শেরপুরের শ্রীবরদীতে বনের ভেতর লাকড়ি কুড়াতে গিয়ে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে এক কৃষক নিহত হয়েছেন।বুধবার (৭ জানুয়ারি) দুপুরে উপজেলার সীমান্তবর্তী রানীশিমুল ইউনিয়নের ছোট বালিজুড়ি পাহাড়ে এ ঘটনা ঘটে।নিহত কৃষক আহমেদ আলী ওরফে বাটালু (৬৫)। তিনি উপজেলার মালাকোচা এলাকার মৃত কানাই শেখের ছেলে।বনবিভাগ জানায়, বালিজুড়ি সদর বিটের ছোট বালিজুড়ি এলাকায় গত কয়েক দিন ধরে ৩৫–৩৬টি বন্য হাতির একটি দল অবস্থান করছিল। বুধবার সকালে আহমেদ আলীসহ আরও দুই-তিনজন লাকড়ি কুড়াতে কুড়াতে সংরক্ষিত বনভূমিতে প্রবেশ করেন। একপর্যায়ে বনের ভেতরে অবস্থানরত হাতির দল আহমেদ আলীকে পিষ্ট করে। এ সময় অন্যরা পালিয়ে যেতে সক্ষম হন।পরে খবর পেয়ে বনবিভাগ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ময়মনসিংহ বনবিভাগের বালিজুড়ি রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. সুমন মিয়া বলেন, হাতির আক্রমণে কোনো ব্যক্তি মারা গেলে বা কৃষকের ফসল নষ্ট হলে সে ক্ষেত্রে বাংলাদেশ বনবিভাগের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া হয়। আমরা আহমেদ আলীর মৃত্যুর বিষয়টি স্থানীয়দের কাছ থেকে জেনেছি।এ বিষয়ে শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনীষা আহমেদ বলেন, হাতির আক্রমণে একজনের মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৪৫ বছরেও জনবল নেবে এনআরবি ব্যাংক
৪৫ বছরেও জনবল নেবে এনআরবি ব্যাংক

এনআরবি ব্যাংক পিএলসিতে ‘কার্ড অপারেশনস (কার্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট: অফিসার টু জেএভিপি)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৫ এপ্রিল Read more

সিপাহি নেবে বিজিবি, এইচএসসিতে জিপিএ-২.৫ থাকলেই আবেদন
সিপাহি নেবে বিজিবি, এইচএসসিতে জিপিএ-২.৫ থাকলেই আবেদন

বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাহিনীটিতে ডিজিটাল পদ্ধতিতে ১০৪তম ব্যাচে (অতিরিক্ত) সিপাহি (জিডি) পদে পুরুষ ও Read more

চট্টগ্রামের বজ্রপাতে কৃষকের মৃত্যু
চট্টগ্রামের বজ্রপাতে কৃষকের মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে কাকরোল ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে মোহাম্মদ ফিরোজ (৩৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (১২ মে) সকাল ৯টার Read more

যুক্তরাষ্ট্রে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
যুক্তরাষ্ট্রে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যে ৬.০ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।শুক্রবার (১৬ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। ইউএসজিএস Read more

ফরিদপুরে দুই মহাসড়ক অবরোধ, ২১ জেলার যোগাযোগ বিচ্ছিন্ন
ফরিদপুরে দুই মহাসড়ক অবরোধ, ২১ জেলার যোগাযোগ বিচ্ছিন্ন

ফরিদপুরে দুটি মহাসড়কে অবরোধের কারণে রাজধানী ঢাকাসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) সকাল Read more

ময়মনসিংহে ৪৭ বোতল বিদেশি মদসহ ছাত্রদলের দুই নেতা গ্রেপ্তার
ময়মনসিংহে ৪৭ বোতল বিদেশি মদসহ ছাত্রদলের দুই নেতা গ্রেপ্তার

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় অভিযান চালিয়ে ৪৭ বোতল বিদেশি মদসহ ছাত্রদলের দুই নেতাকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তাদের মধ্যে একজন উপজেলা ছাত্রদলের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন