যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা বাড়লে তা পুরো মধ্যপ্রাচ্যে ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে বলে সতর্ক করে দিয়েছে কাতার। ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনে কর্তৃপক্ষে কঠোর অভিযানের জেরে ওয়াশিংটনের হামলার হুমকির পর কাতার ওই সতর্ক বার্তা দিয়েছে।মঙ্গলবার দোহায় এক সংবাদ সম্মেলনে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেছেন, ‌‌আমরা জানি, যেকোনও ধরনের উত্তেজনা বৃদ্ধি পেলে তা এই অঞ্চল ও এর বাইরেও বিপর্যয়কর পরিণতি ডেকে আনবে। যে কারণে আমরা যতটা সম্ভব এই বিপর্যয় এড়িয়ে চলতে চাই।গত জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার জবাবে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছিল ইরান। নিজ ভূখণ্ডে ওই নজিরবিহীন হামলার পর ওয়াশিংটন ও তেহরানের মাঝে দ্রুত যুদ্ধবিরতি কার্যকরে মধ্যস্থতা করে কাতার।  গত ২৮ ডিসেম্বর থেকে ইরানে শুরু হওয়া ব্যাপক বিক্ষোভ ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবে শাহ উৎখাতের পর দেশটির ক্ষমতাসীন শাসকগোষ্ঠীর জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।এদিকে সোমবার হোয়াইট হাউস বলেছে, বিক্ষোভকারীদের দমনে অভিযানের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে বিমান হামলার বিষয়টি বিবেচনা করছেন। আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা বলেছে, ইসলামি প্রজাতন্ত্র ইরানে নিহতের সংখ্যা বাড়ছে। কয়েক দিন ধরে ইন্টারনেট বন্ধ থাকলেও ইরান থেকে ধীরে ধীরে তথ্য বেরিয়ে আসছে।ট্রাম্পের বারবার হস্তক্ষেপের হুমকির জবাবে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইরান পাল্টা জবাব দেবে। রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত মন্তব্যে তিনি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ও জাহাজকে ‌‌‘‘বৈধ লক্ষ্যে’’ পরিণত হবে বলে হুমকি দিয়েছেন।নরওয়ে-ভিত্তিক বেসরকারি সংস্থা ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) বলেছে, ইরানে বিক্ষোভে এখন পর্যন্ত ৬৪৮ জনের প্রাণহানির তথ্য নিশ্চিত করা হয়েছে। তাদের মধ্যে ৯ শিশুও রয়েছে।সংস্থাটি সতর্ক করে বলেছে, প্রকৃত নিহতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে। কিছু হিসাব অনুযায়ী তা ৬ হাজারেরও বেশি।ওয়াশিংটন বলেছে, ইরানের সঙ্গে আলোচনার জন্য কূটনৈতিক পথ এখনো খোলা আছে। যদিও ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে আলোচনায় ইরান ‘‘ভিন্ন সুর’’ দেখাচ্ছে।মাজেদ আল-আনসারি বলেছেন, আমরা এখনও এমন অবস্থায় আছি, যেখানে আমাদের বিশ্বাস—এ থেকে কূটনৈতিক সমাধান বেরিয়ে আসতে পারে। কূটনৈতিক সমাধান খুঁজে পেতে আমরা সব পক্ষের সঙ্গে কথা বলছি। স্বাভাবিকভাবেই আমাদের প্রতিবেশী ও অঞ্চলটির অংশীদারদের সঙ্গেও আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি।সূত্র: এএফপিএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাবেক এমপি নিক্সন চৌধুরীসহ ২৯ জনকে আসামি করে মামলা
সাবেক এমপি নিক্সন চৌধুরীসহ ২৯ জনকে আসামি করে মামলা

ফরিদপুরের ভাঙ্গা থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। মামলায় ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের সাবেক সংসদ সদস্য ও Read more

লঞ্চে ঝাঁপ দিয়ে মৃত্যু, ছাত্রদল নেত্রীর মৃত্যু ঘিরে ধোঁয়াশা
লঞ্চে ঝাঁপ দিয়ে মৃত্যু, ছাত্রদল নেত্রীর মৃত্যু ঘিরে ধোঁয়াশা

ভোলায় এমবি কর্নফুলি-৪ লঞ্চ থেকে লাফিয়ে মেঘনা নদীতে ডুবে মারা যাওয়া সুকন্যা আক্তার ইস্পিতার (২২) মৃত্যু নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। Read more

এক্সের প্রধান নির্বাহী কর্মকর্তার পদ ছাড়লেন লিন্ডা
এক্সের প্রধান নির্বাহী কর্মকর্তার পদ ছাড়লেন লিন্ডা

মার্কিন ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন মাইক্রোব্লগিং সাইট এক্সের (সাবেক টুইটার) প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ থেকে সরে দাঁড়িয়েছেন লিন্ডা ইয়াকারিনো। Read more

বিশ্বজুড়ে ১০ উচ্চ বেতনের পেশায় নারীদের প্রাধান্য বেশি
বিশ্বজুড়ে ১০ উচ্চ বেতনের পেশায় নারীদের প্রাধান্য বেশি

বিশ্বজুড়ে উচ্চ বেতনের এবং দ্রুত সম্প্রসারণশীল বেশ কিছু পেশায় নারীদের অংশগ্রহণ এখন উল্লেখযোগ্যভাবে বেশি।সম্প্রতি যুক্তরাষ্ট্রের শ্রম পরিসংখ্যান ব্যুরোর (বিএলএস) তথ্য Read more

পুঠিয়ায় বাইকের ধাক্কায় প্রাণ হারালেন বৃদ্ধ ভ্যানচালক
পুঠিয়ায় বাইকের ধাক্কায় প্রাণ হারালেন বৃদ্ধ ভ্যানচালক

রাজশাহী পুঠিয়া বেপরোয়া গতির বাইকের ধাক্কায় বৃদ্ধ ভ্যানচালক আব্দুল খালেক নিহত হয়েছেন। এ সময় আহত হয়ে মোটরসাইকেল চালক সোহেল (২৫) রামেক হাসপাতালে Read more

ড. ইউনূসের বিরুদ্ধে করা মানহানির মামলা বাতিল
ড. ইউনূসের বিরুদ্ধে করা মানহানির মামলা বাতিল

ময়মনসিংহে প্রধান উপদেষ্টা  ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করা মানহানির মামলা বাতিল করেছেন আপিল বিভাগ।রোববার (২৭ জুলাই) বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন