যশোরের বিয়ের দাওয়াত না পেয়ে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট তরিকুল ইসলামকে (৫০) কুপিয়ে জখম করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে শহরের পালবাড়ি ভাস্কর্যের মোড়ের তাকওয়া মসজিদ গলিতে এ ঘটনা ঘটে। আহত তরিকুল ইসলামকে প্রথমে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও পরে সিএমএইচে ভর্তি করা হয়েছে।জানা গেছে, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সাদিকপুর গ্রামের আইতাল মিয়ার ছেলে তরিকুল ইসলাম সেনাবাহিনীর চাকরি থেকে অবসর নেওয়ার পর যশোর পালবাড়ির তাকওয়া মসজিদ গলিতে বসবাস করেন। ১৬ নভেম্বর তার মেয়ের বিয়ের দিন। বিয়ের দাওয়াত না দেওয়ায় প্রতিবেশী লাল্টুর ছেলে ইয়ামিন তার ওপর চরমভাবে ক্ষুব্ধ হয়। এরই জের ধরে মঙ্গলবার বিকেল ৫ টার দিকে ইয়ামিন হামলা চালিয়ে তরিকুলকে কুড়াল দিয়ে কুপিয়ে জখম করে।আহত তরিকুল ইসলামের ছেলে রিফাত জানান, খবর পেয়ে তার পিতাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে থেকে  রাত সাড়ে ৮ টার দিকে তাকে যশোর সিএমএইচে নেয়া হয়েছে।যশোর কোতোয়ালি মডেল থানার ওসি তদন্ত কাজী বাবুল হোসেন জানান, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট তরিকুল ইসলামকে জখমের খবর শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বোলজানোতে কোচ কোম্পানির কর্মীদের উৎসবমুখর মিলনমেলা
বোলজানোতে কোচ কোম্পানির কর্মীদের উৎসবমুখর মিলনমেলা

ইতালিতে তাজা হিমায়িত খাদ্যপণ্যের জন্য পরিচিত কোচ (Koch) কোম্পানির কয়েক শতাধিক কর্মীর অংশগ্রহণে মিলনমেলা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১২ ডিসেম্বর) Read more

ফের ভারতের উত্তরাখণ্ডে মেঘভাঙা বর্ষণ, নিহত ১৫
ফের ভারতের উত্তরাখণ্ডে মেঘভাঙা বর্ষণ, নিহত ১৫

ভারতের উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনসহ বিভিন্ন এলাকায় মেঘভাঙা বর্ষণে ১৫ জন নিহত হয়েছেন।উত্তরাখণ্ডের রাজ্য সরকার ইতোমধ্যে দেরাদুন, চম্পাওয়াত এবং উধাম সিং Read more

সুন্দরবনের দস্যু প্রধান মাসুম মৃধা আটক
সুন্দরবনের দস্যু প্রধান মাসুম মৃধা আটক

সুন্দরবনের গোলকানন রিসোর্ট হতে কানুরখাল সংলগ্ন এলাকায় কাঠের বোট যোগে ভ্রমণকালে ডাকাত মাসুম বাহিনী ২ জন পর্যটকসহ গোলকানন রিসোর্টের মালিককে Read more

যশোরে সাপের কামড়ে ভাইয়ের মৃত্যু, বোন গুরুতর
যশোরে সাপের কামড়ে ভাইয়ের মৃত্যু, বোন গুরুতর

যশোরের মণিরামপুরে সাপের কামড়ে আজিম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। তার বোন হালিমা (৮) গুরুতর অবস্থায় যশোর ২৫০ শয্যা Read more

মির্জা ফখরুলের কণ্ঠ নকল করে অসত্য ভিডিও প্রচারের প্রতিবাদ
মির্জা ফখরুলের কণ্ঠ নকল করে অসত্য ভিডিও প্রচারের প্রতিবাদ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কণ্ঠ নকল করে তার নাম ও ছবি ব্যবহার করে জনমনে বিভ্রান্তি তৈরি করতে কিছু Read more

আ.লীগ নেতাকে ভারতে যেতে না দিয়ে ফেরত পাঠালো বেনাপোল ইমিগ্রেশন পুলিশ
আ.লীগ নেতাকে ভারতে যেতে না দিয়ে ফেরত পাঠালো বেনাপোল ইমিগ্রেশন পুলিশ

যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে পাসপোর্ট যাচাইয়ের সময় শাহবাগ থানা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ (৪১) কে ভারতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন