জয়পুরহাটে বিপুল পরিমাণ গাঁজা ও নগদ টাকাসহ চম্পা হরিজন (৩৭) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ দল। সোমবার(১২ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের বিশ্বাসপাড়া রেলবস্তি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় আরও দুইজন পালিয়ে যায়। অভিযানে ২ কেজি ৬০০ গ্রাম গাঁজা ও ৮০ হাজার ২৬০ টাকা উদ্ধার করা হয়।আটককৃত চম্পা হরিজন শহরের বিশ্বাসপাড়া রেলবস্তি এলাকার বাসিন্দা এবং মিঠুন হরিজনের স্ত্রী।অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আরিফ হোসেনের নেতৃত্বে উপস্থিত ছিলেন, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাজীব কুমার বিশ্বাস, জয়পুরহাট অস্থায়ী সেনা ক্যাম্পের কমান্ডার মেজর ওয়াজেদুল ইসলাম, ক্যাপ্টেন ওয়ালিদ মুরাদ, জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামানসহ সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আরিফ হোসেন জানান, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশের ন্যায় জয়পুরহাট জেলা পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করছে। এছাড়া অবৈধ অস্ত্রধারী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।”তিনি আরও জানান, আটককৃত নারী মাদক ব্যবসায়ী চম্পা হরিজন দীর্ঘদিন যাবৎ গাঁজা বিক্রি করে আসছিলেন। বেচাকেনার মুহূর্তে তাকে হাতেনাতে আটক করা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টেকনাফে বিএনপি নেতার পায়ুপথে মিললো ২ হাজার পিছ ইয়াবা
টেকনাফে বিএনপি নেতার পায়ুপথে মিললো ২ হাজার পিছ ইয়াবা

কক্সবাজারের টেকনাফে এক ব্যক্তির পায়ুপথ থেকে ২ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তি টেকনাফ সদর ইউনিয়ন Read more

ডাক ও টেলিযোগাযোগ খাতের দুর্নীতি অনুসন্ধানে টাস্কফোর্স গঠন
ডাক ও টেলিযোগাযোগ খাতের দুর্নীতি অনুসন্ধানে টাস্কফোর্স গঠন

ডাক ও টেলিযোগাযোগ খাতে বিগত ১৫ বছরের দুর্নীতি ও অনিয়ম বিষয়ে শ্বেতপত্র প্রকাশের লক্ষ্যে টাস্কফোর্স গঠন করেছে ডাক, টেলিযোগাযোগ ও Read more

৩০ হাজার টাকার জন্য হত্যা, মিরসরাইয়ে স্ত্রীর পরিকল্পনায় স্বামী খুন
৩০ হাজার টাকার জন্য হত্যা, মিরসরাইয়ে স্ত্রীর পরিকল্পনায় স্বামী খুন

চট্টগ্রামের মিরসরাইয়ে স্ত্রী ফিরোজা বেগম (৫৫) ও তার বড় বোন শ্যামলা বেগম (৬০) এর পরিকল্পনায় মাত্র ৩০ হাজার টাকা চুরি Read more

নেইমারের গোল ও অ্যাসিস্টে দুর্দান্ত জয় সান্তোসের
নেইমারের গোল ও অ্যাসিস্টে দুর্দান্ত জয় সান্তোসের

সান্তোসের সঙ্গে চুক্তি নবায়নের পর দেসপোর্তিভা ফেরোভিয়ারিয়া বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নেমেছিল নেইমার জুনিয়র। যেখানে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন এই ব্রাজিলিয়ান। Read more

ত্রিশালে ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস মন্ডল গ্রেফতার
ত্রিশালে ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস মন্ডল গ্রেফতার

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ১০নং মঠবাড়ী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আব্দুল কুদ্দুস মন্ডলকে গ্রেফতার করেছে ত্রিশাল থানা পুলিশ। সোমবার (০৭ জুলাই) দুপুর Read more

নারায়ণগঞ্জের সুমা হত্যা মূল মামলার আসামি গ্রেফতার
নারায়ণগঞ্জের সুমা হত্যা মূল মামলার আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জ ফতুল্লার কাঠেরপুল কুতুবআইল এলাকার গৃহবধূ সুমা আক্তার (৩০) হত্যা মামলার মূল আসামি মোঃ শহীদুল্লাহ (৩৮) কে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন