দেশের চলমান শৈত্যপ্রবাহ আগামী কয়েকদিনে তীব্র আকার ধারণ করতে পারে। এ অবস্থায় বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে।বুধবার (০৭ জানুয়ারি) কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ ইউরোপিয়ান ইউনিয়নের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে এ শঙ্কার কথা জানিয়েছেন।ফেসবুকে দেয়া পোস্টে আবহাওয়াবিদ পলাশ লিখেন, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল থেকে শৈত্যপ্রবাহের তীব্রতা আরও বাড়তে পারে। সকাল ৬টার সময় রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। একই পোস্টে তিনি আরও লিখেন, আগামী শনি (১০ জানুয়ারি) ও রোববার (১১ জানুয়ারি) তীব্র শৈত্যপ্রবাহ থাকার আশঙ্কা করা যাচ্ছে। এ সময় রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। ওই পোস্টে তিনি আরও লিখেন, বুধবার সকাল ৬টায় রাজশাহী জেলায় পুরো দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়া চুয়াডাঙ্গা ও গোপালগঞ্জ জেলায় ৭ ডিগ্রি। যশোর জেলায় ৭ দশমিক ৪ ডিগ্রি ও পঞ্চগড়ে ৮ দশমিক ২ ডিগ্রি এবং ঢাকায় ১১ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তিনি আরও বলেন, সকাল ৬টার মধ্যে দেশের ৮ বিভাগের মধ্যে ৫টির ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে গেছে। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বেঙ্গালুরুর শিরোপা উৎসবে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু
বেঙ্গালুরুর শিরোপা উৎসবে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) উত্তেজনাপূর্ণ মেগা ফাইনালে পাঞ্জাব কিংসকে ৬ রানে হারিয়েছে দক্ষিণ ভারতের ফ্র্যাঞ্জাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টুর্নামেন্টটির ১৮তম Read more

সবুজ পাতায় স্বপ্নের ফসল, রায়পুরে পান চাষে সাফল্যের জোয়ার
সবুজ পাতায় স্বপ্নের ফসল, রায়পুরে পান চাষে সাফল্যের জোয়ার

উৎপাদন খরচ কম, বহুবর্ষজীবী ও লাভজনক হওয়ায় লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় দিন দিন বাড়ছে পান চাষ। ঐতিহ্যবাহী এই ফসল ঘিরে নতুন Read more

সিদ্ধিরগঞ্জে কিশোরকে বলাৎকারের অভিযোগে আ.লীগ নেতা সমাজচ্যুত
সিদ্ধিরগঞ্জে কিশোরকে বলাৎকারের অভিযোগে আ.লীগ নেতা সমাজচ্যুত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগ নেতা এলাহী নেওয়াজ তালুকদারের বিরুদ্ধে ১৩ বছরের এক কিশোরকে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটে গত Read more

যুক্তরাষ্ট্র নাইজেরিয়ায় ‘শক্তিশালী হামলা’ শুরু করেছে জানালেন ট্রাম্প, লক্ষ্য ইসলামিক স্টেট
যুক্তরাষ্ট্র নাইজেরিয়ায়  ‘শক্তিশালী হামলা’ শুরু করেছে জানালেন ট্রাম্প, লক্ষ্য ইসলামিক স্টেট

মার্কিন প্রেসিডেন্ট বলেছেন উত্তর-পশ্চিম নাইজেরিয়ায় আইএসের লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। তার দাবি, এই দলটি খ্রিস্টানদের হত্যার জন্য দায়ী।

টাঙ্গাইলে মহাসড়কে বাসে ভয়াবহ ডাকাতি, শ্লীলতাহানির অভিযোগ
টাঙ্গাইলে মহাসড়কে বাসে ভয়াবহ ডাকাতি, শ্লীলতাহানির অভিযোগ

টাঙ্গাইল-ঢাকা যমুনা সেতু মহাসড়কে বাস ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ মে) রাত সাড়ে ১১টা থেকে বুধবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত সশস্ত্র Read more

‘হাস্যকর’ মার্কা নির্বাচন কমিশনের রুচিবোধ প্রকাশ করে: সারজিস আলম
‘হাস্যকর’ মার্কা নির্বাচন কমিশনের রুচিবোধ প্রকাশ করে: সারজিস আলম

যে ধরনের মার্কা মানুষের হাসির খোরাক জোগায়, তা নির্বাচন কমিশনের প্রতীকের তালিকায় থাকাটা তাদের রুচিবোধের প্রকাশ করে বলে মন্তব্য করেছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন