বিএনপি পুনরায় ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত না খাওয়ার কঠোর প্রতিজ্ঞা নিয়ে দীর্ঘ প্রায় ১২ বছর পার করা নিজাম উদ্দিন (৪৫) আর নেই। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।পেশায় কাঠমিস্ত্রি নিজাম উদ্দিন ২০১৪ সালের ৩১ মে থেকে ভাত খাওয়া ছেড়ে দিয়েছিলেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই দিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলের খাবারের হাড়ি স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা ফেলে দেয়। এই ঘটনায় চরম অপমানিত ও ক্ষুব্ধ হয়ে নিজাম উদ্দিন শপথ করেন—যতদিন দেশে বিএনপি সরকার ক্ষমতায় না আসবে, ততদিন তিনি ভাত স্পর্শ করবেন না।দীর্ঘ ১১ বছর ৭ মাস ১০ দিন তিনি তার সিদ্ধান্তে অটল ছিলেন। ভাতের পরিবর্তে তিনি কলা, রুটি, চিড়া ও মুড়ির মতো শুকনো খাবার খেয়ে জীবনধারণ করতেন। তার ছেলে শাহ আলম জানান, পরিবারের পক্ষ থেকে তাকে বহুবার ভাত খাওয়ানোর চেষ্টা করা হলেও তিনি বলতেন, “প্রতিজ্ঞা ভাঙলে আমি নিজের কাছে ছোট হয়ে যাব।”২০২৫ সালের অক্টোবরে নিজাম উদ্দিন গুরুতর অসুস্থ হয়ে পড়লে বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসে। তাঁর ব্যক্তিগত উদ্যোগে ও অর্থায়নে ফরিদপুর এবং ঢাকায় নিজাম উদ্দিনকে উন্নত চিকিৎসা প্রদান করা হয়। চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরলেও শেষ পর্যন্ত আর জীবনযুদ্ধে টিকে থাকতে পারলেন না এই রাজনৈতিক অনুরাগী।নিজাম উদ্দিনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া বলেন, “নিজাম উদ্দিনের এই ত্যাগ দলীয় ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে। আমরা তার শোকসন্তপ্ত পরিবারের পাশে আছি।”এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জুলাই সনদে ‘নোয়াখালী বিভাগ’ অন্তর্ভুক্তির দাবি
জুলাই সনদে ‘নোয়াখালী বিভাগ’ অন্তর্ভুক্তির দাবি

জাতীয় জুলাই সনদে নোয়াখালীকে নতুন প্রশাসনিক বিভাগ হিসেবে অন্তর্ভুক্ত করার দাবি তুলেছে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জেলা Read more

তিন বাহিনীর প্রধানকে নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করলেন প্রধান উপদেষ্টা
তিন বাহিনীর প্রধানকে নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করলেন প্রধান উপদেষ্টা

তিন বাহিনীর প্রধানের উপস্থিতিতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত Read more

যেসব এলাকায় ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না আজ
যেসব এলাকায় ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না আজ

রাজধানীর বিভিন্ন এলাকায় আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের আওতায় জরুরি পাইপলাইন স্থানান্তর কাজের জন্য  আজ শুক্রবার সকাল ৮টা থেকে রাত Read more

হজযাত্রীর কোটা ১ হাজার বহাল রাখতে সৌদিকে অনুরোধ ধর্ম উপদেষ্টার
হজযাত্রীর কোটা ১ হাজার বহাল রাখতে সৌদিকে অনুরোধ ধর্ম উপদেষ্টার

সৌদি সরকারের পক্ষ থেকে গতবছরই জানানো হয়েছিল, ২০২৬ সালে হজে প্রতি এজেন্সির ন্যূনতম যাত্রী কোটা হবে ২ হাজার জন। তবে Read more

ফেডারেশন কাপে পয়েন্ট খুইয়েছে কিংস, মোহামেডানের দুর্দান্ত সূচনা
ফেডারেশন কাপে পয়েন্ট খুইয়েছে কিংস, মোহামেডানের দুর্দান্ত সূচনা

ফেডারেশন কাপ দিয়ে আজ শুরু হয়েছে দেশের ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে ‘বি’ গ্রুপের দুটি ম্যাচ। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন