ওয়ানডে ক্রিকেটে সময়টা আবারও নিজের করে নিচ্ছেন বিরাট কোহলি। ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে প্রায় পাঁচ বছর পর আইসিসির ওয়ানডে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছেন এই ভারতীয় ব্যাটার।বুধবার (১৪ জানুয়ারি) আইসিসি প্রকাশিত সাপ্তাহিক হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে দেখা গেছে, এক নম্বর স্থান থেকে তিনে নেমে গেছেন রোহিত শর্মা। তার জায়গা দখল করেছেন কোহলি। আর তিন নম্বর থেকে দুইয়ে উঠে এসেছেন নিউজিল্যান্ডের ব্যাটার ড্যারেল মিচেল।সম্প্রতি ওয়ানডেতে দুর্দান্ত ছন্দে আছেন কোহলি। শেষ পাঁচ ম্যাচের প্রতিটিতেই করেছেন পঞ্চাশের বেশি রান। এই ধারাবাহিকতাই তাকে আবারও র‍্যাঙ্কিংয়ের শীর্ষে তুলে এনেছে। সবশেষ ২০২১ সালে এক নম্বরে ছিলেন তিনি। এরপর দীর্ঘ সময় শীর্ষস্থান দখলে ছিল বাবর আজমের। এমনকি ২০২২ সালে এক সময় সেরা দশ থেকেও ছিটকে যান কোহলি। তবে ২০২৩ সাল থেকে তার প্রত্যাবর্তন শুরু হয়। ধাপে ধাপে উঠে ২০২৫ সালের শেষ দিকে দ্বিতীয় স্থানে পৌঁছান তিনি, আর এবার রোহিত শর্মাকে টপকে আবার এক নম্বরে।শীর্ষ দশে কোহলি ছাড়া বড় কোনো পরিবর্তন হয়নি। তবে ভারতের কেএল রাহুল এবং শ্রীলঙ্কার পাথুম নিসাঙ্কা এক ধাপ করে এগিয়েছেন। রাহুল এখন ১১তম আর নিসাঙ্কার অবস্থান ১৪ নম্বরে।বাংলাদেশি ব্যাটারদের মধ্যে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে এগিয়ে আছেন তাওহীদ হৃদয়। ৫৬৪ রেটিং পয়েন্ট নিয়ে তিনি আছেন ৩৩ নম্বরে। শীর্ষ ৫০–এ আরেক বাংলাদেশি হিসেবে জায়গা ধরে রেখেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তার অবস্থান ৪১তম।এদিকে ওয়ানডে বোলিং ও অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দশে কোনো পরিবর্তন আসেনি। বোলারদের তালিকায় এক নম্বরে রয়েছেন আফগানিস্তানের রশিদ খান। আর অলরাউন্ডারদের মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছেন আজমাতুল্লাহ ওমরজাই।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামে শুরু হয়েছে মাসব্যাপী ফুল উৎসব
চট্টগ্রামে শুরু হয়েছে মাসব্যাপী ফুল উৎসব

জলাধারের চারপাশে লাল-সাদা-হলুদসহ হরেক রঙের ফুল দোল খাচ্ছে পৌষের বাতাসে। সেসব ফুলের রং আর গন্ধে মাতোয়ারা চট্টগ্রামের ফৌজদারহাটের ডিসি পার্ক।শুক্রবার Read more

আনঅফিসিয়াল মোবাইল ফোন নিয়ে নতুন সিদ্ধান্ত
আনঅফিসিয়াল মোবাইল ফোন নিয়ে নতুন সিদ্ধান্ত

আগামী ১৬ ডিসেম্বর থেকে কার্যকর হচ্ছে ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম। এ অবস্থায় মজুত ও পাইপলাইনে থাকা আনঅফিসিয়াল বিক্রি Read more

নিজের নামে পারফিউম বাজারে আনলেন ডোনাল্ড ট্রাম্প
নিজের নামে পারফিউম বাজারে আনলেন ডোনাল্ড ট্রাম্প

এবার প্রসাধনী ব্র্যান্ডের নতুন সুগন্ধি বাজারে আনলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 'ভিক্ট্রি' নামের এই পারফিউমকে জয়, শক্তি ও সাফল্যের প্রতীক Read more

পশ্চিমতীরে ৩ হাজার জলপাই গাছ উপড়ে ফেলল ইসরাইলি সেনারা
পশ্চিমতীরে ৩ হাজার জলপাই গাছ উপড়ে ফেলল ইসরাইলি সেনারা

অধিকৃত পশ্চিমতীর অবস্থিত ফিলিস্তিনি গ্রাম আল-মুগাইর থেকে প্রায় ৩ হাজার জলপাই গাছ উপড়ে ফেলেছে ইসরাইল। এর ফলে স্থানীয় বসিন্দাদের মধ্যে Read more

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ১২ জন
পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ১২ জন

পুলিশের অ্যাডিশনাল আইজি, ডিআইজি ও অতিরিক্ত আইজি পদমর্যাদার ১২ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) গ্রেড-২ করা হয়েছে।রোববার স্বরাষ্ট্র Read more

গাংনীতে সাব-রেজিষ্ট্রারের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও হয়রানির অভিযোগ
গাংনীতে সাব-রেজিষ্ট্রারের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও হয়রানির অভিযোগ

মেহেরপুরের গাংনী উপজেলা সাব রেজিষ্ট্রার নাইমা ইসলামের বিরুদ্ধে ঘুষ দূর্নীতি ও হয়রানীর অভিযোগ উঠেছে। নিয়োগের পর প্রথম কর্মস্থল হিসেবে যোগদানের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন