ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের ১০৪টি দেশে ৭ লাখ ২৮ হাজার ২৩ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন’ (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান বাসসকে এ তথ্য জানান। তিনি বলেন, নিবন্ধিত বাকি প্রবাসীদের কাছেও দ্রুততম সময়ে পোস্টাল ব্যালট পৌঁছে দেয়া হবে। তবে ব্যালটের গোপনীয়তা রক্ষা করা সংশ্লিষ্ট ভোটারের দায়িত্ব। কেউ যদি গোপনীয়তা ভঙ্গ করেন, তবে তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করা হতে পারে।ইসি কর্মকর্তারা জানান, সর্বোচ্চ ব্যালট পাঠানো হয়েছে সৌদি আরবে ২ লাখ ২৩ হাজার ৯৪৩ জন প্রবাসীর কাছে। এ ছাড়া মালয়েশিয়ায় ৮৩ হাজার ৮২৭ জন এবং কাতারে ৭৪ হাজার প্রবাসীর কাছে ব্যালট পৌঁছেছে।নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে দেশের ভেতরে (ইন-কান্ট্রি) ৭ লাখ ৬১ হাজার ১৪১ জন এবং প্রবাস থেকে ৭ লাখ ৭২ হাজার ৫৪২ জন নিবন্ধন করেছেন ।ইসি সূত্রে আরও জানা যায়, গতকাল বুধবার সন্ধ্যায় বিশ্বের বিভিন্ন দেশের ৫০ হাজার ৭৯০ জন প্রবাসীর কাছে ব্যালট পাঠানো হয়। এর মধ্যে সৌদি আরবে ১৭ হাজার, মালয়েশিয়ায় ১১ হাজার ৭৫০, ওমানে ১০ হাজার ২০০ জন প্রবাসী ব্যালট পেয়েছেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফুলবাড়ীতে ঘনকুয়াশা আর শীতে নাকাল জনজীবন, তাপমাত্রা ১১.৪ ডিগ্রি
ফুলবাড়ীতে ঘনকুয়াশা আর শীতে নাকাল জনজীবন, তাপমাত্রা ১১.৪ ডিগ্রি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে গত ৬ দিন ধরে ঘন কুয়াশা,আর হিমশীতল হাওয়ায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। ঘন কুয়াশার কারণে দিনের বেলায় হেডলাইট Read more

তফসিল নিয়ে সন্তুষ্ট বিএনপি
তফসিল নিয়ে সন্তুষ্ট বিএনপি

সিইসির ঘোষণায় জনগণ আশ্বস্ত হয়েছে, এতে ভোটের অধিকার বাস্তবায়ন হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি Read more

নির্বাচন নিয়ে ড. ইউনূসকে ধন্যবাদ জানালেন মির্জা ফখরুল
নির্বাচন নিয়ে ড. ইউনূসকে ধন্যবাদ জানালেন মির্জা ফখরুল

আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি শেষ করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ নির্দেশনা দেওয়ায় ড. ইউনূসকে Read more

সুনামগঞ্জে নৌকাডুবিতে নিখোঁজ শিশু ও বৃদ্ধের লাশ উদ্ধার
সুনামগঞ্জে নৌকাডুবিতে নিখোঁজ শিশু ও বৃদ্ধের লাশ উদ্ধার

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ নুসরাত ও শামসুদ্দিন নামে দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২৪ আগস্ট) পৃথক Read more

নাগরপুরে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন
নাগরপুরে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন

যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের Read more

দুই পুত্রবধূকে সঙ্গে নিয়ে এপ্রিলেই দেশে ফিরছেন খালেদা জিয়া
দুই পুত্রবধূকে সঙ্গে নিয়ে এপ্রিলেই দেশে ফিরছেন খালেদা জিয়া

সব কিছু ঠিক থাকলে চলতি মাসের (এপ্রিল) মধ্যেই লন্ডন থেকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দেশে ফিরছেন। তার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন