মাঘের আগেই দেশজুড়ে জেঁকে বসেছে তীব্র শীত। দেশের ২৪ জেলায় বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। আগামী কয়েকদিনে আরও বাড়তে পারে এ শৈত্যপ্রবাহের বিস্তৃতি ও তীব্রতা। এর মধ্যেই খবর, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে ‘গভীর নিম্নচাপ’। আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে এসব তথ্য।আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি শক্তি সঞ্চয় করে আজ সকালেই ‘গভীর নিম্নচাপে’ পরিণত হয়েছে। এটি বর্তমানে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে এবং এর অভিমুখ এখন শ্রীলঙ্কা উপকূলের দিকে। যদিও এর সরাসরি প্রভাব বাংলাদেশে পড়ার সম্ভাবনা কম, তবে এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকায় আকাশে মেঘের আনাগোনা দেখা দিতে পারে।এ অবস্থায় বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। গোপালগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, ফেনী, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া জেলাসহ রাজশাহী ও রংপুর বিভাগের উপর দিয়ে যে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্যত্র তা হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশের রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। বিরাজমান শৈত্যপ্রবাহ কিছু কিছু এলাকায় অব্যাহত থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্যত্র তা হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শনিবার (১০ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। বিরাজমান শৈত্যপ্রবাহ কিছু কিছু এলাকায় অব্যাহত থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্যত্র তা হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।রোববার (১১ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। বিরাজমান শৈত্যপ্রবাহ কিছু কিছু এলাকায় অব্যাহত থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্যত্র তা হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। বিরাজমান শৈত্যপ্রবাহ কিছু কিছু এলাকায় অব্যাহত থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্যত্র তা হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল-রিপ্রেজেনটেটিভদের দৌরাত্ম্য
পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল-রিপ্রেজেনটেটিভদের দৌরাত্ম্য

মেডিকেল রিপ্রেজেনটেটিভের আধিপত্য আর ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারের দালালদের ও হাসপাতালটির সেবা খাতের অস্থায়ী চুক্তিতে নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের দৌরাত্ম্যের মধ্যে দিয়ে চলছে Read more

সীতাকুণ্ডে যুবদল নেতার মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
সীতাকুণ্ডে যুবদল নেতার মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদল নেতা মো. রোকন উদ্দিন মেম্বারসহ দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলাকে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ দাবি করে সংবাদ Read more

প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট কাল
প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট কাল

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে আগামীকাল ২৬ মার্চ (বৃহস্পতিবার) সকাল ৯টায় জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট অনুষ্ঠিত Read more

দৃষ্টি ফিরে পাওয়ার আকুতি কলেজছাত্র হৃদয়ের
দৃষ্টি ফিরে পাওয়ার আকুতি কলেজছাত্র হৃদয়ের

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কাশাদহ গ্রামের কলেজছাত্র হৃদয় চন্দ্র বিশ্বাস (২৪) স্বাভাবিক দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার আশায় দিন গুনছেন। চোখের জটিল সমস্যায় Read more

অস্ট্রেলিয়ায় ফিলিস্তিনিদের সমর্থনে হাজার হাজার মানুষের বিক্ষোভ
অস্ট্রেলিয়ায় ফিলিস্তিনিদের সমর্থনে হাজার হাজার মানুষের বিক্ষোভ

অস্ট্রেলিয়ায় ফিলিস্তিনিদের সমর্থনে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। রবিবার (১২ অক্টোবর) অস্ট্রেলিয়ার অন্তত ২৭টি স্থানে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশের Read more

নওগাঁয় ট্রাক চাপায় নিহত ১
নওগাঁয় ট্রাক চাপায় নিহত ১

নওগাঁয় ট্রাক চাপায় মোতালেব (৫০) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও তিন যাত্রী আহত হয়েছেন। রবিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন