ইন্দোনেশিয়ার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মডেল মানোহারা ওডেলিয়া। ২০০৮ সালে তখনকার ১৬ বছর বয়সী এই মডেলকে জোরপূর্বক বিয়ে করেছিলেন মালয়েশিয়ার কেলান্তান রাজ্যের সুলতানের ছেলে টেংকু মুহাম্মদ ফাখরি পেত্রা। দেড় দশক পর এবার এক খোলা চিঠিতে এই মডেলের দাবি, কিশোরী বয়সে তাকে বাধ্য করে বিয়ে করা হয়েছিল। সেই সম্পর্কটিতে তার নাকি কোনো সম্মতিই ছিল না।  বর্তমানে ৩৩ বছর বয়সী মানোহারা ওডেলিয়া সেই রাজার ছেলের কাছে কিশোরী বয়সে বেশ নির্যাতিত হয়েছেন দাবি করে বলেন, পরিস্থিতির চাপে তাকে ওই সম্পর্কে জড়াতে হয়। বাইরে থেকে বিষয়টি রাজকীয় ও রূপকথার মতো মনে হলেও বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। তিনি বলেন, আমি তখন এমন এক পরিস্থিতির মধ্যে ছিলাম, যেখানে না বলার কোনো বাস্তব সুযোগ ছিল না। এই বিয়ের সিদ্ধান্ত নেওয়ার সময় আমার সামনে কোনো কার্যকর বিকল্প ছিল না। সেই সময়ে আমি অপ্রাপ্তবয়স্ক ছিলাম এবং আমাকে বাধ্য করা হয়েছিল; আমার কোনো স্বাধীনতা ছিল না। এর অর্থ, আমার আসলে কোনো প্রকৃত পছন্দ করার সুযোগ বা সম্মতি দেওয়ার সক্ষমতাই ছিল না। এই মডেল আরও জানান, এই অভিজ্ঞতা তার জীবনে গভীর মানসিক প্রভাব ফেলেছে। দীর্ঘ সময় ধরে তিনি মানসিক চাপ ও সীমাবদ্ধতার মধ্যে দিন কাটিয়েছেন। উল্লেখ্য, ২০০৮ সালে মালয়েশিয়ার কেলান্তান রাজ্যের সুলতানের ছেলের সঙ্গে মানোহারার বিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিল। বিয়ের মাত্র এক বছর পর ২০০৯ সালে রাজকীয় পরিবারের সঙ্গে সিঙ্গাপুর সফরের সময় তিনি নাটকীয়ভাবে পালিয়ে ইন্দোনেশিয়ায় চলে যান।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শার্শার কায়বায় ইউপি চেয়ারম্যানের কক্ষে তালা
শার্শার কায়বায় ইউপি চেয়ারম্যানের কক্ষে তালা

যশোরের শার্শা উপজেলার ৭ নং কায়বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলিয়ে দিল স্থানীয় বিএনপির কতিপয় নেতা-কর্মীরা। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় বিএনপির Read more

চমক রেখে পাকিস্তান সিরিজের জন্য দল ঘোষণা করল শ্রীলঙ্কা
চমক রেখে পাকিস্তান সিরিজের জন্য দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ওয়ানডে সিরিজ ও ত্রিদেশীয় সিরিজ খেলতে চলতি মাসে পাকিস্তান সফরে যাচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। আসন্ন এই দুই সিরিজের জন্য আজ Read more

আজ মহাষষ্ঠী, চলছে দেবী দুর্গাকে বরণের প্রস্তুতি
আজ মহাষষ্ঠী, চলছে দেবী দুর্গাকে বরণের প্রস্তুতি

মহাষষ্ঠীর মধ্য দিয়ে আজ রোববার থেকে শুরু হচ্ছে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। মহাষষ্ঠী দিয়ে শুরু Read more

হবিগঞ্জে পুরোনো কূপে নতুন গ্যাসের সন্ধান
হবিগঞ্জে পুরোনো কূপে নতুন গ্যাসের সন্ধান

হবিগঞ্জের রশিদপুরে বন্ধ থাকা গ্যাসকূপ থেকে দৈনিক পাওয়া যাবে ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস। আগামী ১০ বছর কূপটি থেকে পাওয়া যাবে Read more

অন্তর্বর্তী সরকার পুনর্গঠন করতে হলে যেসব আইনি প্রশ্ন সামনে আসবে
অন্তর্বর্তী সরকার পুনর্গঠন করতে হলে যেসব আইনি প্রশ্ন সামনে আসবে

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস যদি পদত্যাগ করেন, এরপর আইনি জটিলতা কী হতে পারে, তা নিয়ে চলছে Read more

মালয়েশিয়ার অভিযানে ৭২ বাংলাদেশিসহ আটক ৪০২ জন
মালয়েশিয়ার অভিযানে ৭২ বাংলাদেশিসহ আটক ৪০২ জন

মালয়েশিয়ার ২ রাজ্যে পরিচালিত সাঁড়াশি অভিযানে ৭২ জন বাংলাদেশিসহ মোট ৪০২ জন অবৈধ প্রবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।ইমিগ্রেশন সূত্রে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন