কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নে চোর সন্দেহে অজ্ঞাত এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।শনিবার (১০ জানুয়ারি) সকালে উপজেলার পাঁচগাছী ইউনিয়নের কাচ্চির ফারাজি পাড়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার গভীর রাতে ওই যুবক ফারাজি পাড়া এলাকায় চুরি করতে আসেন বলে সন্দেহ করা হয়। এ সময় স্থানীয় লোকজন তাকে ধরে ফেলেন। পরে উত্তেজিত জনতা তাকে মারধর করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।কুড়িগ্রাম সদর থানার ওসি জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।  নিহত যুবকের নাম-পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। তার পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে। জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করা হয়েছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পত্রিকা: ‘স্বাক্ষরে দ্বিধা জামায়াত এনসিপির’
পত্রিকা: ‘স্বাক্ষরে দ্বিধা জামায়াত এনসিপির’

শেষ মুহূর্তে এসেও অনিশ্চিয়তা থেকে গেছে জুলাই সনদে সই করা নিয়ে। স্বাক্ষর করা নিয়ে দ্বিধায় রয়েছে জামায়াত ও এনসিপি। এছাড়া Read more

শ্রীপুরে সড়কে ডাকাতির সময় একজন নিহত, আটক ৪
শ্রীপুরে সড়কে ডাকাতির সময় একজন নিহত, আটক ৪

গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতাখামাইর মাজারের পাশের সড়কে সংঘটিত ডাকাতির ঘটনায় একজন ডাকাত নিহত হয়েছেন এবং চারজনকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৯ Read more

বর্ণিল আয়োজনে কুমিল্লা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
বর্ণিল আয়োজনে কুমিল্লা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বর্ণিল আয়োজনের মধ্যে ছিল আনন্দ র‌্যালি, কেক কাটা, আলোচনা সভা এবং শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের Read more

বাকৃবিতে পিএইচডি আবেদন শুরু
বাকৃবিতে পিএইচডি আবেদন শুরু

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বাউ-পিএইচডি ফেলোশিপের জন্য যোগ্য প্রার্থীদের নিকট থেকে আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র Read more

সেন্টমার্টিনে ১৫০ কাছিমের ছানা অবমুক্ত
সেন্টমার্টিনে ১৫০ কাছিমের ছানা অবমুক্ত

কক্সবাজার টেকনাফের প্রবালদ্বীপ সেন্টমার্টিন সমুদ্র সৈকতে হ্যাচারিতে জন্ম নেওয়া ১৫০টি অলিভ রিডলি প্রজাতির কাছিমের ছানা  অবমুক্ত করা হয়েছে।বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১১ Read more

কাউখালীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
কাউখালীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

পিরোজপুরের কাউখালীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন