ইরানের সঙ্গে যেসব দেশ ব্যবসা করবে তাদের পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার (১২ জানুয়ারি) সামাজিকমাধ্যম ট্রুথে ট্রাম্প জানিয়েছেন, এ শুল্ক তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ট্রাম্পের এ ঘোষণা ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভের মধ্যে দেশটির সরকারের ওপর আরও চাপ তৈরি করতে পারে।তাৎক্ষণিকভাবে শুল্ক কার্যকরের তথ্য জানালেও ইরানের সঙ্গে ব্যবসা বলতে কি বোঝায় সেটি স্পষ্ট করেননি তিনি।চীন ইরানের সবচেয়ে বড় ব্যবসায়িক অংশীদার। এরপর যথাক্রমে রয়েছে ইরাক, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক এবং ভারত।ইরানে বিক্ষোভকারীদের হত্যা করলে সামরিকভাবে হস্তক্ষেপ করা হবে বলে গত কয়েকদিন ধরেই হুমকি দিয়ে আসছেন ট্রাম্প। এরমধ্যে তিনি শুল্ক আরোপের ঘোষণা দিলেন।শুল্ক আরোপের ব্যাপারে ট্রাম্প ট্রুথে লিখেছেন, “যে দেশ ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সঙ্গে ব্যবসা করছে তারা, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সব ব্যবসার ক্ষেত্রে ২৫ শতাংশ শুল্ক দেবে। এই আদেশ চূড়ান্ত।”মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজ ট্রাম্পের এ নতুন ঘোষণা নিয়ে বিস্তারিত কিছু জানায়নি। কোন দেশ এই শুল্কে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে সেটিও স্পষ্ট করেনি তারা।এদিকে মানবাধিকার সংস্থা এইচআরএএনএ জানিয়েছে, চলমান বিক্ষোভে এখন পর্যূন্ত প্রায় ৫০০ বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর ৪৮ সদস্য নিহত হয়েছেন। আশঙ্কা করা হয় প্রকৃত সংখ্যা আরও বেশি।সূত্র: বিবিসিএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতে বিমান বিধ্বস্ত: মৃতের সংখ্যা বেড়ে ২৭৪
ভারতে বিমান বিধ্বস্ত: মৃতের সংখ্যা বেড়ে ২৭৪

আহমেদাবাদে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট বিধ্বস্ত হয়ে অন্তত ২৭৪ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে বিমানটির যাত্রী ও ক্রু ছাড়াও Read more

যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করল ইরান
যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করল ইরান

যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক স্টিলথ এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। তারা বলেছে, বিমানটি ইরানের মধ্যাঞ্চলের উড়ার সময় টার্গেট করা Read more

বাঘাইছড়িতে বিজিবি’র উদ্যােগে খাদ্যশস্য বিতরণ
বাঘাইছড়িতে বিজিবি’র উদ্যােগে খাদ্যশস্য বিতরণ

রাঙ্গামাটির বাঘাইছড়িতে পাহাড়ী-বাঙ্গালী ও অন্যান্য জাতিগোষ্ঠীর ১২৩০ পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ৫৪ বাঘাইহাট ও ২৭ মারিশ্যা Read more

গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ৫৮ ইসরায়েলি সেনার আত্মহত্যা
গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ৫৮ ইসরায়েলি সেনার আত্মহত্যা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-এর সামরিক অভিযান ‍শুরুর পর থেকে এ পর্যন্ত ১ বছর ১০ মাসে ৫৮ জন Read more

বিএনপিই গণতন্ত্র ফিরিয়ে এনেছে : পুতুল
বিএনপিই গণতন্ত্র ফিরিয়ে এনেছে : পুতুল

বিএনপির মিডিয়া সেলের সদস্য, নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন Read more

ভারতকে সিন্ধু চুক্তিতে ফেরার আহ্বান জনালো পাকিস্তান
ভারতকে সিন্ধু চুক্তিতে ফেরার আহ্বান জনালো পাকিস্তান

জম্মু-কাশ্মীরের পেহেলগামে হামলার পর সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করেছিল ভারত। এর ফলে পাকিস্তানের ৩ নদী সিন্ধু, চেনাব এবং ঝিলামের পানি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন