লক্ষ্মীপুর সদর উপজেলার বটতলী থেকে দত্তপাড়া পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার সড়ক সংস্কারের নামে হরিলুটের অভিযোগ এনে ঝাড়ুমিছিল করেছে স্থানীয়রা। এ সময় তারা দীর্ঘক্ষণ ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়ক অবরোধ করে রাখে।‎বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল থেকে ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়কের বটতলী অংশে এমন কর্মসূচি করেন ভুক্তভোগী এলাকাবাসী।‎এদিকে, অবরোধের ফলে লক্ষ্মীপুর ও চৌমুহনীগামী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। সড়কে দেখা যায় যানবাহনের দীর্ঘ লাইন। তবে এ্যাম্বুলেন্সসহ জরুরীসেবার আওতাভুক্ত যানবাহন চলাচলের সুযোগ করে দেন আন্দোলনকারীরা।‎‎সড়ক অবরোধের ফলে যাত্রী ও চালকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ বলছেন- এভাবে সড়ক অবরোধের ফলে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে। এভাবে সড়ক অবরোধ না করে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করে বিষয়গুলো সমাধান করা উচিত।‎আবার কেউ কেউ বলছেন- সংশ্লিষ্টদের দুর্নীতির লাগাম ধরতে এমন আন্দোলন করা উচিত। এতে সাময়িক দুর্ভোগ হলেও দুর্নীতিগ্রস্ত দপ্তর ও লোকবলের টনক নড়বে।স্থানীয়রা বলেন, লক্ষ্মীপুর সদর উপজেলার বটতলী থেকে দত্তপাড়া পর্যন্ত সড়কে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। নিম্নমানের উপকরণ ব্যবহার করা হয়েছে। ফলে রাস্তাটি সংস্কারের কয়েকদিনের মধ্যে বেশকিছু অংশ ভেঙে গেছে। যানবাহন চলাচলে ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই সড়কটি পুনরায় সংস্কারের উদ্যোগ নিতে হবে। না হলে স্থানীয়দের দূর্ভোগ আরো বাড়বে। আগামী বর্ষায় চলাচলের অনুপযোগী হয়ে পড়বে এ সড়ক।‎আন্দোলনকারী আবুল হাসান সহেল বলেন, ‘অনিয়মের বিরুদ্ধে আমাদের এ কর্মসূচি। সড়কটি পুনরায় সংস্কারের দাবি আমাদের। নতুবা এলজিইডি অফিস ঘেরাওসহ আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে।’এ বিষয়ে ‎লক্ষ্মীপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী বলেন, ‘রাস্তার কাজের বিষয়ে আমরা অবগত হয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা পরিদর্শন করে যথাযথ ব্যবস্থা নিবেন। আশা করি দ্রুতই একটা সমাধানে আসতে পারবো। আজকের আন্দোলনের বিষয়ে আমরা অবগত নই।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রমজান ও ঈদের তারিখ জানালো আরব আমিরাত
রমজান ও ঈদের তারিখ জানালো আরব আমিরাত

২০২৬ সালের পবিত্র রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানালো সংযুক্ত আরব আমিরাত। দেশটির অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি জানায়, ১৪৪৭ হিজরি সনের রমজান Read more

ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হবে না, তিন দেশের স্বীকৃতির পর বললেন নেতানিয়াহু
ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হবে না, তিন দেশের স্বীকৃতির পর বললেন নেতানিয়াহু

দীর্ঘ প্রতিক্ষার পর আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। শক্তিশালী এ তিন দেশ রোববার Read more

যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলা
যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলা

সিরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় হাসাকাহ প্রদেশে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছ। তবে এই হামলায় তাৎক্ষণিকভাবে কোনও হতাহত কিংবা Read more

আশুলিয়া ছাড়তে শুরু করছে ঈদে ঘরমুখো মানুষ
আশুলিয়া ছাড়তে শুরু করছে ঈদে ঘরমুখো মানুষ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ইতোমধ্যেই আশুলিয়া ছাড়তে শুরু করেছে মানুষ। ঘরমুখো এই যাত্রায় সাধারণত দেখা দেয় ভোগান্তি, তবে এবারের ঈদে Read more

আচরণবিধি ভঙ্গ করলেই কঠোর ব্যবস্থা নেয়া হবে: রিটার্নিং অফিসার
আচরণবিধি ভঙ্গ করলেই কঠোর ব্যবস্থা নেয়া হবে: রিটার্নিং অফিসার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের রিটার্নিং অফিসার অধ্যাপক এস এম শামীম রেজা বলেছেন, এখন থেকে কেউ নির্বাচনী আচরণবিধি Read more

ধামরাইয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিক নিহত
ধামরাইয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিক নিহত

ঢাকার ধামরাইয়ে ট্রাকের ধাক্কায় মো. রফিক (৩৯) নামে একজন মোটরসাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন। তিনি একটি পোশাক কারখানার সুপারভাইজার ছিলেন। শনিবার (০৩ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন