বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে জাল সনদে শিক্ষকতা করার পথ চিরতরে বন্ধ করতে কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার। পদক্ষেপের অংশ হিসেবে দেশের এমপিওভুক্ত শিক্ষকদের নিবন্ধন সনদ যাচাইয়ে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ বিশাল কর্মযজ্ঞের আওতায় পর্যায়ক্রমে দেশের ৬৪টি জেলার ৩৬ হাজারের বেশি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের সনদ পরীক্ষা করা হবে।পাইলটিং হিসেবে দেশের তিনটি জেলাকে বেছে নেওয়া হয়েছে। জেলাগুলো হলো-গাজীপুর, নরসিংদী ও ভোলা। এই তিন জেলার সব স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের তথ্য ও সনদ সবার আগে যাচাই করা হবে। এ অভিজ্ঞতা কাজে লাগিয়ে পর্যায়ক্রমে দেশের ৬৪ জেলার সব প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের সনদ যাচাই করা হবে।  এনটিআরসিএ’র সহকারী পরিচালক ফয়জার আহমেদ বলেন, বিভিন্ন গণম্যাধমে এনটিআরসিএ’র জাল নিবন্ধন সনদ নিয়ে খবর প্রচার হতে দেখা যায়। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার প্রেক্ষিতে এনটিআরসিএ কর্তৃপক্ষ জাল নিবন্ধন সনদধারী শনাক্ত করতে কঠোর পদক্ষেপ নিয়েছে। তিনি আরও জানান, পাইলটিং কর্মসূচির আওতায় প্রাথমিকভাবে দেশের গাজীপুর, নরসিংদী ও ভোলা জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের তথ্য যাচাই করা হবে। পর্যায়ক্রমে দেশের ৬৪ জেলার ৩৬ হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের নিবন্ধন সনদ যাচাই করা হবে।এনটিআরসিএর অপর এক কর্মকর্তা জানান, জাল নিবন্ধন সনদধারীদের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের মধ্যে যাদের নিবন্ধন সনদ জাল পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে সরকার কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে। গত ৭ জানুয়ারি এনটিআরসিএ’র সদস্য (পরীক্ষা, মূল্যায়ন ও প্রত্যয়ন) মুহম্মদ নূরে আলম সিদ্দিকী স্বাক্ষরিত এক জরুরি পত্রে বলা হয়, সম্প্রতি বিভিন্ন প্রচারমাধ্যমে এনটিআরসিএর জাল সনদের খবর কর্তৃপক্ষের নজরে এসেছে। এর প্রেক্ষিতে জাল নিবন্ধন সনদধারী শনাক্ত করতে প্রতিটি প্রতিষ্ঠানের প্রধান, সহকারী প্রধানসহ সব এমপিওভুক্ত শিক্ষকের তথ্য, ২০২৫ সালের নভেম্বর মাসের এমপিও শিট এবং তাদের নিবন্ধন সনদের সত্যায়িত কপি যাচাই করা প্রয়োজন।ওই পত্রে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে নির্দিষ্ট ছকে সব এমপিওভুক্ত শিক্ষকের তথ্য, শূন্য পদের বিবরণ, ২০২৫ সালের নভেম্বর মাসের এমপিও শিট এবং নিবন্ধন সনদের সত্যায়িত রঙিন ফটোকপি ডাকযোগে, কুরিয়ারে বা বাহকের মাধ্যমে এনটিআরসিএ কার্যালয়ে পাঠাতে বলা হয়েছে। এসব তথ্যাদি প্রতিষ্ঠানের সভাপতি এবং প্রতিষ্ঠান প্রধান কর্তৃক স্বাক্ষরিত অগ্রায়ণপত্রসহ পাঠাতে হবে।সংস্থাটি তাদের পত্রে সতর্ক করে দিয়েছে যে, এ তথ্য প্রেরণে কোনো ধরনের ব্যত্যয় ঘটলে, তথ্য গোপন করলে বা সনদ টেম্পারিংয়ের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট অধিদপ্তরগুলোকেও অবহিত করা হবে।প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠির অনুলিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তরসহ দেশের সব জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের কাছে পাঠানো হয়েছে। বিশেষ করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের তাদের আওতাধীন সব প্রতিষ্ঠানের তথ্য সময়মতো পাঠানো নিশ্চিত করতে অনুরোধ করা হয়েছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি লাইজু ও সম্পাদক ওমর ফারুক
আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি লাইজু ও সম্পাদক ওমর ফারুক

দেশ ও মানুষের কল্যাণে সাংবাদিকতা” এই শ্লোগানকে সামনে রেখে আশুলিয়া প্রেসক্লাবের গঠিত হলো ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি। এতে সভাপতি Read more

নিজেই অপহরণের নাটক সাজিয়েছিলেন মুফতি মুহিব্বুল্লাহ
নিজেই অপহরণের নাটক সাজিয়েছিলেন মুফতি মুহিব্বুল্লাহ

গাজীপুরের টঙ্গীর টিঅ্যান্ডটি কলোনি জামে মসজিদের খতিব মুফতি মুহিব্বুল্লাহ মিয়াজী (৬০) নিজেই অপহরণের নাটক সাজিয়েছেন। তিনি নিজেই নিজের পায়ে শিকল Read more

চ্যাটজিপিটি হতে পারে আপনার বন্ধু
চ্যাটজিপিটি হতে পারে আপনার বন্ধু

বর্তমানে যুগে এআইয়ের অনন্য আবিষ্কার চ্যাটজিপিটি। প্রযুক্তির এই আবিষ্কার জীবনকে অনেক সহজ করে তুলেছে। রেসিপি থেকে শুরু করে গণিত সমাধান, Read more

সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার
সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার

মানিকগঞ্জ-২ আসনের সাবেক এমপি মমতাজ বেগমকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করেছে ডিবি। সোমবার (১২ মে) রাত পৌনে ১২ টায় তাকে গ্রেপ্তার Read more

ধামইরহাটে বিজিবির অভিযানে ৩ চোরাকারবারি আটক
ধামইরহাটে বিজিবির অভিযানে ৩ চোরাকারবারি আটক

নওগাঁর ধামইরহাট সীমান্তে বিজিবির অভিযানে ৩শত পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ জন চোরাকারবারিকে আটক করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে Read more

আজ পর্দা উঠছে নারী ক্রিকেট বিশ্বকাপের
আজ পর্দা উঠছে নারী ক্রিকেট বিশ্বকাপের

নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের পর্দা উঠছে আজ। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মূল আয়োজক ভারত ও সহ-আয়োজক শ্রীলঙ্কা।ভারতের মাটিতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন