বরিশাল সদর উপজেলার চরকাউয়া বিলের পোলসংলগ্ন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খননকৃত স্বর্ণিভর খালের প্রবেশমুখ দখলের কারনে খালের স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় খালটি পানি প্রবাহ বন্ধ । তবে পানিপ্রবাহ বন্ধ হওয়ার কারনে অনাবাদি থাকছে আড়াই হাজার একর ফসলি জমির চাষাবাদ। শুধু তাই নয় কৃষকের স্বপ্নও থেমে গেছে।খালটি দখল, দূষনের কারণে এখন কার্যত মৃতপ্রায়। তবে সংশ্লষ্টি কৃর্তপক্ষ কৃষকের কষ্ঠের কথা জানার পরেও খালটি খনন করার বিষয়ে তাদের নেই কোন অগ্রগতি। তাই এখন চাষাবাদ বন্ধের শঙ্কায় দিন কাটছে স্থানীয় কৃষকদের।তবে প্রায় ৭ বছর আগে স্থানীয় আওয়ামী লীগ নেতা নান্নু কাজী খালটি দখল করে স্থাপনা নির্মান করেছিলেন। আ’লীগ নেতা নান্নুর দখলের কারনেই আজ খালটি মৃত হওয়ায় কৃষকদের স্বর্প্ন এখন দুঃস্বপ্নের পরিনিত হয়েছে।এদিকে বিকল্প পদ্ধতিতে সেচের ব্যবস্থার কথা জানিয়েছেন কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)।দখল আর দূষণে মরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খননকৃত স্বর্ণিভর খালের প্রবেশমুখের খালটি। কোথাও শুকনো, কোথাও ময়লা আবর্জনার স্তূপ আবার কোথাও খাল দখল করে গড়ে ওঠা আওয়ামী লীগ নেতার নির্মাধীন স্থাপনা। ফলে বন্ধ হয়ে গেছে পানিপ্রবাহ।স্থানীয় সূত্রে জানা গেছে, খাল ভরাট হওয়ায় নেই খালে নেই পানি। বোরো সেচের জন্য করা হয়েছিল বিকল্প পদ্ধতি। কিন্তু বিকল্প পদ্ধতিতে পানি সেচের ব্যবস্থাও কাজে আসছে না। সরিয়ে নেওয়া হয়েছে সেচের পাম্প ও যন্ত্রপাতি।স্থানীয় এক কৃষক বলেন, ‘মানুষ পানি পায় না। কারন হচ্ছে খাল ভরাট হয়ে যাওয়ার কারনে। তাই আমার মত অনেক কৃষকের চাষাবাদ বন্ধ।অন্য আরেক কৃষক বলেন, জমি প্রস্তুত করেছেন বোরো আবাদের জন্য। পানি না থাকায় ফসলি জমি ফেটে চৌচির। এই জমির উপরেই চলে তার সংসার। চাষাবাদ করতে না পারায় সংসার চালানো নিয়েই এখন দুশ্চিন্তায় তিনি। কারন ‘পানির অভাবে চাষ করা যাবে না। জমি ফেটে গিয়েছে।’ এই গ্রামের শত শত চাষির একই অবস্থা। তাদের আড়াই হাজার একর ফসলি জমির চাষাবাদ হুমকির মুখে। পানির অভাবে চাষাবাদ বন্ধ থাকায় আমাদের দিন কাটছে দুশ্চিন্তায়।স্থানীয় এলাকাবাসী ও কৃষকদের র্দীঘ দিনের দাবি, দ্রুত খালের মধ্যে নির্মিত অবৈধ স্থাপনা অপসারণ করে খালটির খনন কাজ সম্পূর্ণ করা হোক।এ বিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় চাষিরা। প্রসঙ্গত, সম্প্রতি বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)-এর বরিশাল, ভোলা, ঝালকাঠি ও পিরোজপুর জেলা সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় বরিশালের চরকাউয়ার স্বনির্ভর খালের ২ কিলোমিটার অংশ পুনঃখনন কাজ চলমান রয়েছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গভীর রাতে অবৈধ পুকুর খনন বন্ধে প্রশাসনের অভিযান
গভীর রাতে অবৈধ পুকুর খনন বন্ধে প্রশাসনের অভিযান

রাজশাহীর পুঠিয়ায় ফসলি জমিতে অবৈধ পুকুর খনন বন্ধে গভীর রাতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে জিউপাড়া ইউনিয়নের সেনভাগ এলাকায় চলমান Read more

আব্দুল্লাহপুরে রাস্তা নয় যেন গর্তে ভরা জলকাদার সাগর
আব্দুল্লাহপুরে রাস্তা নয় যেন গর্তে ভরা জলকাদার সাগর

রাজধানী ঢাকার আব্দুল্লাহপুর এলাকাটি গুরুত্বপূর্ণ একটি সংযোগস্থল হলেও এখানকার সড়কের অবস্থা যেন চরম অবহেলার প্রতিচ্ছবি। সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি রূপ Read more

দূর্গাপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
দূর্গাপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নেত্রকোনার দুর্গাপুরে জমিতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে আব্দুল খালেক (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (১২ মে) সন্ধ্যায় উপজেলার চন্ডিগড় Read more

২০২৬ সালের এসএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
২০২৬ সালের এসএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকার আওতাধীন চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছে। Read more

যুবদলের নাম ভাঙিয়ে পাম্প থেকে খোলা তেল নিয়ে বেশি দামে বিক্রি!
যুবদলের নাম ভাঙিয়ে পাম্প থেকে খোলা তেল নিয়ে বেশি দামে বিক্রি!

যশোর সদর উপজেলার শানতলার  'যশোর ফিলিং স্টেশন' থেকে যুবদলের নাম ভাঙিয়ে জোর করে খোলা তেল নিয়ে বেশি দামে বিক্রির অভিযোগ Read more

খালেদা জিয়াকে নিয়ে অবমাননাকর মন্তব্য, ইউএনও’র বিরুদ্ধে মানববন্ধন
খালেদা জিয়াকে নিয়ে অবমাননাকর মন্তব্য, ইউএনও’র বিরুদ্ধে মানববন্ধন

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে অবমাননাকর মন্তব্য করায় নোয়াখালীর সুবর্ণচরে উপজেলা নির্বাহী কর্মকর্তা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন