রাঙামাটি মেডিকেল কলেজের একটি হল ‘শহীদ’ মনিরের নামে নামকরণ করাসহ তার পরিবারকে সরকারি চাকরি দেওয়া ও পুনর্বাসন করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙামাটি জেলা শাখার উদ্যোগে রবিবার (১১ জানুয়ারি) সকাল এগারোটায় মেডিকেল কলেজের গেইটের সামনে এসব কর্মসূচির আয়োজন করা হয়।রাঙামাটি মেডিকেল কলেজ চালুর প্রাক্কালে পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সংগঠন জেএসএসের ছাত্র সংগঠন পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি) এর সন্ত্রাসী হামলায় নির্মমভাবে খুন হয় মনির হোসেন। তার আত্মত্যাগের বিনিময়ে রাঙামাটিতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয়েছে। কিন্তু দীর্ঘ বছরেও সে হত্যার বিচার হয়নি। তার সে অবদানের কথা আজ কারো মনে নেই। মনিরের পরিবারকেও দেওয়া হয়নি সরকারের পক্ষ থেকে কোন সুযোগ সুবিধা। তাই মনিরের অবদানকে স্মরণীয় করে রাখার জন্য মেডিকেল কলেজের একটি হল ‘শহীদ’ মনিরের নামে নামকরণ করাসহ তার পরিবারকে সরকারি চাকরি দেওয়া ও পুনর্বাসন করার দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙামাটি জেলা শাখা।পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি রাঙামাটি জেলা সভাপতি তাজুল ইসলাম তাজের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন, পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. হাবীব আজম, পিসিসিপি রাঙামাটি জেলা শাখার যুগ্ন সম্পাদক মো. হারুন, সাংগঠনিক সম্পাদক পারভেজ মোশাররফ হোসেন প্রমুখ। এ সময়ে আরো উপস্থিত ছিলেন পিসিসিপি রাঙামাটি জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক আরিয়ান রিয়াজ, সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম রনি, পৌর শাখার সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম বাবু প্রমুখ।সমাবেশে বক্তরা বলেন, ‘অপার সম্ভাবনাময়ী পার্বত্য চট্টগ্রামে শিক্ষা বিস্তারের কর্মসূচি বাংলাদেশ সরকার যখনই হাতে নেয়, তখনই এই জেএসএস নামধারী গোষ্ঠী বাঁধা হয়ে দাঁড়ায়। এই বাঁধা শুধু শিক্ষার ক্ষেত্রে নয়, সড়ক যোগাযোগ, পর্যটন শিল্পের বিকাশ ও সামাজিক অগ্রগতি সব ক্ষেত্রেই বাঁধা দান করে এই গোষ্ঠীটি।’তারা বলেন, ‘একই সময়ে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায়ও তারা বাঁধা সৃষ্টি করেছিলো, তারা তাদের ছাত্র সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদকে দিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি না হতে সেসময়ে তারা শিক্ষার্থীদের ও অভিভাবকদের হুমকি দিয়েছিলো, পার্বত্য অঞ্চলের মানুষকে আধুনিকতা ও শিক্ষার আলো থেকে বঞ্চিত করে তাদের দমিয়ে রেখে চাঁদাবাজি ও আধিপত্য বিস্তার করে ত্রাস সৃষ্টি করে রাখতেই শিক্ষা বিস্তারে ও উন্নয়ন কর্মকান্ডে বাঁধা প্রদান করে আসছে পাহাড়ের এই সন্ত্রাসী গোষ্ঠীটি।’সমাবেশে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙামাটি জেলা শাখার নেতৃবৃন্দরা জোর দাবি জানিয়ে বলেন, ‘অবিলম্বে ‘শহীদ’ মনির হোসনের নামে মেডিকেল কলেজের একটি হলের নামকরণ করতে হবে এবং তার পরিবারকে পুনর্বাসন করতে হবে ও একই দিন জেএসএস এর হামলায় গুরতর আহত জামাল হোসেনকে ক্ষতিপূরণ দিতে হবে, এবং অবিলম্বে মেডিকেল কলেজ এর স্থায়ী ক্যাম্পাসের কার্যক্রম দ্রুত শুরু করতে হবে, অন্যথায় পিসিসিপি আরো কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সড়ক অবরোধ করে যানজট সৃষ্টি না করার অনুরোধ ডিএমপির
সড়ক অবরোধ করে যানজট সৃষ্টি না করার অনুরোধ ডিএমপির

বিভিন্ন দাবিতে বা প্রতিবাদ কর্মসূচির নামে সড়ক অবরোধ করে রাজধানীতে তীব্র যানজট সৃষ্টি না করার অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ Read more

টিভিতে আজকের খেলা (২ অক্টোবর)
টিভিতে আজকের খেলা (২ অক্টোবর)

দ্বিপাক্ষিক সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ ও আফগানিস্তান মুখোমুখি হবে। একইদিন নারী বিশ্বকাপেও বাংলাদেশ প্রথম ম্যাচে লড়বে পাকিস্তানের সঙ্গে। নারী Read more

বাঘাইছড়িতে ভারত থেকে অবৈধ পথে আসা অকটেন জব্দ
বাঘাইছড়িতে ভারত থেকে অবৈধ পথে আসা অকটেন জব্দ

রাঙ্গামাটির বাঘাইছড়িতে কচুছড়ি নামক এলাকায় ভারত হতে অবৈধ পথে নিয়ে আসা জ্বালানি তেল অকটেন আটক করেছে ২৭ বিজিবি। বুধবার (১ Read more

গৌরনদী পৌরসভার সড়কে ১২ মাস জমে থাকে পানি
গৌরনদী পৌরসভার সড়কে ১২ মাস জমে থাকে পানি

প্রথম দেখায় কারও মনে হবে, ভারী বৃষ্টি বা নদীর জোয়ারে সড়কটি পানিতে ডুবে গেছে। কিন্তু বাস্তবে প্রায় ১২ মাসই সড়কটিতে Read more

কুমিল্লায় মা–মেয়েকে হত্যার ঘটনায় কথিত কবিরাজ গ্রেপ্তার
কুমিল্লায় মা–মেয়েকে হত্যার ঘটনায় কথিত কবিরাজ গ্রেপ্তার

কুমিল্লা নগরের কালিয়াজুড়ি এলাকায় কথিত জ্বিন তাড়ানোর অজুহাতে চিকিৎসা করতে এসে তরুণীকে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হলে মা–মেয়েকে বালিশচাপা দিয়ে Read more

ভারতসহ ৩ দেশের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপ করছেন ট্রাম্প
ভারতসহ ৩ দেশের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপ করছেন ট্রাম্প

রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনার অভিযোগে ভারত, চীন ও ব্রাজিলের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব সংক্রান্ত একটি বিলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন