২০২৫-২৬ অর্থবছরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ কর্মসূচির’ আওতায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ১৫৩ জন শিক্ষার্থীকে ফেলোশিপ প্রদান করা হয়েছে। খাদ্য ও কৃষি, জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞান এই তিন ক্যাটাগরিতে শিক্ষার্থীদেরকে ফেলোশিপ প্রদান করা হয়। মাস্টার্স পর্যায়ে ১৫২ জন এবং অণুজীববিজ্ঞানে পিএইচডির জন্য ১ জনকে ফেলোশিপ প্রদান করা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এসব তথ্য জানানো হয়েছে। ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে খাদ্য ও কৃষি বিজ্ঞান ক্যাটাগরিতে ১২৪ জন, ভৌতবিজ্ঞান ক্যাটাগরিতে ২০ জন, এবং জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান ক্যাটাগরিতে ৮ জন শিক্ষার্থী মনোনীত হয়েছেন।সব ক্যাটাগরি মিলিয়ে ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ৮৬ জনই কৃষি অনুষদের। এ ছাড়াও ভেটেরিনারি অনুষদ থেকে ৩২ জন, ফিশারিজ অনুষদ থেকে ৭ জন, ইন্জিনিয়ারিং অনুষদ থেকে ৭ জন, গণিত বিভাগ থেকে ৯ জন, পরিসংখ্যান থেকে ৪ জন, রসায়ন থেকে ৪ জন, পদার্থবিজ্ঞান থেকে ২ জন এবং কম্পিউটার সাইন্স অ্যান্ড ইন্জিনিয়ারিং বিভাগ থেকে ১ জন শিক্ষার্থী মনোনীত হয়েছেন।উল্লেখ্য, গবেষণায় ব্যায়ের জন্য মাস্টার্স পর্যায়ে ফেলোশিপপ্রাপ্ত ১৫২ জন শিক্ষার্থীদের প্রতিজন ৫৪ হাজার টাকা এবং পিএইচডির জন্য নির্বাচিত ১ জন ৩ লক্ষ টাকা বরাদ্দ পাবেন।প্রসঙ্গত, ১৯৭৭-৭৮ অর্থবছর থেকে গবেষণা কার্যক্রমকে এগিয়ে নিতে ভৌতবিজ্ঞান, জীব ও চিকিৎসাবিজ্ঞান, খাদ্য ও কৃষিবিজ্ঞান এই তিনটি ক্যাটাগরিতে শিক্ষার্থী ও গবেষকদের ফেলোশিপ প্রদান করা হয়। তিন ক্যাটাগরির নির্ধারিত কমিটি বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠানে অধ্যায়নরত ও গবেষণারত এমএস, এমফিল, পিএইচডি, পোস্ট-ডক্টরাল শিক্ষার্থী ও গবেষকদের আবেদন গ্রহণ, যাচাই-বাছাই ও সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এই ফেলোশিপ প্রদান করে থাকে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরাইলের বিমানবন্দরে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের
ইসরাইলের বিমানবন্দরে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের

যুক্তরাষ্ট্রের বাহিনীর বিমান হামলার জবাবে ইসরায়েলের প্রধান বিমানবন্দরকে লক্ষ্য করে পাল্টা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। শুক্রবার (১৯ এপ্রিল) Read more

ভারতের দুই জেলায় বিস্ফোরণ, পাকিস্তানের পেশোয়ারে দেখা গেল ড্রোন
ভারতের দুই জেলায় বিস্ফোরণ, পাকিস্তানের পেশোয়ারে দেখা গেল ড্রোন

ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণার কয়েকঘণ্টা না যেতেই একাধিক বিস্ফোরণে কেঁপে ওঠে ভারতশাসিত কাশ্মীরের রাজধানী শ্রীনগর। এছাড়া ড্রোন উড়তে Read more

ফারাক্কার ৫০ বছর: পদ্মাসহ বাংলাদেশের নদনদীতে কী প্রভাব পড়েছে?
ফারাক্কার ৫০ বছর: পদ্মাসহ বাংলাদেশের নদনদীতে কী প্রভাব পড়েছে?

শুষ্ক মৌসুমে পদ্মার বিস্তীর্ণ এলাকাজুড়ে দেখা যায় ধু ধু বালুচর। এই বিতর্কিত বাঁধের কারণে বহু নদীর মৃত্যু, জীবন-জীবিকা ও জীববৈচিত্রের Read more

ঢাবির বাসে হামলার ঘটনায় গ্রেপ্তার ৫
ঢাবির বাসে হামলার ঘটনায় গ্রেপ্তার ৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের বহনকারী ক্ষণিকা বাসে হামলাকারী পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩০ এপ্রিল) ভোরে তাদের গ্রেপ্তার করা হয়।বিষয়টি Read more

মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখবে যে খাবার
মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখবে যে খাবার

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মস্তিষ্কের কর্মক্ষমতাও ধীরে ধীরে কমতে থাকে। আর এর ফলে কাজ করতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন Read more

মিরসরাইয়ে তিন মাদকসেবীকে কারাদণ্ড ও জরিমানা
মিরসরাইয়ে তিন মাদকসেবীকে কারাদণ্ড ও জরিমানা

চট্টগ্রামের মিরসরাইয়ে তিন মাদকসেবিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে উপজেলার বারইয়ারহাট উত্তরা বাস স্ট্যান্ড এলাকায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন