ভোলার মনপুরায় ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে কাঁপতে থাকে পুরো দ্বীপের বাসা-বাড়ি, মসজিদ-বাড়ি, উপজেলার দালান-কোঠা, হাসপাতালের বিল্ডিং। আজ শুক্রবার (৯ জানুয়ারি) ভোর ৬টায় এই ভূকম্পন অনুভূতির ঘটনা ঘটে।মনপুরা উপজেলার ইসলামী আন্দোলনের সভাপতি ও দারুস সুন্নাহ ফজলুল উলুম কওমী মাদ্রাসার মোহতামীম এনায়েত উল্লাহ নুরনবী গণমাধ্যমকে জানান, মসজিদে ফজরের নামাজের সময় পুরো মসিজদ কাঁপতে থাকে। স্থানীয় সাংবাদিক সজিব মোল্লা ও মো. রাকিব গণমাধ্যমকে জানান, ভোরে ভূকম্পন অনুভত হয়। এই সময় বাসা-বাড়ি কাঁপতে থাকে। উপজেলার মাদ্রাসার রোডের বাসিন্দা আয়শা ছিদ্দিকা বিথী, হুমায়ার আবদুল্লাহ, আকলিমা, মোস্তাফিজ, সাউদা, নুসাইবা ও আরওয়া সহ অনেকে জানান, বাসা-বাড়ি কাঁপতে থাকে। এছাড়া পুকুরের পানি টলমল করতে থাকে। এছাড়াও হাজিরহাট মার্কাজ জামে মসজিদের পেশ ইমাম মুফতি মো. ইউসুফ গণমাধ্যমকে জানান, ফজেরর নামাজের সময় পুরো মসজিদ কাঁপতে থাকে।জানা গেছে, ভারতের মনিপুর ও আসামসহ অন্যান্যস্খানে ভূমিকম্পনের কারণে ভোলার মনপুরা উপকূলে এই ভূ-কম্পন অনুভূত হয়। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।উল্লেখ্য, ২০২৪ সালের মে মাসে ভারতে মণিপুর ভূকম্পনের ফলে বাংলাদেশর বিভিন্ন স্থানসহ ভোলার মনপুরায় ভূ-কম্পন অনুভূত হয়। যা রিখটার স্কেলে ৩ দশমিক ৫ মাত্রার ছিলো।এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লরির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল কোরআনে হাফেজের
লরির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল কোরআনে হাফেজের

চট্টগ্রামের  সীতাকুণ্ডের কেএসআরএম স্টিল মিলের লরির চাকায় পিষ্ট হয়ে দিদারুল আলম (১৮) নামের এক কোরআনে হাফেজ নিহত হয়েছে। সে উপজেলার Read more

ভেনেজুয়েলার তেল বিক্রি শুরু করল যুক্তরাষ্ট্র
ভেনেজুয়েলার তেল বিক্রি শুরু করল যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ এবং দেশটির তেল সম্পদের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ স্থাপনের পর আনুষ্ঠানিকভাবে সেই তেল Read more

লঙ্কানদের হারিয়ে বড় সুখবর পেল বাংলাদেশ
লঙ্কানদের হারিয়ে বড় সুখবর পেল বাংলাদেশ

প্রথম ওয়ানডেতেই জয়ের দারুণ সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু শান্ত-মিরাজদের অবিশ্বাস্য ব্যাটিং ধসের কারণে লঙ্কানরা ম্যাচটি জিতে নেয়। দ্বিতীয় ওয়ানডে Read more

নৌকাডুবিতে ভ্যালেন্সিয়ার কোচের মৃত্যু
নৌকাডুবিতে ভ্যালেন্সিয়ার কোচের মৃত্যু

ইন্দোনেশিয়ায় নৌকাডুবির ঘটনালয় স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়ার নারী দলের ‘বি’ স্কোয়াডের কোচ ফার্নান্দো মার্টিনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রাণ হারিয়েছেন তার Read more

মে দিবসের চিঠি বিলি করতে গিয়ে সড়ক দুর্ঘটনার ২ দিন পর শ্রমিক নেতার মৃত্যু
মে দিবসের চিঠি বিলি করতে গিয়ে সড়ক দুর্ঘটনার ২ দিন পর শ্রমিক নেতার মৃত্যু

পঞ্চগড়ের দেবীগঞ্জে মোটরসাইকেলে পিকআপ ভ্যানের ধাক্কার দুই দিন পর মোজাফফর নামে এক শ্রমিক নেতা নিহত হয়েছেন। সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন