ভারতের সীমান্তঘেঁষা নেপালের বিভিন্ন এলাকায় ভয়াবহ সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মসজিদে ভাঙচুরের পর উত্তেজনা ভয়াবহ আকার ধারণ করায় দেশটিতে উচ্চ নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। নেপালের সহিংসতার জেরে দেশটির সঙ্গে নিজেদের সীমান্ত বন্ধ করে দিয়েছে প্রতিবেশী ভারত। মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, মসজিদে হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর নেপালের পারসা জেলার বীরগঞ্জ শহরে ব্যাপক বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। মুহূর্তের মধ্যে ওই বিক্ষোভ সহিংস আকার ধারণ করায় ভারতের বিহারের রক্সৌল জেলার কাছাকাছি এলাকায় অবস্থিত নেপালের বীরগঞ্জ শহরে কারফিউ জারি করা হয়েছে।নেপালের নিরাপত্তা পরিস্থিতির অবনতির মাঝেই জরুরি পরিষেবা ছাড়া সব ধরনের সীমান্ত পারাপার বন্ধ করে দিয়েছে ভারত।দেশটির ধানুশা জেলার কামালা পৌরসভায় হায়দার আনসারি ও আমানত আনসারি নামে দুই মুসলিম ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন। ওই ভিডিওতে ধর্মীয় অবমাননাকর মন্তব্য ছিল। ভিডিওটি দ্রুতই ধানুশা ও পারসা জেলায় সাম্প্রদায়িক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।স্থানীয়রা পরে ওই দুই ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। তাদের দাবি, ভিডিওটি সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকি তৈরি করেছে। কিন্তু এর কিছুক্ষণ পরই কামালার সাখুয়া মারান এলাকায় একটি মসজিদে ভাঙচুর করা হয়; যা উত্তেজনা আরও বাড়িয়ে তোলে এবং হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন।বিক্ষোভ চলাকালীন দেশটির বিভিন্ন হিন্দু সংগঠন অভিযোগ করে, তাদের দেবদেবীদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করা হয়েছে; যা পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তোলে।এই ঘটনার পর সেখানকার বাসিন্দাদের মাঝে তীব্র উত্তেজনা তৈরি হয় এবং বিক্ষোভ সহিংস হয়ে আকার ধারণ করে। বিক্ষোভকারীরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইট-পাথর নিক্ষেপ ও স্থানীয় থানায় ভাঙচুর চালান। পুলিশ বলেছে, ‌‌পরিস্থিতি নিয়ন্ত্রণে বিক্ষোভকারীদের লক্ষ্য করে প্রায় অর্ধডজন কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করা হয়েছে।নিরাপত্তা বাহিনী পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে এবং বীরগঞ্জে কারফিউ জারি রয়েছে।বন্ধ ভারত-নেপাল সীমান্তবীরগঞ্জ ও আশপাশের এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হওয়ায় ভারত-নেপাল সীমান্তজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী সশস্ত্র সীমা বল (এসএসবি) নেপালের সঙ্গে পূর্ণাঙ্গ সীমান্ত বন্ধ করে দিয়েছে।জরুরি পরিষেবা ছাড়া সীমান্ত দিয়ে সাধারণ মানুষের চলাচল পুরোপুরি বন্ধ করে দিয়েছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। ভারত ও নেপালকে সংযুক্ত করা মৈত্রী সেতুতে বিশেষ নজরদারি ব্যবস্থা চালু করা হয়েছে। সীমান্ত পার হওয়া প্রত্যেককে কঠোরভাবে তল্লাশি করা হচ্ছে। নিরাপত্তা জোরদারে সীমান্তে ডগ স্কোয়াডও মোতায়েন করেছে ভারত। এসএসবি কর্মকর্তারা ও দেশটির অন্যান্য নিরাপত্তা সংস্থা বলেছে, মৈত্রী সেতুর পাশাপাশি সহাদেওয়া, মহাদেওয়া, পান্তোকা, সিওয়ান টোলা ও মুশারওয়া এলাকাতেও টহল বাড়ানো হয়েছে। যে কোনও ধরনের অনাকািঙ্ক্ষিত ঘটনা ঠেকাতে এসব এলাকায় প্রত্যেকটি কার্যকলাপ নিবিড়ভাবে নজরদারি করা হচ্ছে।নেপাল থেকে দেশে ফিরছেন ভারতীয়রানেপালে পরিস্থিতির অবনতি হওয়ায় সেখানে কর্মরত বহু ভারতীয় পরিযায়ী শ্রমিক দেশে ফিরতে শুরু করেছেন। সীমান্ত পার হওয়ার চেষ্টা করা ভারতীয় নাগরিক রাকেশ এনডিটিভিকে বলেন, বীরগঞ্জে সব দোকানপাট ও বাজার সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি বলেন, এমন পরিস্থিতিতে সেখানে থাকার কোনও মানে হয় না।তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে আবার কাজে ফিরব। তার আগে সেখানে থাকার কোনও অর্থ নেই।সূত্র: এনডিটিভি। এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রেকর্ড পরিমাণ বৃষ্টিতে ভিয়েতনামে বন্যা, নিহত ৩৫
রেকর্ড পরিমাণ বৃষ্টিতে ভিয়েতনামে বন্যা, নিহত ৩৫

ভিয়েতনামের মধ্যাঞ্চলে চলতি সপ্তাহে রেকর্ড পরিমাণ বৃষ্টি ও বন্যায় ৩৫ জনের মৃত্যু হয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ গত শনিবার (১ Read more

ছাত্রদল মেধাভিত্তিক রাজনীতিতে বিশ্বাস করে: জহির
ছাত্রদল মেধাভিত্তিক রাজনীতিতে বিশ্বাস করে: জহির

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ সভাপতি জহির রায়হান বলেছেন, নতুন ধারার রাজনৈতিক চিন্তাভাবনায় ছাত্রদল মেধাভিত্তিক রাজনীতিতে বিশ্বাস করে। বিভিন্ন Read more

বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচন নিয়ে যা বলছে যুক্তরাষ্ট্র
বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচন নিয়ে যা বলছে যুক্তরাষ্ট্র

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়ায় দৃঢ় সমর্থন অব্যাহত রাখার কথা জানিয়েছে Read more

খড় কাটাকে কেন্দ্র করে মায়ের সাথে ঝগড়া, যুবকের গলায় ফাঁস!
খড় কাটাকে কেন্দ্র করে মায়ের সাথে ঝগড়া, যুবকের গলায় ফাঁস!

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় গরুর জন্য খড় কাটাকে কেন্দ্র করে মায়ের সঙ্গে বাকবিতন্ডার জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন প্রান্ত দত্ত Read more

চুয়াডাঙ্গায় বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার
চুয়াডাঙ্গায় বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিদেশি পিস্তল ও দেশি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। অস্ত্র মামলায় গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী সাদ্দাম ও তার সহযোগী রকির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন