সিলেট পর্ব শেষে বিপিএলের শেষ অংশসহ প্লে অফ ও টুর্নামেন্টের ফাইনাল মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সিলেটে ১২ তারিখ পর্যন্ত খেলা হবে। ১৩ তারিখ দলগুলো ঢাকায় আসবে।  এরপর আগামী বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) থেকে শুরু হিবে বিপিএলের ঢাকা পর্ব। এদিকে এই পর্বের ম্যাচগুলোর টিকিটের দাম প্রকাশ করেছে বিসিবি। সর্বনিম্ন ২০০ টাকায় দেখা যাবে ঢাকা পর্বের ম্যাচগুলো। গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ধরা হয়েছে সর্বোচ্চ। এই গ্যালারির টিকিটের জন্য দর্শককে গুনতে হবে ২ হাজার টাকা।প্রকাশিত তালিকায় আন্তর্জাতিক গ্যালারি উত্তর পার্শ্বের টিকিটের দাম ধরা হয়েছে ১ হাজার টাকা। দক্ষিণ দিকের আন্তর্জাতিক গ্যালারির টিকিটের দাম ধরা হয়েছে ৮০০টাকা। আন্তর্জাতিক লাউঞ্জের টিকিটের দাম ১ হাজার টাকা।তবে ক্লাব হাউজের টিকিটের দাম ৫০০ টাকা করে। তবে শহীদ মুশতাক স্ট্যান্ডের টিকিটের দাম আরও ১০০ বেশি।  শহীদ আবু সাইদ স্ট্যান্ড এবং ইস্টার্ন গ্যালারির টিকিট ৩০০টাকা করে পাওয়া যাবে। আর সর্বনিম্ন ২০০ টাকায় পাওয়া যাবে ইস্টার্ন গ্যালারির টিকিট।আগামী ১২ জানুয়ারি থেকে টিকিট বিক্রি শুরু হবে। শুধু অনলাইনেই পাওয়া যাবে টিকিট। টিকিট কিনতে যেতে হবে বিসিবির নির্ধারিত ওয়েবসাইট www.gobcbticket.com.bd- এ।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উলিপুরে সরকারি গাছ কাটার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে মামলা
উলিপুরে সরকারি গাছ কাটার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

কুড়িগ্রামের উলিপুরে টেন্ডার, কোটেশন ছাড়াই অবৈধভাবে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে।এ ঘটনায় গত Read more

ভালো রাজনৈতিক সংস্কৃতি বাংলাদেশের সুযোগ বাড়িয়ে দেবে: নরওয়ের রাষ্ট্রদূত
ভালো রাজনৈতিক সংস্কৃতি বাংলাদেশের সুযোগ বাড়িয়ে দেবে: নরওয়ের রাষ্ট্রদূত

‘নরওয়েতে নির্বাচনের সময় প্রতিযোগী প্রার্থীর প্রচারণার সময় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা হয়। কারণ রাজনীতি ব্যক্তিগত নয়, এটি নাগরিক সেবা। বাংলাদেশের Read more

মোস্তাফিজকে অপমানের প্রতিবাদে কিশোরগঞ্জে সমাবেশসহ কুশপুত্তলিকা দাহ
মোস্তাফিজকে অপমানের প্রতিবাদে কিশোরগঞ্জে সমাবেশসহ কুশপুত্তলিকা দাহ

কাটার মাস্টার হিসাবে খ্যাত বাংলাদেশী ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে অপমানের প্রতিবাদে এবং বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের দাবিতে কিশোরগঞ্জে প্রতিবাদ সমাবেশসহ কুশপুত্তলিকা Read more

ফের বাড়ল সোনার দাম
ফের বাড়ল সোনার দাম

দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দি‌য়ে‌ছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে দাম সর্বোচ্চ এক হাজার ৫০০ টাকা বাড়ানো Read more

বাংলাদেশের অভ্যন্তরীণ জলাশয়ে জীববৈচিত্র্য সংকট ও পুনরুদ্ধারের উপায়
বাংলাদেশের অভ্যন্তরীণ জলাশয়ে জীববৈচিত্র্য সংকট ও পুনরুদ্ধারের উপায়

এবছর পানিসম্পদ মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত ‘বাংলাদেশের নদ-নদীর খসড়া তালিকা-২০২৫’ অনুযায়ী দেশের নদ-নদীর সংখ্যা ১২৯৪টি। তিব্বত, হিমালয়, মেঘালয় ও পার্বত্য চট্টগ্রামের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন