাতাস

চলতি বছরের শুরুতেই টানা কয়েক দিন বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর ছিল। তারই ধারাবাহিকতায় আজ সকালেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে।সোমবার Read more

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন খালেদা জিয়া
হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

চিকিৎসা শেষে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।শুক্রবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে তিনি Read more

সালাউদ্দিনের আশ্বাসে অনশন ভেঙেছেন তারেক
সালাউদ্দিনের আশ্বাসে অনশন ভেঙেছেন তারেক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের আশ্বাসে অনশন ভেঙেছেন আমজমতার দলের সদস্য সচিব তারেক রহমান। এরপর তাকে হাসপাতালে পাঠান সালাহ Read more

সাফ ফুটসাল খেলতে ২ জানুয়ারি থাইল্যান্ড যাচ্ছেন রাহবার-সাবিনারা
সাফ ফুটসাল খেলতে ২ জানুয়ারি থাইল্যান্ড যাচ্ছেন রাহবার-সাবিনারা

সাফ ফুটসাল দক্ষিণ এশিয়ার টুর্নামেন্ট হলেও প্রথম আসর আয়োজন হতে যাচ্ছে থাইল্যান্ডে। আগামী ১৩ ও ১৪ জানুয়ারি শুরু হবে সাফ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন