চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গ্যাস ও ওষুধের দোকানসহ দুই প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে উপজেলার জয়কালী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি এলপি গ্যাসের দোকানে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রি এবং মূল্যতালিকা প্রদর্শন না রাখার অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানাকৃত প্রতিষ্ঠানটি হলো মেসার্স হোসেন ট্রেডার্স।এ ছাড়া একই বাজারের একটি ওষুধের দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও লাইসেন্সসংক্রান্ত অনিয়মের অভিযোগে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এসব জরিমানা আরোপ করা হয়েছে। অভিযানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা বলেন, ‘ভোক্তাদের অধিকার রক্ষায় উপজেলা প্রশাসন নিয়মিত বাজার মনিটরিং করছে। অতিরিক্ত দামে পণ্য বিক্রি কিংবা মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের মতো অনিয়ম কোনোভাবেই সহ্য করা হবে না। ভবিষ্যতে এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ময়মনসিংহে ঘুষ-অনিয়মের অভিযোগ থাকা সার্ভেয়ারকে ফের দায়িত্বে!
ময়মনসিংহে ঘুষ-অনিয়মের অভিযোগ থাকা সার্ভেয়ারকে ফের দায়িত্বে!

ময়মনসিংহ জোনাল সেটেলমেন্ট অফিসের সার্ভেয়ার সুদেব কুমার মন্ডলের বিরুদ্ধে ঘুষ ও নানা অনিয়মের অভিযোগ থাকলেও তাকে বদলির পর ফের ময়মনসিংহে Read more

পবিত্র শবেমেরাজ আজ
পবিত্র শবেমেরাজ আজ

পবিত্র শবেমেরাজ আজ শুক্রবার (১৬ জানুয়ারি)। ইসলাম ধর্মের অন্যতম তাৎপর্যপূর্ণ এই রাতটি ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে পালন করবেন দেশের ধর্মপ্রাণ মুসলমানরা।শবেমেরাজ Read more

ফজলুর রহমানকে গালি দিয়ে স্লোগান দেওয়া সেই ফারজানা চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার
ফজলুর রহমানকে গালি দিয়ে স্লোগান দেওয়া সেই ফারজানা চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার

বিএনপি নেতা ফজলুর রহমানের বাড়ির সামনে উত্তেজনাকর স্লোগান দিয়ে সবশেষ আলোচনায় আসা ফারজানা তমাকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় Read more

সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর বিএনপির শোডাউনে সেই অ্যাম্বুলেন্স চালককে শোকজ
সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর বিএনপির শোডাউনে সেই অ্যাম্বুলেন্স চালককে শোকজ

চট্টগ্রামের ফটিকছড়িতে বিএনপির জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তির শোডাউনে সরকারি অ্যাম্বুলেন্স ব্যবহারের ঘটনায় চালককে শোকজ করেছে পৌরসভা কর্তৃপক্ষ।বুধবার (৭ আগস্ট) সময়ের কন্ঠস্বরে Read more

জয়পুরহাটে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা, স্বামী আটক
জয়পুরহাটে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা, স্বামী আটক

জয়পুরহাট সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর হাঁসুয়ার কোপে রোকেয়া বেগম (৬০) নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক স্বামী জহির উদ্দীনকে Read more

ভোলায় ফের বাঁধে ভাঙন, অগ্রগতি নেই বরাদ্দের কাজেও
ভোলায় ফের বাঁধে ভাঙন, অগ্রগতি নেই বরাদ্দের কাজেও

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ভোলার চরফ্যাশনের খেজুর গাছিয়া এলাকায় জোয়ারের পানির তীব্র ঢেউয়ে ২৫০ মিটার বেড়িবাঁধ ভেঙে গেছে। এতে বাঁধের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন