বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে উন্নতি করেছে বাংলাদেশ। পাঁচ ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান এখন ৯৫ নম্বরে। বর্তমানে বাংলাদেশি নাগরিকরা ৩৭টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন।২০২৫ সালের অক্টোবরে প্রকাশিত যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্সের পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম।এই তালিকার শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। দেশটির স্কোর ১৯২। এ ছাড়া যথাক্রমে দ্বিতীয় অবস্থানে যথাক্রমে আছে এশিয়ার আরও দুটি দেশ—জাপান ও সাউথ কোরিয়া। দেশ দুটির স্কোর ১৮৮। এই দুই দেশের নাগরিকরা ১৮৮টি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার পান।হেনলি সূচকের নিয়ম অনুসারে, একই স্কোর পাওয়া একাধিক দেশকে একই অবস্থানে রাখা হয়।সেই হিসাবে ১৮৬ স্কোর নিয়ে ডেনমার্ক, লুক্সেমবার্গ, স্পেন, সুইডেন ও সুইজারল্যান্ড যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছে। এসব দেশের নাগরিকরা ১৮৬টি দেশ ও অঞ্চলে ভিসা ছাড়াই যেতে পারেন।চতুর্থ অবস্থানে রয়েছে অস্ট্রিয়া, বেলজিয়াম, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, আয়ারল্যান্ড, ইতালি, নেদারল্যান্ডস ও নরওয়ে, যাদের স্কোর ১৮৫।পঞ্চম স্থানে অবস্থান করছে হাঙ্গেরি, পর্তুগাল, স্লোভাকিয়া, স্লোভেনিয়া ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। তাদের স্কোর ১৮৪।ষষ্ঠ অবস্থানে রয়েছে পূর্ব ইউরোপের বলকান দেশগুলোর মধ্যে যথাক্রমে ক্রোয়েশিয়া, চেসনিয়া, এস্তোনিয়া, মাল্টা ও পোল্যান্ড। একই তালিকায় নিউজিল্যান্ডও অবস্থান করছে। এসব দেশের স্কোর ১৮৩।সপ্তম অবস্থানে আছে অস্ট্রেলিয়া, লাটভিয়া, লিচেনস্টাইন ও যুক্তরাজ্য। তাদের স্কোর ১৮২। অষ্টম কানাডা, আইসল্যান্ড ও লিথুনিয়া। এই তিন দেশের স্কোর ১৮১।হেনলি পাসপোর্ট সূচকে শীর্ষ দশের মধ্যে মালয়েশিয়া নবম, স্কোর ১৮০। তালিকায় শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্রের অবস্থান দশম স্থানে। দেশটির স্কোর ১৭৯।উল্লেখ্য, লন্ডনভিত্তিক নাগরিকত্ব ও আবাসন পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা আইএটিএ (IATA)-এর তথ্যের ভিত্তিতে প্রতি বছর এই পাসপোর্ট সূচক প্রকাশ করে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পত্রিকা: ‘চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে প্রয়োজনে ডিটেনশন’
পত্রিকা: ‘চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে প্রয়োজনে ডিটেনশন’

বুধবার ঢাকা থেকে প্রকাশিত দৈনিকগুলোর শিরোনামে প্রাথমিক বাছাইয়ে বাদ এনসিপিসহ সব দল, পদ্মা সেতু নির্মাণে বিশ্বব্যাংকের অর্থ চায়নি আ’লীগ সরকারই, Read more

‘ফ্যাসিবাদবিরোধী সব দল নিয়ে বৃহৎ জোট গঠন করবে বিএনপি’
‘ফ্যাসিবাদবিরোধী সব দল নিয়ে বৃহৎ জোট গঠন করবে বিএনপি’

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে বৃহৎ জোট গঠন করতে চায় বলে জানিয়েছেন দলটির স্থায়ী Read more

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ফলে শীতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে ঘাটে Read more

ঢাকাস্থ ধামইরহাট উপজেলা সমিতির নতুন কমিটি ঘোষণা
ঢাকাস্থ ধামইরহাট উপজেলা সমিতির নতুন কমিটি ঘোষণা

ঢাকায় বসবাসকারী ধামইরহাট উপজেলার প্রাণের সংগঠন ঢাকাস্থ ধামইরহাট উপজেলা সমিতির আয়োজনে ঈদ পুনর্মিলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) রাতে রাজধানীর Read more

মিরাজের সঙ্গে ছবি শেয়ার করলেন ড. জাকির নায়েক
মিরাজের সঙ্গে ছবি শেয়ার করলেন ড. জাকির নায়েক

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও আলোচিত ইসলামি বক্তা ড. জাকির নায়েকের একটি ছবি সামাজিক যোগাযোগ Read more

চাঁদপুরে সাড়ে পাঁচ লাখ টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস
চাঁদপুরে সাড়ে পাঁচ লাখ টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

চাঁদপুরে বিচারিক আদালতের নির্দেশে মৎস্য আইনের ৪৩টি মামলার আলামত হিসেবে জব্দকৃত অবৈধ জাল প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।মঙ্গলবার(১৩ জানুয়ারি) বিকেলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন