আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তিনটি জেলার ১৬টি উপজেলার ১১টি সংসদীয় আসনে মোট ২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। নির্বাচনী এলাকায় ১১টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকালে বেনাপোল বিজিবি সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডিং অফিসার লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী এ তথ্য জানান।কমান্ডিং অফিসার লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন, অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় ৩টি (গোপালগঞ্জ, নড়াইল ও যশোর) জেলার ১৬টি উপজেলার ১১টি সংসদীয় আসনে মোট ২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। নির্বাচনী এলাকায় ১১টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। এর মধ্যে সীমান্তবর্তী দুইটি উপজেলায় বিজিবি এককভাবে এবং অন্যান্য উপজেলায় সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব ও আনসার এর সাথে যৌথভাবে দায়িত্ব পালন করবে।তিনি বলেন, বাংলাদেশের মোট ৪,৪২৭ কিঃ মিঃ (ভারতের সাথে ৪, ১৫৬ কিঃ মিঃ এবং মায়ানমারের সাথে ২৭১ কিঃ মিঃ) সীমান্তের মধ্যে যশোর রিজিয়নের দায়িত্বপূর্ণ কুস্টিয়া হতে সাতক্ষীরার সুন্দরবন পর্যন্ত ৬০০ কিঃ মিঃ এলাকা বিস্তৃত। এই বিস্তর্ণ এলাকায় বিদ্যমান সীমান্তে বিজিবি যশোর রিজিয়নের কুষ্টিয়া ও খুলনা সেক্টরের অধীনে ৭টি ব্যাটালিয়ন চোরাচালান প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যাদের নিরলস প্রচেষ্টায় গত এক বছরে সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৩৮০ জন আসামী আটক করা হয়। এবং স্বর্ণ, রৌপ্য অস্ত্র, গুলি উদ্ধার করা হয়। এছাড়াও মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মদ, হেরোইন, ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা ও বিভিন্ন প্রকার ভারতীয় মেডিসিন আটক করা হয়। তিনি আরও বলেন, বিজিবির পক্ষে একা এই চ্যালেঞ্জসমূহ মোকাবিলা করা কষ্টকর। এজন্য আমাদের প্রয়োজন স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক সমাজ, পরিবেশকর্মী এবং সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণ। সাংবাদিকদের সহযোগিতা সীমান্ত সুরক্ষা কার্যক্রমে আমাদের অনুপ্রেরণা যোগায়। সীমান্ত সুরক্ষিত রাখলে দেশ সুরক্ষিত থাকবে। তাই আমাদের সকলকে একসঙ্গে কাজ করতে হবে। দেশের প্রতিটি বিজিবি সদস্য সর্বদা দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্তে শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য নিবেদিত। আমরা আমাদের দায়িত্ব পালনে অবিচল থাকবো বলে তিনি জানান। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জীবননগরে সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে আটক ৫
জীবননগরে সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে আটক ৫

ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ৫ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২১ মে) সকাল ৯ টার সময় Read more

ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল মিসর
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল মিসর

ইসরায়েলি হামলার ভয়ে সিনাই উপত্যকায় চীনের এইচকিউ-৯বি দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা মোতায়েন করেছে মিসর। এর আগে ইসরায়েলি সংবাদমাধ্যমে বলা হয়, মিসরের Read more

ইসরায়েলের হামলায় ইরানে গত ৫ দিনে নিহত প্রায় ৬০০
ইসরায়েলের হামলায় ইরানে গত ৫ দিনে নিহত প্রায় ৬০০

ইসরায়েলের বিমান বাহিনীর (আইএএফ) গোলাবর্ষণ এবং ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় ইরানে গত ৫ দিনে নিহত হয়েছেন অন্তত ৫৮৫ জন এবং আহত হয়েছেন Read more

সিরাজদিখানে মিশুকের চাপায় শিশুর মৃত্যু
সিরাজদিখানে মিশুকের চাপায় শিশুর মৃত্যু

মুন্সিগঞ্জের সিরাজদিখানে বেপরোয়া দ্রুতগতির ইজিবাইকের (মিশুক) ধাক্কায় চার বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার নাম আরিয়ান (৪)। সোমবার (২০ অক্টোবর) Read more

ক্লিনিকের সিএইচসিপি রোকেয়া রহমানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
ক্লিনিকের সিএইচসিপি রোকেয়া রহমানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

গাজীপুর মহানগরীর কাশিমপুরে লতিফপুর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি রোকেয়া রহমানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। তিনি নিজের মনমতো অফিস করেন। এছাড়াও সপ্তাহে Read more

ঢাকার পথে প্রধান উপদেষ্টা
ঢাকার পথে প্রধান উপদেষ্টা

জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদে (ইউএনজিএ) যোগদান শেষে নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।স্থানীয় সময় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন