২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে সাজাপ্রাপ্ত হওয়া অবশিষ্ট ২৫ জন বাংলাদেশি নাগরিককে ক্ষমা করেছেন দেশটির রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। রোববার (১১ জানুয়ারি) ঢাকায় অবস্থিত সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এ ক্ষমার মাধ্যমে বৈষম্যবিরোধী আন্দোলনের জেরে আমিরাতে সাজাপ্রাপ্ত সব বন্দি মুক্ত হলেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে মানবিক বিবেচনায় ওই বাংলাদেশিদের ক্ষমা করার সিদ্ধান্ত নেন ইউএই প্রেসিডেন্ট। তারা ২০২৪ সালের জুলাই মাসে বাংলাদেশে চলমান আন্দোলনের প্রেক্ষাপটে আমিরাতে কর্মসূচিতে অংশ নেন। এতে দেশটির আইন লঙ্ঘিত হওয়ায় তাদের গ্রেফতার করে বিচার করা হয়।অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের জুলাইয়ের ঘটনাবলির সঙ্গে সংশ্লিষ্ট হয়ে দণ্ডিত বাংলাদেশিদের ক্ষমা প্রদানের জন্য আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানায়।ইউএই দূতাবাস জানায়, ক্ষমাপ্রাপ্ত ২৫ জন বাংলাদেশির সবাইকে মুক্তি দিয়ে দেশে ফেরত পাঠানো হয়েছে। এই মানবিক উদ্যোগ সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্বের করুণা, সহনশীলতা ও ন্যায়বিচারের প্রতি অঙ্গীকারের প্রতিফলন। পাশাপাশি এটি বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার গভীর ও ভ্রাতৃসুলভ সম্পর্কেরও প্রমাণ।এর আগেও আমিরাতে বিরল এক প্রতিবাদে অংশ নেওয়ার দায়ে দণ্ডিত বাংলাদেশিদের কয়েক দফায় ক্ষমা করেছিলেন দেশটির প্রেসিডেন্ট।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢামেক হাসপাতালে কয়েদির মৃত্যু
ঢামেক হাসপাতালে কয়েদির মৃত্যু

কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মো. সোহেল (৩৫) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ Read more

পানছড়ি সীমান্তে তিন ভারতীয় নাগরিক আটক
পানছড়ি সীমান্তে তিন ভারতীয় নাগরিক আটক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় অবৈধভাবে চোরাপথ ব্যবহার করে বাংলাদেশে প্রবেশের অভিযোগে তিন ভারতীয় নাগরিককে আটক করেছে যৌথবাহিনী। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় Read more

বরিশালে ঐতিহ্যবাহী পরেশ সাগর মাঠ দখল মুক্ত
বরিশালে ঐতিহ্যবাহী পরেশ সাগর মাঠ দখল মুক্ত

২৫ বছর ধরে দখলে থাকা বরিশাল নগরীর ঐতিহ্যবাহী পরেশ সাগর মাঠের জমির মধ্যে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার (০৩ Read more

পদ্মার দুই ইলিশ বিক্রি হলো ২০ হাজার টাকায়
পদ্মার দুই ইলিশ বিক্রি হলো ২০ হাজার টাকায়

রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীর ৪ কেজি ওজনের বড় দুটি ইলিশ মাছ ১৯ হাজার ৬শ টাকায় বিক্রি করা হয়েছে।রোববার (০৪ জানুয়ারি) Read more

গাজীপুরে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দুই স্বেচ্ছাসেবকদল নেতা বহিষ্কার
গাজীপুরে সাংবাদিকের ওপর হামলার  ঘটনায় দুই স্বেচ্ছাসেবকদল নেতা বহিষ্কার

গাজীপুরের কাপাসিয়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে তিন সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দুই Read more

বড় ভাইকে খুন, ছোট ভাই ও তার স্ত্রী আটক
বড় ভাইকে খুন, ছোট ভাই ও তার স্ত্রী আটক

চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় ইয়াবা সেবনসহ তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়াকে কেন্দ্র করে ছোট ভাই এবং তার স্ত্রীর হাতে খুন হয়েছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন