থাইল্যান্ডের ব্যাংককে চলছে সাফ ফুটসাল নারী ও পুরুষ চ্যাম্পিয়নশিপের প্রথম আসর। বুধবার (১৪ জানুয়ারি) পুরুষ বিভাগে ভারতের বিপক্ষে ৪-৪ গোলে ড্র করেছিল বাংলাদেশ। তবে নারী বিভাগে বাংলাদেশের কাছেই পাত্তাই পায়নি ভারত।বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ইনডোর স্টেডিয়াম হুয়ামার্কে ভারতকে ৩-১ গোলে হারিয়ে টুর্নামেন্টে দুর্দান্ত শুরু করেছে বাংলার মেয়েরা। বাংলাদেশের জয়ের অন্যতম কারিগর অধিনায়ক সাবিনা খাতুন। দলের পক্ষে জোড়া গোল করেন তিনি।ম্যাচের প্রথমার্ধেই সাবিনার জোড়া গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে ভারত খেলায় ফেরার সর্বাত্মক চেষ্টা করেছে। কয়েকটি ভালো সেভ দিয়েছেন গোলরক্ষক ঝিলিক। ভারত গোল করে খেলায় ফিরতে না পারলেও বাংলাদেশ আরেকটি গোল করে। সুমাইয়া মাতসুসিমা কাউন্টার অ্যাটাক থেকে গোল করে লিড ৩-০ করেন।কয়েক মিনিট পর এক গোল করলেও হার নিয়েই মাঠ ছাড়তে হয় ভারতকে। ২০১৮ সালে এই থাইল্যান্ডেই এশিয়ান ফুটসালের বাছাই খেলেছিল বাংলাদেশ নারী দল। সাত বছর পর আবার আন্তর্জাতিক ফুটসালে খেলার সুযোগ পেল।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাবাহারা দুই শিশু এখন ভবিষ্যৎহীন, মেট্রোরেল দুর্ঘটনায় ভেঙে পড়েছে এক সংসার
বাবাহারা দুই শিশু এখন ভবিষ্যৎহীন, মেট্রোরেল দুর্ঘটনায় ভেঙে পড়েছে এক সংসার

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি গ্রামে আজ নেমে এসেছে শোকের ছায়া। লাশবাহী গাড়ি গ্রামের প্রবেশমুখে ঢুকতেই হুহু করে কেঁদে ওঠে চারপাশ।মায়ের Read more

ধামরাইয়ে পিটিয়ে হত্যার অভিযোগে পুলিশ হেফাজতে ৫
ধামরাইয়ে পিটিয়ে হত্যার অভিযোগে পুলিশ হেফাজতে ৫

ঢাকার ধামরাইয়ে সাবু (৩৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার শ্বশুর ও শালাসহ পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য Read more

মাগুরায় সমাজসেবা কর্মীর মরদেহ উদ্ধার
মাগুরায় সমাজসেবা কর্মীর মরদেহ উদ্ধার

মাগুরার মহম্মদপুরে সমাজসেবা কর্মী পাপিয়া দত্ত (৩৫) নামে একজনের রহস্যজনক মৃত্যু হয়েছে। রবিবার (২৫ মে) রাত দশটার দিকে সরকারি বাসভবনে প্রমোট Read more

টেকনাফের পাহাড় থেকে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
টেকনাফের পাহাড় থেকে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

কক্সবাজার টেকনাফে বিজিবি সদস্যরা গহীন পাহাড়ে সাঁড়াশি অভিযান পরিচালনা করে ডাকাত দলের একটি গোপন আস্তানা থেকে বিপুল পরিমাণ দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র, Read more

আগামী সপ্তাহ থেকেই বাংলাদেশ-পাকিস্তানসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা স্থগিত
আগামী সপ্তাহ থেকেই বাংলাদেশ-পাকিস্তানসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা স্থগিত

আগামী সপ্তাহ থেকে যুক্তরাষ্ট্র সরকার ৭৫টি দেশের জন্য সব ধরনের ইমিগ্র্যান্ট ভিসা প্রসেসিং স্থগিত করছে। এর মধ্যে বাংলাদেশ ও পাকিস্তানসহ Read more

লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াত আমির
লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াত আমির

যুক্তরাজ্যের লন্ডনে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ও নায়েবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন