আগামী ১৭ জানুয়ারী সকালে কক্সবাজার এবং ১৮ জানুয়ারি চট্টগ্রাম সফরে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিএনপির মিডিয়া সেল সূত্র তারেক রহমানের সফরের এ তথ্য নিশ্চিত করেছেন।  বিএনপির মিডিয়া সেলের তথ্য অনুয়ায়ী, ১৭ জানুয়ারি সকালে তারেক রহমান বিমানে ঢাকা থেকে কক্সবাজার যাবেন, সেখানে শহিদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন ও তার কবর জিয়ারত করবেন। কক্সবাজার থেকে ১৮ জানুয়ারি যাবেন চট্টগ্রামে। চট্টগ্রাম নগরের ঐতিহাসিক জমিয়তুল ফালাহ মসজিদে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিলে অংশ নেবেন তিনি।   মিডিয়া সেল জানিয়েছে, এ সফরে তারেক রহমান কোনো নির্বাচনি প্রচারণা বা রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন না। এ ছাড়া সফরকালে কোথাও কোনো পথসভা, জনসমাবেশ বা বক্তব্যের কর্মসূচিও নেই।এর আগে, সর্বশেষ ২০০৫ সালের ৬ মে চট্টগ্রাম সফর করেছিলেন তারেক রহমান।  আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজধানীতে চলন্ত মাইক্রোবাসে আগুন
রাজধানীতে চলন্ত মাইক্রোবাসে আগুন

রাজধানীর কাকরাইলে একটি চলন্ত মাইক্রোবাসে আগুনের ঘটনা ঘটেছে। রবিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি Read more

নির্বাচনের সময় নিয়ে এনসিপি-গণসংহতি আন্দোলনের দ্বিমত নেই: সাকি
নির্বাচনের সময় নিয়ে এনসিপি-গণসংহতি আন্দোলনের দ্বিমত নেই: সাকি

নির্বাচনের আগে মৌলিক সংস্কার ও জুলাই হত্যাকাণ্ডে দায়ীদের বিচার দৃশ্যমান হতে হবে। তবে নির্বাচনের সময়সীমা নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) Read more

ডাকসু নির্বাচনের প্রচার শুরু আজ থেকে, দুজনের প্রার্থিতা বাতিলের সুপারিশ
ডাকসু নির্বাচনের প্রচার শুরু আজ থেকে, দুজনের প্রার্থিতা বাতিলের সুপারিশ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু আজ। আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রচার চালাতে Read more

পাকিস্তানকে কাঁদিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন ভারত
পাকিস্তানকে কাঁদিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন ভারত

এশিয়া কাপে অপরাজিত চ্যাম্পিয়ন ভারত। ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে রেকর্ড নবমবারের মতো মহাদেশীয় আসরের শিরোপা ঘরে তুলল সূর্যকুমার যাদবের Read more

ফটিকছড়িতে বাড়তি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে অর্থদণ্ড
ফটিকছড়িতে বাড়তি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে অর্থদণ্ড

চট্টগ্রামের ফটিকছড়িতে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে বোতলজাত এলপি গ্যাস বিক্রির দায়ে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন