পিরোজপুরের মঠবাড়িয়ার বলেশ্বর নদীর তীরবর্তী এলাকায় অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে ভাটাটি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। এসময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভাটা মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার সাপলেজা ইউনিয়নের ভাইজোড়া গ্রামে অবস্থিত মেসার্স মক্কা ব্রিক্স এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাইসুল ইসলাম।নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাইসুল ইসলাম জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী অবৈধ ইটভাটা পরিচালনার দায়ে ভাটা মালিক মো. ইউসুফ মুন্সি–কে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে অবৈধভাবে প্রস্তুতকৃত কাঁচা ইট বুলডোজার দিয়ে ধ্বংস করা হয়। তিনি আরও বলেন, পরিবেশ রক্ষা, নদী দখল ও অবৈধ মাটি উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।স্থানীয়রা অভিযোগ করেন, ভাটা মালিক দীর্ঘদিন ধরে বলেশ্বর নদীর তীর দখল করে মাটি কেটে ইটভাটা পরিচালনা করে আসছিল। তার বিরুদ্ধে আশপাশের জমি দখলের অভিযোগও রয়েছে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈদে ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি স্টেশন
ঈদে ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি স্টেশন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারাদেশের সিএনজি ফিলিং স্টেশনগুলো ২৪ ঘণ্টা খোলা থাকবে। ঈদের দিনসহ ঈদের আগের ও পরের দিনগুলোতেও এই Read more

যশোরের শার্শায় পরিত্যক্ত অবস্থায় তিনটি ককটেল উদ্ধার
যশোরের শার্শায় পরিত্যক্ত অবস্থায় তিনটি ককটেল উদ্ধার

যশোরের শার্শা উপজেলায় পরিত্যক্ত অবস্থায় তিনটি ককটেল বোমা উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নিজামপুর ইউনিয়নের Read more

আগামী নির্বাচনের পরে বড় আকারে বাংলাদেশে অর্থনৈতিক পরিবর্তন হবে: আমীর খসরু
আগামী নির্বাচনের পরে বড় আকারে বাংলাদেশে অর্থনৈতিক পরিবর্তন হবে: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী নির্বাচনের পরে বড় আকারে বাংলাদেশে অর্থনৈতিক পরিবর্তন হবে। আইনশৃঙ্খলার উন্নয়ন Read more

ছোট নৌকাগুলো গাজায় যেতে পারলে শক্তিধর রাষ্ট্রগুলোর নৌবাহিনী কেন পারে না?
ছোট নৌকাগুলো গাজায় যেতে পারলে শক্তিধর রাষ্ট্রগুলোর নৌবাহিনী কেন পারে না?

ইসরায়েলের নৌ-অবরোধে ভেঙে গাজায় যখন সাধারণ মানুষের ছোট নৌকা পৌঁছাতে পারছে, তখন শক্তিশালী রাষ্ট্রগুলোর নৌবাহিনী কেন সেটা পারে না? এমন Read more

চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ চায়না দুয়ারী জাল আটক
চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ চায়না দুয়ারী জাল আটক

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিশেষ টাস্কফোর্স অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চায়না দুয়ারী জাল আটক করেছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার Read more

তালতলীতে শত্রুতার জেরে কৃষাণীর সবজি গাছ উপড়ে ফেলল প্রতিপক্ষ
তালতলীতে শত্রুতার জেরে কৃষাণীর সবজি গাছ উপড়ে ফেলল প্রতিপক্ষ

বরগুনার তালতলীতে পূর্ব শত্রুতার জেরে এক কৃষাণীর ১ একর জমির সবজি গাছ উপড়ে ফেলার অভিযোগ উঠেছে মো. আবুল বাশার নামে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন