মাদারীপুর সদর সাব-রেজিস্ট্রার কার্যালয়ের ভেতর থেকে দলিল করতে আসা এক নারীর কাছ থেকে ১০ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ ঘটনা ঘটছে। বুধবার (১৪জানুয়ারি) মাদারীপুর সাব-রেজিস্ট্রি অফিসে ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত ওই নারী মাদারীপুর সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি নিয়ে সাব-রেজিস্ট্রার অফিস এলাকায় নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।মাদারীপুর সদর থানার লিখিত অভিযোগ ও ভুক্তভোগী নারী কাছ থেকে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের পবল্লবদী এলাকার বাসিন্দা ঠান্ডু সিপাহীর স্ত্রী মাহফুজা বেগম। সকালে তিনি নিজেদের প্রয়োজনে জমি কেনার উদ্দেশ্যে ব্যাংক থেকে টাকা উত্তোলন করে মাদারীপুর সদর সাব-রেজিস্ট্রার অফিসে আসেন। সাব-রেজিস্ট্রার অফিসের ভেতরে এক নারী ও এক পুরুষ কৌশলে মাহফুজার সামনে কিছু খুচরা টাকা মাটিতে ফেলে তাকে সেগুলো তুলে দিতে অনুরোধ করতে বলেন। মাহফুজা বেগম মানবিক কারণে তাদের কিছু খুচরা টাকা তুলতে নিচু হলে ওই সুযোগে ছিনতাইকারীরা তার সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে তিনি চিৎকার করে তাদের পিছু ধাওয়া করলেও অফিস চত্বরে থাকা ভিড়ের মধ্যে তারা পালিয়ে যায়।এ বিষয়ে মাহফুজা বেগম বলেন, একটি সরকারি অফিসে এসে আমার কষ্টার্জিত টাকা নিয়ে গেল। অথচ কেউ আমাকে সাহায্য করলো না। এই টাকা হারিয়ে আমি একেবারে নিঃস্ব হয়ে গেছি।এ ঘটনায় মাদারীপুর সদর সাব-রেজিস্ট্রার মো. আমির হোসেন বলেন,টাকা পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের নয়। সাব-রেজিস্ট্রার অফিসে টাকা লেনদেন করার নিয়মও নেই।অন্যদিকে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় ভুক্তভোগী একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি সিসিটিভির ফুটেজ দেখে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।ঘটনাটি নিয়ে সাব-রেজিস্ট্রার অফিস এলাকায় নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোলায় বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন
ভোলায় বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

ভোলার বোরহানউদ্দিনে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে দুই দিন ধরে অনশন করছেন এক তরুণী। তার দাবি, হয়তো প্রেমিকের সঙ্গে তার বিয়ে Read more

মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দীন গ্রেপ্তার
মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দীন গ্রেপ্তার

বেসরকারি টেলিভিশন মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দীন সাথীকে গ্রেফতার করেছে করা হয়েছে।রোববার (১৭ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার Read more

সার্ভিস লাইনে লিকেজ, রাজধানীর যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ
সার্ভিস লাইনে লিকেজ, রাজধানীর যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ

রাজধানীর উত্তরা টঙ্গী ব্রিজ এলাকায় একটি শিল্প গ্রাহকের সার্ভিস লাইনের ভালভ ফেটে উচ্চচাপে গ্যাস লিকেজের ঘটনা ঘটেছে। এর ফলে উত্তরা, Read more

মুন্সিগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
মুন্সিগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

মুন্সিগঞ্জের শ্রীনগরে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে হাফসা (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে জেলার শ্রীনগর উপজেলার Read more

বর্ণাঢ্য আয়োজনে জবিতে নববর্ষকে বরণ
বর্ণাঢ্য আয়োজনে জবিতে নববর্ষকে বরণ

বর্ণাঢ্য আয়োজনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বাংলা নববর্ষ ১৪৩২ কে বরণ করা হয়েছে। শোভাযাত্রা, গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক তৈরী, মেলা, Read more

বাবার স্বপ্নপূরণের পথে আরও এক ধাপ এগোলেন ছেলে
বাবার স্বপ্নপূরণের পথে আরও এক ধাপ এগোলেন ছেলে

একদিন জাতীয় দলের জার্সিতে নিজের ছেলের সঙ্গে একই মাঠে খেলতে নামার স্বপ্ন দেখছেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। চলতি বছর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন