ইরানে অর্থনৈতিক দুরাবস্থার প্রতিবাদে চলমান বিক্ষোভে নিহতের ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে দেশটির সরকার। একই সঙ্গে শিগগিরই ইন্টারনেট সংযোগ আবার চালু করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।রোববার (১১ জানুয়ারি) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, বিক্ষোভে প্রাণ হারানো ব্যক্তিদের ‘শহীদ’ হিসেবে স্বীকৃতি দিয়ে তাদের সম্মানে এই শোক পালন করা হবে। যার মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও রয়েছেন।রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, সাম্প্রতিক বিক্ষোভে ১০০ জনেরও বেশি নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন, অন্যদিকে বিরোধী কর্মীরা দাবি করছেন, নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি। এর মধ্যে শত শত বিক্ষোভকারীও মারা গেছেন। এদিকে, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ‘সরকারের সঙ্গে নিরাপত্তা সংস্থাগুলো সমন্বয় করে দ্রুত ইন্টারনেট পুনঃসংযোগ চালু করতে কাজ করছে। দূতাবাস ও সরকারি মন্ত্রণালয়গুলোর ইন্টারনেট সংযোগও চালু করা হবে।’মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের হুঁশিয়ারি বিক্ষোভে আরও উসকানি সৃষ্টি করছে বলেও অভিযোগ করেছেন আরাগচি।এদিকে, চলমান সহিংস বিক্ষোভের প্রতিবেদে আগামীকাল সোমবার ইসলামিক প্রজাতন্ত্রের সমর্থনে জাতীয় বিক্ষোভের আহ্বান জানিয়েছে ইরান সরকার।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শুটিংয়ে গুরুতর আহত শাহরুখকে নেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্রে
শুটিংয়ে গুরুতর আহত শাহরুখকে নেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্রে

বলিউড সুপারস্টার শাহরুখ খান শুটিংয়ের সময় গুরুতর আহত হয়েছেন। মেয়ে সুহানা খানের সঙ্গে নিজের নতুন সিনেমা ‘কিং’-এর শুটিং সেটে অ্যাকশন Read more

বিরামপুরে ভুয়া সেনাসদস্য আটক
বিরামপুরে ভুয়া সেনাসদস্য আটক

দিনাজপুরের বিরামপুরে সেনাবাহিনীর ভুয়া পরিচয় পত্র ও ওয়াকি-টকি ব্যবহার করে রাস্তায় পথচারীদের ছিনতাই করার সময় আব্দুল কাদের রোমান (২২) নামের Read more

শহীদ সন্তানের স্মৃতিতে পিতার অশ্রুস্পর্শ
শহীদ সন্তানের স্মৃতিতে পিতার অশ্রুস্পর্শ

নামফলকের ওপর সন্তানের নাম। কাঁপা কাঁপা হাতে সেই নাম স্পর্শ করতেই আর নিজেকে সামলে রাখতে পারলেন না মো. তোফাজ্জল হোসেন। Read more

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৫৩, দুর্ভিক্ষে মৃত বেড়ে ৪২২
গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৫৩, দুর্ভিক্ষে মৃত বেড়ে ৪২২

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি অভিযানে নতুন করে ৫৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামলায় গাজা সিটিতে একাধিক টাওয়ার ধ্বংস করা হয়েছে। এদিকে Read more

বইছে শৈত্যপ্রবাহ, কতদিন থাকবে এমন শীত
বইছে শৈত্যপ্রবাহ, কতদিন থাকবে এমন শীত

নতুন বছরের প্রথম দিনে দেশের ১৭ জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে আগামীকাল থেকে এ শৈত্যপ্রবাহ কিছু কিছু জায়গা থেকে প্রশমিত Read more

নদীর পাড় ধসে নিখোঁজ নৌকার মাঝির সন্ধান তিন দিনেও মেলেনি
নদীর পাড় ধসে নিখোঁজ নৌকার মাঝির সন্ধান তিন দিনেও মেলেনি

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ৩ দিন পেরিয়ে গেলেও যমুনা নদীর পাড় ভেঙে নিখোঁজ সুমন দাস মাঝির (২২) সন্ধান মেলেনি। তিনি দেওয়ানগঞ্জের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন