মানিকগঞ্জ-২ সংসদীয় আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য এস.এম আব্দুল মান্নানের প্রার্থিতা পুর্নবহালের নির্দেশ দিয়েছেন হাইকোট।বুধবার (১৪ জানুয়ারি) হাইকোর্টের দেওয়া রায়ে তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। একই সঙ্গে জেলা রিটার্নিং কর্মর্তাকে প্রতীক বরাদ্দের নির্দেশ দেন।এর আগে ৪ জানুয়ারি বিভিন্ন জটিলতার কথা উল্লেখ করে মানিকগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা নাজমুন আরা সুলতানা মনোনয়ন বাতিল করেন।এরপর নির্বাচন কমিশনে আপিল করলে ১২ জানুয়ারি শুনানীতেও এস.এম আব্দুল মান্নানের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি হাইকোর্টে রিট আবেদন করেন।বুধবার হাইকোর্টের বিচারক রাজিক-আল জলিল ও বিচারপতি আনোয়ারুল ইসলামের যৌথ বেঞ্চে শুনানী অনুষ্ঠিত হয়। এস.এম আব্দুল মান্নানের পক্ষে শুনানীতে অংশ নেন ব্যারিষ্টার শামীম হায়দার পাটওয়ারী এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোঃ আহসান হাবিব এবং সাদিয়া আফরীন শাপলা সহ আরও চারজন।আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে এস.এম আব্দুল মান্নানের মনোনয়ন বৈধ ঘোষণা করেন। একই সঙ্গে নির্বাচন কমিশন ও জেলা রিটার্নিং অফিসারকে তার মনোনয়ন বৈধ ঘোষণা ও প্রতীক বরাদ্দের নির্দেশ দেন।আদালতের রায়ে প্রার্থিতা ফিরে পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় এস.এম আব্দুল  মান্নান বলেন-আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। সর্বোচ্চ আদালত আমার মনোনয়ন বৈধ ঘোষণা করেছে এজন্য মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করছি। আবারো সুযোগ পেলে মানিকগঞ্জ-২ আসনের সার্বিক উন্নয়নে কাজ করতে চাই।উল্লেখ্য, ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়পার্টির প্রার্থী হিসাবে এস. এম আব্দুল মান্নান মানিকগঞ্জ-২ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিরামপুরে ‘কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা’ কার্যক্রমের শুভ উদ্বোধন
বিরামপুরে ‘কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা’ কার্যক্রমের শুভ উদ্বোধন

দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ‘কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫’ কার্যক্রম। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে বিরামপুর আদর্শ হাই স্কুলের হলরুমে কিশোরকণ্ঠ Read more

ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক
ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক

ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।সোমবার (২৩ Read more

শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ৩ নেতা আটক, ছাড়া পেল একজন
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ৩ নেতা আটক, ছাড়া পেল একজন

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের বেশ কয়েকজন সাবেক ও বর্তমান নেতাদের আবাসিক হলে অবস্থান করা ৩ জন Read more

সীমান্তে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো দুই যুবকের
সীমান্তে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো দুই যুবকের

লালমনিরহাটের হাতীবান্ধায় ভারতীয় সীমান্তে ঘুরতে এসে মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে গাছের সাথে ধাক্কায় প্রাণ গেলো দুই যুবকের।রবিবার (২৪ আগস্ট) Read more

দেশের তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস
দেশের তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের তিন বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় Read more

দক্ষিণ সিটি মেয়রের মেয়াদ শেষ, শপথ নেওয়ার সুযোগ নেই: আসিফ
দক্ষিণ সিটি মেয়রের মেয়াদ শেষ, শপথ নেওয়ার সুযোগ নেই: আসিফ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলরদের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নতুনদের শপথ নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন