বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নিয়েছে ইরানের নিরাপত্তাবাহিনী। বিক্ষোভকারীদের লক্ষ্য করে ছোড়া হচ্ছে তাজা গুলি। এতে গত ৪৮ ঘণ্টায় প্রায় দুই হাজার মানুষ নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এ সংখ্যা আরও বেশি হতে পারে।রোববার (১১ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে লন্ডন থেকে পরিচালিত সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল।সংবাদমাধ্যমটি বলেছে, ইন্টারনেট পুরোপুরি বিচ্ছিন্ন রেখে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর দমন-নিপীড়ন চলছে।এরমধ্যে দক্ষিণ তেহরানের কাহরিজাক থেকে পাঠানো একটি ভিডিওতে বেশ কয়েকজনের মরদেহ পড়া থাকা ও কয়েকজনের মরদেহ বডি ব্যাগে রাখা দেখতে পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সেখানে কয়েক ডজন মরদেহ আছে। এছাড়া একটি ইন্ডাস্ট্রিয়াল শেডের কাছে আরও কয়েকজনের মরদেহ পড়ে থাকতে দেখা গেছে।এরআগে ফারদিস, কারাজ এবং পূর্ব তেহরানের আলঘাদির হাসপাতাল থেকে পাঠানো ভিডিওতেও মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। যা নির্দেশ করছে শুধুমাত্র নির্দিষ্ট শহরেই কঠোর দমন চলছে না, যেখানেই বিক্ষোভ চলছে সেখানেই গুলি ছোড়া হচ্ছে।ইন্টারনেট বিচ্ছিন্ন থাকায় পুরো চিত্র ওঠে আসছে না উল্লেখ করে সংবাদমাধ্যমটি বলেছে, যেসব তথ্য আসছে সেগুলো বিশ্লেষণ করে বলা যায় বহু জায়গায় প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হচ্ছে।উত্তরাঞ্চলের শহর রাশতের এক চিকিৎসক ইরান ইন্টারন্যাশনালকে জানিয়েছেন শুধুমাত্র একটি হাসপাতালেই অন্তত ৭০টি মরদেহ আনা হয়েছে।সূত্র জানিয়েছে, তেহরানের বিভিন্ন অংশ এবং কারাজের ফাদরিসে সবচেয়ে বেশি সহিংসতা হচ্ছে। এছাড়া অন্যান্য জায়গা থেকেও বিক্ষোভকারীদের ওপর ব্যাপক হারে গুলি ছোড়ার তথ্য আসছে।সাধারণ ইন্টারনেট বন্ধ থাকায় ইলন মাস্কের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেটের মাধ্যমে বেশ কয়েকজন হত্যাকাণ্ডের ভিডিও পাঠাচ্ছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। সূত্র: ইরান ইন্টারন্যাশনালএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলি পণ্য বর্জনের দাবিতে গাজীপুরে কারখানায় হামলা ও ভাংচুর
ইসরায়েলি পণ্য বর্জনের দাবিতে গাজীপুরে কারখানায় হামলা ও ভাংচুর

ইসরায়েলি পণ্য বর্জনের দাবি করে গাজীপুরের বিভিন্ন এলাকায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর এর ঘটনা ঘটেছে। এসময় কোনাবাড়ী ও কাশিমপুরে Read more

পঞ্চগড়ে হোমিও চিকিৎসককে জরিমানা
পঞ্চগড়ে হোমিও চিকিৎসককে জরিমানা

পঞ্চগড়ে হোমিও চিকিৎসার আড়ালে ফুড সাপ্লিমেন্টকে ওষুধ হিসেবে বিক্রির অভিযোগে সত্যেন্দ্রনাথ রায় নামের এক হোমিও চিকিৎসককে ৪০ হাজার টাকা জরিমানা Read more

বাংলাদেশ হাইকমিশনে এসে খালেদা জিয়াকে শ্রদ্ধা জানালেন রাজনাথ
বাংলাদেশ হাইকমিশনে এসে খালেদা জিয়াকে শ্রদ্ধা জানালেন রাজনাথ

ভারতের দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে এসে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়া‌ণে শোক জানি‌য়ে‌ছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।বৃহস্পতিবার (০১ জানুয়ারি) সকালে বাংলাদেশ Read more

ফতুল্লার তালিকাভুক্ত সন্ত্রাসী চুন্নু গ্রেফতার
ফতুল্লার তালিকাভুক্ত সন্ত্রাসী চুন্নু গ্রেফতার

ফতুল্লায় র‌্যাব ও পুলিশের  তালিকাভুক্ত সন্ত্রাসী মোফাজ্জল হোসেন চুন্নুকে (৫০) গ্রেফতার করেছে র‍্যাব৷ বুধবার (২১ মে) বিকালে র‌্যাব-১১ এর একটি দল Read more

এবারো থাকছে খাতা পুনঃনিরীক্ষার সুযোগ, যেভাবে করবেন আবেদন
এবারো থাকছে খাতা পুনঃনিরীক্ষার সুযোগ, যেভাবে করবেন আবেদন

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ পেয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের Read more

ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র
ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফিলিস্তিন অথরিটি এবং ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশনের  কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (৩১ জুলাই) এ ঘোষণা দিয়েছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন